(i) ক্যালসিয়াম ক্লোরাইড (Calcium chloride) ঃ প্রথমে কোষকে ঠান্ডা CaCl2 দ্রবণে ইনকিউবেট করা হয় এবং হিট-শক দিয়ে পোষক কোষে রিকম্বিন্যান্ট DNA প্রবেশ করানো হয়
(ii) লাইপোসোম (Liposome)ঃ প্রথমে কৃত্রিম ভেসিকলের সাথে রিকম্বিন্যান্ট DNA-কে সম্পৃক্ত করা হয়। পরে কোষঝিল্লির সাথে ভেসিকলকে সংযুক্ত করা হয়। এরপর রিকম্বিন্যান্ট DNA-কে পোষক কোষে প্রবেশ করানো হয়।