অঙ্গের সমতা অনুসারে ফুল দুই প্রকার
(i) সমাঙ্গ ফুল (Regular flower)ঃ যে ফুলের চারটি স্তবকের আকার, আকৃতি ও বর্ণ একই রকম হয় তাকে সমাঙ্গ ফুল বলে। যেমন– জবা, ধুতুরা, বেগুন, সরিষা প্রভৃতি।
(ii) অসমাঙ্গ পুষ্প (Irregular flower)ঃ যে ফুলের চারটি স্তবকের আকার, আকৃতি ও বর্ণ একই রকম নয় তাকে অসমাঙ্গ ফুল বলে। যেমন– অপরাজিতা, শিম, বক, মটরশুটি প্রভৃতি।