১৯৩৭ সালে বিজ্ঞানী ভ্যান্ডেন হোনের্ট (Vanden Honert) আয়ন বাহক মতবাদটি প্রবর্তন করেন। এই মতবাদ অনুসারে, কোষঝিল্লির বাইরে বহিঃতল (outer space) এবং কোষঝিল্লির ভিতরে অন্তঃতল (inner space) থাকে। আয়নগুলো বহিঃতল ও অন্তঃতলে মুক্ত ভাবে চলাচল করতে পারে, কিন্তু কোষঝিল্লির ভিতরে মুক্ত ভাবে চলাচল করতে পারে না। বাইরের পরিবেশ থেকে আয়নগুলো সরাসরি বহিঃতলে আসে। বহিঃতলে আয়ন ও বাহক যুক্ত হয়ে ‘আয়ন কমপ্লেক্স’ গঠন করে। আয়ন কমপ্লেক্স যৌগটি কোষঝিল্লির ভিতর দিয়ে অন্তঃতলে পৌছে। অন্তঃতলে পৌছালে আয়ন কমপ্লেক্স যৌগটি ভেঙ্গে যায় এবং আয়ন ও বাহক মুক্ত হয়ে যায়। মুক্ত আয়নটি কোষের ভিতরে জমা হয়। বাহকটি আগের স্থানে ফিরে যায় এবং আরেকটি আয়ন পরিবহনে অংশ নেয়। এক্ষেত্রে যৌগ সৃষ্টি, চলাচল এবং ভাঙ্গার জন্য বিপাকীয় শক্তি শ^সন থেকে আসে।