Cycas হলো Cycadales বর্গের উদ্ভিদ। Cycadales বর্গের উদ্ভিদকে Cycads বলা হয়। Cycads-রা মেসোজোয়িক যুগে সারা পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল। পরে এরা বিলুপ্ত হয়ে গিয়েছে। বর্তমানে এদেরকে জীবাশ্ম (fossil) হিসেবে পাওয়া যায়। Cycadales বর্গের Cycas সহ ৯টি গণের ১০০টি প্রজাতি এখনো পৃথিবীতে জীবিত আছে। বর্তমানকালের জীবিত Cycas এর বৈশিষ্ট্যের সাথে অতীতকালের জীবাশ্ম Cycads এর বৈশিষ্ট্যের হুবহু মিল খুজে পাওয়া যায়। তাই Cycas-কে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল (Living fossil) বলা হয়।