কর্টেক্সের ভিতরের স্তরকে অন্তঃত্বক বলে। ইহা একস্তরবিশিষ্ট এবং পিপাকৃতির কোষ দ্বারা গঠিত। কোষগুলো ঘনসন্নিবিষ্ট এবং ফাঁকবিহীন। কোষগুলোর ভিতরের প্রাচীরে সুবেরিন ও লিগনিন জমা হয়ে ফিতার ন্যায় আস্তরণ গঠন করে। একে ক্যাসপেরিয়ান ফিতা বা স্ট্রিপ বলে। বিজ্ঞানী ক্যাসপেরির (১৮৬৫) নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। অন্তঃত্বকের যে সব কোষের প্রাচীর পাতলা তাদেরকে প্যাসেজ সেল বা পারণ কোষ বলে। দ্বিবীজপত্রী উদ্ভিদের (সূর্যমুখী) কান্ডের এন্ডোডার্মিসে প্রচুর শ্বেতসার দানা জমা থাকে বলে একে স্টার্চ সীথ বা শ্বেতসার আবরণ বলে। একবীজপত্রী উদ্ভিদের কান্ডে অন্তঃত্বক থাকে না।
ভাস্কুলার বান্ডল এবং অন্যান্য কোষগুলো বায়ু ও পানিতে আবদ্ধ হয়ে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেজন্য অন্তঃত্বক বাঁধের মতো কাজ করে। ইহা ভিতরের অংশকে রক্ষা করে। ইহা খাদ্য সঞ্চয় করে। ইহা মূলজ চাপ নিয়ন্ত্রণ করে।