ফিমারের পরবর্তী অস্থি দুটি হলো টিবিয়া-ফিবুলা। ভিতরের মোটা ও বড় অস্থিকে টিবিয়া বলে। টিবিয়া ত্রিধারবিশিষ্ট অস্থি। এর কিনারাকে ঝুঁটি বলে। এর উপরের প্রান্তে ২টি কন্ডাইল, ১টি স্ফীতি, ২টি সংযোগী তল এবং ১টি টিউবারোসিটি থাকে। নিচের প্রান্তে ম্যালিওলাস নামক ২টি উঁচু অংশ রয়েছে।
বাইরের পাতলা ও সরু অস্থিকে ফিবুলা বলে। ফিবুলা দেখতে দীর্ঘ ষষ্টির মতো। এর মাথা চোখা। এর উপরের প্রান্তে সংযোগী তল এবং নিচের প্রান্তে ম্যালিওলাস থাকে।