বালক বালিকার একটি দলে খেলা হচ্ছে। প্রথম বালক ৫ জন বালিকার সাথে খেলছে, দ্বিতীয় বালক ৬ জন বালিকার সাথে খেলছে। এভাবে শেষ বালক সব কয়জন বালিকার সাথে খেলছে। যদি বালকের সংখ্যা b এবং বালিকার সংখ্যা g প্রকাশ করে তবে b এর মান কত?  [13th BCS-বিসিএস]

(ক) b = g
(খ) b = g/5
(গ) b = g-4
(ঘ) b = g-5

 

উত্তরঃ (গ) b = g-4

একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুইপাশে রাখা দু’টি মুদ্রাকে স্পর্শ করে? [13th BCS-বিসিএস]

(ক) ৪
(খ) ৬
(গ) ৮
(ঘ) ১০

 

উত্তরঃ (খ) ৬

কোন পরীক্ষায় একজন ছাত্র হ সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলোর ১/৩ অংশের শুদ্ধ উত্তর দিতে পারে। সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?  [13th BCS-বিসিএস]

(ক) ২০টি
(খ) ৩০টি
(গ) ৪০টি
(ঘ) ৫০টি

উত্তরঃ (ঘ) ৫০টি

একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা? [13th BCS-বিসিএস]

(ক) ০
(খ) ১৪৪
(গ) ২৫৬
(ঘ) ৪০০

 

উত্তরঃ (খ) ১৪৪

পদ্মানদীর মাঝি উপন্যাসের উপজীব্য হলো- [13th BCS-বিসিএস]

(ক) মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
(খ) জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ
(গ) চাষী জীবনের করুন চিত্র
(ঘ) চরবাসীদের দুঃখী জীবন

 

 

উত্তরঃ (খ) জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ

মোসলেম ভারত পত্রিকার সম্পাদক ছিলেন- [13th BCS-বিসিএস]

(ক) মীর মোশাররফ হোসেন
(খ) রেয়াজুদ্দীন আহমেদ
(গ) মোজাম্মেল হক
(ঘ) রেয়াজুদ্দীন মাশহাদী

 

উত্তরঃ (গ) মোজাম্মেল হক

মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে- [13th BCS-বিসিএস]

() মহাকাব্যে
(
) নাটকে
(
) পত্রকাব্যে
(
) সনেটে

 

উত্তরঃ () সনেটে

জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ- [13th BCS-বিসিএস]

(ক) ধূসর পান্ডুলিপি
(খ) নাম রেখেছি কোমল গন্ধার
(গ) একক সন্ধ্যায় বসন্ত
(ঘ) অন্ধকার একা

 

উত্তরঃ (ক) ধূসর পান্ডুলিপি

ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? [13th BCS-বিসিএস] (ক) জিঞ্জীর-কাজী নজরুল ইসলাম
(খ) সাত সাগরের মাঝি-ফররুক আহমদ
(গ) দিলরুবা-আবদুল কাদির
(ঘ) নূরনামা-আবদুল হাকিম

 

উত্তরঃ (খ) সাত সাগরের মাঝি-ফররুক আহমদ