এ তরুণাস্থির ম্যাটিক্স স্বচ্ছ, দৃঢ়, নমনীয়, সমসত্ত্ব, নীলাভ ও স্থিতিস্থাপক। ইহা পেরিকনড্রিয়াম আবরণী দ্বারা আবৃত থাকে। এতে কোন তন্তু থাকে না। এতে ল্যাকুনা নামক গহ্বর থাকে। ল্যাকুনার ভিতরে কনড্রোসাইট বা কনড্রোব্লাস্ট থাকে। স্তন্যপায়ী প্রাণীর নাক, শ্বাসনালী, স্বরযন্ত্র, পর্শুকার প্রান্তভাগ, অস্থিসন্থি এবং মেরুদন্ডি প্রাণীর ভ্রুণে এই তরুণাস্থি থাকে।