অস্থি ভেঙ্গে যদি কয়েক টুকরায় পরিনত হয় তবে তাকে জটিল অস্থিভঙ্গ বলে। অস্টিওপোরোসিসের কারণে এরুপ হতে পারে। এক্ষেত্রে ভাঙ্গা অংশ ব্যান্ডেজ করে দিতে হয়। এরপর অপারেশন করা হয়। প্রধান দুইটি হাড় ভাঙ্গা হলো–
১। কয়েক টুকরাবিশিষ্টঃ ভাঙা টুকরার সংখ্যা কম এবং টুকরা গুলো সামান্য বড় হয়।
১। বহু টুকরাবিশিষ্টঃ ভাঙা টুকরার সংখ্যা অনেক এবং টুকরা গুলো ছোট হয়।
জটিল অস্থিভঙ্গের প্রাথমিক চিকিৎসা
১। রোগীর শ্বাস–প্রশ্বাস সহজ করতে হবে।
২। রক্তক্ষরণ কমানোর জন্য আঘাত অঙ্গ উঁচু করে রাখতে হবে।
৩। রোগীর নাড়ী স্পন্দন দেখতে হবে।
৪। রোগীর রক্তচাপ নির্ণয় করতে হবে।
৫। ব্যথা কমানোর জন্য রোগীকে ভরা পেটে Aspirin বা Diclofenac ট্যাবলেট খাওয়াতে হবে।
৬। রোগীকে দ্রæত হাসপাতালে নিতে হবে।