প্রেস্বেদন ।। পরিবেশের তাপমাত্রার ভারসাম্য রক্ষায় প্রস্বেদনের ভূমিকা 

প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদের মূল দ্বারা শোষিত প্রয়োজনের অতিরিক্ত পানি পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পাকারে নির্গত হয়।

পরিবেশে উদ্ভিদের সংখ্যা বেশি হলে প্রস্বেদন প্রক্রিয়ায় বেশি পরিমাণ পানি নির্গত হয়। উদ্ভিদের বায়বীয় অংশের পরিমাণ বেশি হলে প্রস্বেদনও বেশি হয়। আবার উদ্ভিদে পাতার সংখ্যা বেশি হলে নির্গত জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়। পরিবেশের তাপমাত্রা যত বেশি হয় প্রস্বেদনের হার তত বেড়ে যায়। এভাবে  নির্গত পানি বায়ুমন্ডলের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি করে। বায়ুমন্ডলে জলীয় কণা বৃদ্ধি পায়। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পানির কণা গঠন করে। পরিবেশ শীতল হয়ে যায়। পানির কণা যুক্ত হয়ে মেঘ সৃষ্টি করে এবং বৃষ্টিপাত ঘটায়। ফলে পরিবেশের তাপমাত্রা কমে যায়। এভাবে প্রস্বেদন প্রক্রিয়া পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *