পরিচক্র কী ।। Pericycle কী ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

অন্তঃত্বকের নিচে এক বা একাধিক স্তর পেরিসাইকল থাকে। ইহা প্যারেনকাইমা বা স্কে¬রেনকাইমা অথবা উভয় টিস্যু দ্বারা গঠিত। স্কে¬রেনকাইমা টিস্যু ফ্লোয়েমের মাথায় টুপির মতো অবস্থান করে। একে গুচ্ছটুপি বা হার্ড বাস্ট বা Bundle cap বলে। কুমড়া ও সূর্যমুখীর কান্ডে হার্ড বাস্ট থাকে। টেরিডোফাইটার মূল ও কান্ডে এবং সপুষ্পক উদ্ভিদের মূলে পেরিসাইকল থাকে। কুমড়া ও কুমারিকা উদ্ভিদের কান্ডে পেরিসাইকল বহুস্তর বিশিষ্ট এবং স্কে¬রেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। পরজীবী এবং জলজ উদ্ভিদে ইহা অনুপস্থিত। আধুনিক ধারণায়, পেরিসাইকল হলো ফ্লোয়েমের অংশ।

ইহা কান্ডে অস্থানিক মূল সৃষ্টি করে। ইহা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। ইহা খাদ্য সঞ্চয় করে। ইহা পার্শ্বমূল সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *