ফুসফুস কী । ফুসফুসের গঠন আলোচনা । ড. সিদ্দিক পাবলিকেশন্স

মানুষের বক্ষগহŸরে যে হালকা গোলাপী বর্ণের বৃহৎ ও স্পঞ্জের মতো নরম অঙ্গ থাকে তাকে ফুসফুস বলে। মানবদেহে দুইটি ফুসফুস থাকে। ডান ও বাম ফুসফুস। ডান ফুসফুস বড়, তিন খন্ড বা লোব বিশিষ্ট এবং ওজন ৬২৫ গ্রাম। বাম ফুসফুস ছোট, দুই খন্ড বা লোব বিশিষ্ট এবং ওজন ৫৬৫ গ্রাম। দুইটি ফুসফুসের একত্রে ওজন ২.৯ পাউন্ড। ডান ফুসফুসে ১০টি এবং বাম ফুসফুসে ৮টি সেগমেন্ট বা খন্ডে বিভক্ত। প্রতিটি সেগমেন্ট বা খন্ড অসংখ্য লোবিওলে বিভক্ত। ফুসফুসের যে স্থান দিয়ে ব্রংকাস, রক্তনালি ও লসিকানালি প্রবেশ করে তাকে হাইলাম বলে। ব্রংকাস, রক্তনালি ও লসিকানালি যোজক কলা দ্বারা পরিবেষ্টিত হয়ে ফুসফুসের মূল গঠন করে।
প্রতিটি ফুসফুস প্লিউরা নামক দ্বিস্তরী পাতলা আবরণী দ্বারা আবৃত থাকে। বাইরের স্তরটিকে প্যারাইটাল এবং ভিতরের স্তরটিকে ভিসেরাল স্তর বলে। স্তর দুটির মাঝখানে সেরাস ফ্লুইড নামক তরল পদার্থ থাকে। সেরাস ফ্লুইড ফুসফুসকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *