ট্রান্সফরমেশন ।। ভৌত ট্রান্সফরমেশন প্রক্রিয়া ।। Transformation

(i) ইলেকট্রোপোরেশন (Electroporation)ঃ ইলেকট্রিক ক্ষেত্র দ্বারা পোষকের কোষঝিল্লিতে ছিদ্র তৈরী করা হয়। এই ছিদ্রের মধ্য দিয়ে রিকম্বিন্যান্ট DNA-কে পোষক কোষে প্রবেশ করানো হয়।

(ii) মাইক্রো-ইনজেকশন (Micro-injection)ঃ একটি মাইক্রোপিপেট দিয়ে পোষক কোষকে ধরে রাখা হয় এবং অপর একটি অতিসুক্ষ্ম সুঁই দিয়ে রিকম্বিন্যান্ট DNA-কে পোষক কোষে প্রবেশ করানো হয়।

(iii) বায়োলিস্টিকস্ (Biolistics)ঃ কোন ধাতব পিন্ডের (স্বর্ণের) উপরিতলে রিকম্বিন্যান্ট DNA-কে বসিয়ে সেই পিন্ডকে গানশট (Gunshot) করে উদ্ভিদ কোষে প্রবেশ করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *