ইন্টারফেরন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট প্রোটিন। প্রোটিনের ক্ষুদ্র ক্ষুদ্র গ্রæপ যার আণবিক ওজন ২০,০০০–৩০,০০০ ডাল্টন তাকে ইন্টারফেরন বলে। ইহা হলো প্রতিরক্ষামূলক প্রোটিন। E. coli ও ঈস্ট হতে ইন্টারফেরন উৎপাদন করা হয়। ইন্টারফেরনের বাণিজ্যিক নাম হলো বিটাফেরন (Betaferon)। ইহা তিন প্রকার। α–ইন্টারফেরন β–ইন্টারফেরন ও γ–ইন্টারফেরন।
১৯৫৭ সালে ব্রিটিশ বিজ্ঞানী অ্যালিক ইসাক (Alick Isaacs) এবং জেন লিন্ডারম্যান (Jean Lindermann) ইন্টারফেরন আবিষ্কার করেন। ১৯৮০ সালে আমেরিকান বিজ্ঞানী গিলবার্ট এবং ওয়াইজম্যান (Gilbert & Weissmann) মানব ইন্টারফেরন উৎপাদনে সক্ষম হন।