পক্ষল যৌগিক পাতা কত প্রকার ও কী কী । Compound leaf । ড. সিদ্দিক পাবলিকেশন্স

যে যৌগিক পাতায় পত্রকগুলো পত্রাক্ষ বা র‌্যাকিসের উভয় পাশে যুক্ত থাকে তাকে পক্ষল যৌগিক পাতা বা pinnate compound leaf বলে। বিভিন্ন ধরনের পক্ষল যৌগিক পাতা হলো-
(i) এক পক্ষল যৌগিক পাতাঃ যে যৌগিক পাতার র‌্যাকিস অশাখ বা শাখাবিহীন তাকে এক পক্ষল যৌগিক পাতা unipinnate compound leaf বলে। এক পক্ষল যৌগিক পাতা দুই ধরনের। এগুলো হলো-
অচুড় পক্ষল যৌগিক পত্রঃ যৌগিক পাতার র‌্যাকিসের চুড়ায় কোন পত্রক না থাকলে তাকে অচুড় পক্ষল যৌগিক পাতা বলে। যেমন- বাঁদর লাঠি।
সচুড় পক্ষল যৌগিক পত্রঃ যৌগিক পাতার র‌্যাকিসের চুড়ায় পত্রক থাকলে তাকে সচুড় পক্ষল যৌগিক বলে। যেমন- গোলাপ।
(ii) দ্বিপক্ষল যৌগিক পত্রঃ যে যৌগিক পাতার র‌্যাকিস থেকে শাখা বের হয় এবং শাখার উভয় পাশে পত্রকগুলো সাজানো থাকে তাকে দ্বিপক্ষল যৌগিক পাতা বা Bipinnate compound leaf বলে। যেমন- কৃঞ্চচুড়া ও লজ্জাবতী।
(iii) ত্রিপক্ষল যৌগিক পত্রঃ যে যৌগিক পাতার র‌্যাকিসের শাখা থেকে প্রশাখা বের হয় এবং প্রশাখার উভয় পাশে পত্রকগুলো সাজানো থাকে তাকে ত্রিপক্ষল যৌগিক পাতা বা Tripinnate compound leaf বলে। যেমন- সজিনা।
(iv) অতি যৌগিক পত্রঃ যে সব যৌগিক পাতা তিন এর অধিক বার খন্ডিত হয়ে বিচিত্র খন্ডযুক্ত হয় তাকে অতি যৌগিক পত্র বা decompound বলে। যেমন- ধনে পাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dr. Abu Bakkar Siddiq