C4 উদ্ভিদের গুরুত্ব ।। Importance of C4 plants

১। C4 উদ্ভিদে উচ্চ তাপমাত্রায় (৩০-৪৫ ডিগ্রী সে) সালোকসংশ্লেষণ ঘটে। তাই এরা উচ্চ তাপমাত্রায় কর্মক্ষম থাকে।

২। C4 উদ্ভিদের CO2 গ্রাহক ফসফো-এনল পাইরুভিক এসিড অধিক কার্যকর থাকে।

৩। পাতায় ক্র্যাঞ্জ অ্যানাটমি থাকে বলে খাদ্য উৎপাদন ও পরিবহন বেশি হয়।

৪। CO2 এর ঘনত্ব কম থাকলেও র গতিপথ চলতে পারে।

৫। C4 উদ্ভিদে প্রস্বেদন ও ফটোরেসপিরেশন কম বলে CO2 বিজারণ বেশি হয়।

৬। মরুজ উদ্ভিদের পত্ররন্ধ্র আংশিক বন্ধ থাকলেও C4 গতিপথ চালু থাকে।

৭। C4 উদ্ভিদ কিছু গুরুত্বপূর্ণ অভিযোজনিক বৈশিষ্ট্য বহন করে। এ সব বৈশিষ্ট্যের কারণে এরা গ্রীষ্মমন্ডলীয় এবং শুষ্ক অঞ্চলে বেঁচে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *