এক উদ্ভিদ থেকে কুঁড়ি বা চোখ অন্য উদ্ভিদে যুক্ত করাকে চোখ কলম বলে। কাংক্ষিত ফলন বিশিষ্ট উদ্ভিদের চোখ বা কুঁড়ি সাবধানে চাকু দিয়ে কেটে আলাদা করা হয়। এরপর একই প্রজাতির অন্য একটি উদ্ভিদের শাখার সমব্যাস যুক্ত অংশ কাটা হয়। এই শাখার সাথে কাক্সিক্ষত কুঁড়িটি লাগিয়ে দেয়া হয়। এরপর বায়ুরোধী করে বেঁধে দেয়া হয়। কিছু দিনের মধ্যে মুকুল গজিয়ে ঐ শাখা কাক্সিক্ষত গুণসম্পন্ন ফল উৎপন্ন করবে। ফল গাছ বিশেষ করে কুল বা বড়ই এবং গোলাপ গাছে চোখ কলম করা হয়।