মেরুদন্ড কী ।। মেরুদন্ডের কশেরুকাগুলো কী কী ।। Vertebral column কী কী

মানুষের পৃষ্ঠদেশে মধ্যরেখা বরাবর ৩৩ টি কশেরুকা দ্বারা মেরুদন্ড গঠিত হয়। কশেরুকা গুলো ফাইব্রোকার্টিলেজ (সিমফাইসিস) নামক তরুণাস্থি দ্বারা যুক্ত হয়ে মেরুদন্ড গঠন করে। মেরুদন্ডের গড় দৈর্ঘ্য পুরুষের ৭০ সেমি এবং মহিলার ৬০ সেমি। মেরুদন্ডে ৫ ধরনের কশেরুকা রয়েছে। ১। সারভাইকল কশেরুকাঃ এর সংখ্যা ৭ টি। প্রথম কশেরুকাকে অ্যাটলাস এবং দ্বিতীয় কশেরুকাকে অক্সিস বলে। বাকি ৫ টি হলো আদর্শ কশেরুকা।
২। থোরাসিক কশেরুকাঃ এর সংখ্যা ১২ টি। প্রতিটি কশেরুকায় ক্যাপিচুলাম ও টিউবারক্যুলাম নামক ফ্যাসেট থাকে
৩। লাম্বার কশেরুকাঃ এর সংখ্যা ৫টি। এদের ট্রান্সভার্স প্রসেস বৃহদাকার।
৪। স্যাক্রাম কশেরুকাঃ এদের সংখ্যা ৫টি। এগুলো ২৬ বছর বয়সে মিলিত হয়ে স্যাক্রাম গঠন করে। এতে ৪ জোড়া করে মোট ৮ জোড়া স্যাক্রাম ছিদ্র থাকে।
৫। কক্সিজিয়াল কশেরুকাঃ এদের সংখ্যা ৪টি। এর পৃষ্ঠদেশে ২টি আর্টিকুলেট কর্ণুয়া থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *