দুইটি সমান অংশ দ্বারা শ্রোণীচক্র গঠিত। প্রতিটি অংশকে হিপ বোন বা ইনোমিনেট অস্থি বা অসকক্সি বা নিতম্বাস্থি বলে। প্রতিটি হিপ বোন তিনটি অংশ নিয়ে গঠিত। এ গুলো হলো-
১। ইলিয়ামঃ ইলিয়াম হলো বড় ও চ্যাপ্টা অস্থি। ইহা দেহ ও ডানা নিয়ে গঠিত। এর উঁচু স্থানকে ইলিয়াম ক্রেস্ট বা ঝুঁটি বলে। এর উপরের দিকে থাকে সম্মুখ সুপিরিয়র ও পশ্চাৎ সুপিরিয়র এবং নিচের দিকে সম্মুখ ইনফিরিয়র এবং পশ্চাৎ ইনফিরিয়র থাকে। এ ছাড়াও ইলিয়ামে ৩টি গ্লুটাল রেখা, একটি আর্কুয়েট রেখা, একটি ইলিয়াক ফসা এবং একটি অরিকুলার তল থাকে।
২। ইশ্চিয়ামঃ ইলিয়ামের নিচে থাকে ইশ্চিয়াম। ইহা মূলদেহ, দুইটি বাহু বা রেমি, অর্বুদ ও কাঁটা নিয়ে গঠিত। এর উপরের দিকে কাঁটা এবং নিচের দিকে টিউবারকল বা অর্বুদ থাকে।
৩। পিউবিসঃ ইলিয়ামের নিচে সম্মুখ দিকে পিউবিস অবস্থিত। ইহা ৩টি অংশ নিয়ে গঠিত। উর্ধ্ব বাহু, নিম্ন বাহু ও দেহ। উর্ধ্ব বাহু বা র্যামিতে একটি পিউবিস ক্রেস্ট বা ঝুটি এবং একটি পিউবিক অর্বুদ (টিউবারোসিটি) থাকে। দুই পাশের দুটি পিউবিস অংকীয় মধ্যরেখায় মিলিত হয়ে পিউবিক সিমফাইসিস গঠন করে। পিউবিক আর্চ পুরুষের ৯০০-এর কম এবং স্ত্রী লোকের ৯০০ এর বেশী হয়।
৪। অবটুরেটর ফোরামেনঃ ইশ্চিয়াম ও পিউবিসের মাঝখানে প্রায় গোলাকার একটি ছিদ্র থাকে। একে অবটুরেটর ফোরামেন বলে। ইহা অবটুরেটর নামক পর্দা দ্বারা আবৃত থাকে।
৫। অ্যাসিটাবুলামঃ ইলিয়াম, ইশ্চিয়াম ও পিউবিসের সংযোগস্থলে অ্যাসিটাবুলাম নামক একটি অগভীর গর্ত থাকে। অ্যাসিটাবুলামে ফিমারের মস্তক আটকানো থাকে।
শ্রোণীচক্রের গুরুত্ব
১। ইহা পায়ের অস্থি গুলোকে ধারণ করে।
২। ইহা নিতম্বের আকৃতি দান করে।
৩। দেহের ভার মেরুদন্ড থেকে ফিমারে স্থানান্তর করে।
৪। নরম অঙ্গ যেমন- মূত্রাশয়, অস্থিকোটর প্রভৃতিকে রক্ষা করে।