DNA কী । ডি.এন.এ । Deoxyribonucleic acid। ড. সিদ্দিক পাবলিকেশন্স

Deoxyribonucleic acid –কে সংক্ষেপে DNA বলে। ক্রোমোসোমের ক্ষুদ্রতম অংশ যা স্বপ্রজননক্ষম, জৈবিক কাজের নিয়ন্ত্রক ও বংশগত বৈশিষ্ট্যাবলী বংশানুক্রমে স্থানান্তর করে এবং জীবের প্রকরণ, মিউটেশন ও বিবর্তন ঘটাতে সক্ষম তাকে DNA বলে। একে জীবনের আণবিক ভিত্তি বলা হয়। জীবের প্রায় ৯০% ক্রোমোসোমে DNA থাকে। DNA অণুতে দুই ধরনের নিউক্লিওটাইড রয়েছে। অর্থবহ (Exon)  এবং অর্থহীন (Intron) নিউক্লিওটাইড। অর্থবহ অংশকে এক্সন এবং অর্থহীন অংশকে ইন্ট্রন বলে। DNA এর আণবিক ওজন 106-109 ডাল্টন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *