প্রতিকূল পরিবেশে কিছু সূত্রাকার শৈবালের এক বা একাধিক কোষ প্রচুর খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং পুরু প্রাচীর দ্বারা আবৃত হয়ে রেস্টিং স্পোরে পরিনত হয়। এসব কোষকে অ্যাকিনিটি বলে। প্রতিটি অ্যাকিনিটি অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন শৈবালে পরিনত হয়। যেমন- Nostoc, Oscillatoria, Pithophora, Ulothrix, Gloeotrichea, Revularia প্রভৃতি।