গ্রিক শব্দ Angeion অর্থ পাত্র বা আঁধার এবং spermos অর্থ বীজ নিয়ে Angiosperm শব্দটি গঠিত। Angiosperm শব্দের অর্থ আবৃতবীজী। যে সব উদ্ভিদের ফুল হয়, বীজ হয় এবং বীজ ফলের ভিতরে আবৃত থাকে তাদেরকে আবৃতবীজী উদ্ভিদ বলে। আবৃতবীজী উদ্ভিদই হলো পুষ্পক উদ্ভিদ।
পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হলো Wolffia microscopia। এর দৈর্ঘ্য ০.১ মিমি বা ৩০০-৬০০ মাইক্রোমিটার এবং ওজন ১৫০ মাইক্রোগ্রাম। সবচেয়ে উঁচু আবৃতবীজী উদ্ভিদ হলো ইউক্যালিপ্টাস (Eucalyptus marginata)। এর উচ্চতা ৫০০ ফুট। এটি অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় পাওয়া যায়। বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হলো Wolffia arrhiza (ডাকউইড)। পৃথিবীতে আবৃতবীজীর প্রজাতি সংখ্যা ২,৮৭,০০০। তবে বাংলাদেশে এর প্রজাতি সংখ্যা প্রায় ৫০০০।
ধারণা করা হয়, ১৩ কোটি বছর আগে ক্রিটেসিয়াস যুগে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি হয়েছে। গ্রীষ্মপ্রধান অঞ্চল বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম আবৃতবীজী উদ্ভিদ উৎপত্তি লাভ করে। ৪-৫ কোটি বছরের মধ্যে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। আজ পর্যন্ত আবৃতবীজী উদ্ভিদের কোন জীবাশ্ম পাওয়া যায় নাই।