হৃৎপেশিতে O2 যুক্ত পর্যাপ্ত পরিমাণ রক্ত সরবরাহ না হলে মারাত্বক অস্বস্তি অনুভূত হয়, একে হৃদশূল বা অ্যানজাইনা বলে। অ্যানজাইনা হলো হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা।
অ্যানজিনার প্রকারভেদঃ অ্যানজিনা তিন ধরনের।
১। অস্থিত অ্যানজিনাঃ পরিশ্রম এবং চরম আবেগী বিষন্ন হলে বুকে ব্যথা হয়। বিশ্রাম নিলে নিরাময় হয়।
২। সুস্থিত অ্যানজিনাঃ বিশ্রামের সময় বুকে ব্যথা হয়। অনেক সময়ব্যাপী ব্যথা অনুভূত হয়। সহজে নিরাময় হয় না। এটি হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ।
৩। প্রিনজমেটাল অ্যানজিনাঃ বিশ্রামের সময়, ঘুমের সময় কিংবা ঠান্ডার কারণে ব্যথা অনুভূত হয়।