শৈবালের এক বা একাধিক কোষ রুপান্তরিত হয়ে জুওস্পোরাঞ্জিয়াম গঠন করে। জুওস্পোরাঞ্জিয়ামের প্রোটোপ্লাস্ট বিভাজিত হয়ে দুই বা ততোধিক জুওস্পোর উৎপন্ন করে। এসব জুওস্পোর দুই বা চার ফ্ল্যাজেলা বিশিষ্ট এবং সচল। তবে Oedogoniales বর্গের এবং Vaucheriaceae গোত্রের শৈবালের জুওস্পোরাঞ্জিয়ামের ভিতরে বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট একটি মাত্র জুওস্পোর উৎপন্ন হয়। একে সিনজুওস্পোর বলে। এসব জুওস্পোর অঙ্কুরিত হয়ে নতুন শৈবালের জন্ম দেয়। যেমন- Ulothrix, Chara, Vaucheria, Ectocarpus, Oedogonium প্রভৃতি।