কান্ড ।। একবীজপত্রী কান্ড ।। একবীজপত্রী উদ্ভিদের কান্ডের অন্তর্গঠন ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

একবীজপত্রী উদ্ভিদের কান্ডের পাতলা প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ করলে নি¤œলিখিত অংশ দেখা যায়।

১। এপিডার্মিস বা বহিঃত্বকঃ বহিঃত্বক একস্তরবিশিষ্ট এবং প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এতে কান্ডরোম এবং কোষাবকাশ অনুপস্থিত। কিউটিকল উপস্থিত।

২। অধঃত্বকঃ বহিঃত্বকের নিচে অধঃত্বক অবস্থিত। ইহা একাধিক স্তরবিশিষ্ট এবং স্কে¬রেনকাইমা কোষ দ্বারা গঠিত। এতে কোষাবকাশ নাই।

৩। গ্রাউন্ড টিস্যুঃ অধঃত্বকের নিচ থেকে কেন্দ্র পর্যন্ত গ্রাউন্ড টিস্যু বিস্তৃত। ইহা বহুস্তরবিশিষ্ট এবং প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। কোষগুলো গোলাকার হওয়ায় আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে।

৪। ভাস্কুলার বান্ডলঃ ভাস্কুলার বান্ডলের সংখ্যা অনেক এবং বিক্ষিপ্ত ভাবে ছড়ানো। ইহা সংযুক্ত, সমপার্শ্বীয় এবং বদ্ধ। এতে ক্যাম্বিয়াম থাকে না। ভাস্কুলার বান্ডলের চারিদিকে স্কে¬রেনকাইমা কোষের একটি আবরণী থাকে। একে বান্ডল আবরণী বলে। এর উপাদান গুলো হলো

(i) জাইলেমঃ মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অর্থাৎ এন্ডার্ক। জাইলেম দেখতে অনেকটা Y বা V অক্ষরের মতো। জাইলেম নষ্ট হয়ে লাইসিজেনাস গহ্বর সৃষ্টি করেছে।

(ii) ফ্লোয়েমঃ Y আকৃতির জাইলেম টিস্যুর দুই বাহুর মাঝখানে ফ্লোয়েম অবস্থিত। এতে ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *