পাখির উড্ডয়ন পেশির মাইটোকন্ড্রিয়াকে বলা হয়- [HSC & Admission]

(ক) ম্যাক্রোজোম
(খ) সার্কোজোম
(গ) পেকোজোম
(ঘ) পেকনোজোম

উত্তর-(খ) সার্কোজোম

আধুনিক বিজ্ঞানে মাইটোকন্ড্রিয়াকে বলা হয়- [HSC & Admission]

(i) ইলেকট্রোজোম
(ii) কনড্রিওজোম
(iii) প্লাজমোজোম
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তর-(ঘ) i, ii ও iii

আধুনিক বিজ্ঞানীরা মাইটোকন্ড্রিয়াকে কী নামে অভিহিত করেন? [HSC & Admission]

(ক) স্ব-নির্ভর অঙ্গাণু
(খ) অর্ধ স্ব-নির্ভর অঙ্গাণু
(গ) অর্ধ নির্ভর অঙ্গাণু
(ঘ) বৃহৎ অঙ্গাণু

উত্তর-(খ) অর্ধ স্ব-নির্ভর অঙ্গাণু

পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসের দূরত্ব কত ন্যানোমিটার? [HSC & Admission]

(ক) ৩-৫
(খ) ৪-৬
(গ) ৬-৮
(ঘ) ৭-৯

উত্তর-(গ) ৬-৮

মাইটোকন্ড্রিয়ার আবরণী দু’টির মাঝখানের স্থান হলো- [HSC & Admission]

(ক) পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস
(খ) পেরিমাইটোকন্ড্রিয়াল লুনার
(গ) পেরিমাইটোকন্ড্রিয়াল ফ্র্যাগমো
(ঘ) পেরিমাইটোকন্ড্রিয়াল জিরো

উত্তর-(ক) পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস

কোনটি শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সাহায্য করে? [HSC & Admission]

(ক) লাইসোজোম
(খ)নিউক্লিয়াস
(গ) মাইটোকন্ড্রিয়া
(ঘ) রেটিকুলাম

উত্তর-(গ) মাইটোকন্ড্রিয়া

কোনটি অ্যাপোপটোসিস নিয়ন্ত্রণ করে? [HSC & Admission]

(ক) মাইটোকন্ড্রিয়া
(খ) ক্লোরোপ্লাস্ট
(গ) গলজিবডি
(ঘ) রাইবোজোম

উত্তর-(ক) মাইটোকন্ড্রিয়া

মাইটোকন্ড্রিয়ার শ্বসনকে বলা হয়- [HSC & Admission]

(ক) আলোক শ্বসন
(খ) অবাত শ্বসন
(গ) ফার্মেন্টেশন
(ঘ) সাইটোপ্লাজমিক শ্বসন

উত্তর-(ঘ) সাইটোপ্লাজমিক শ্বসন

শ্বসনের কোন পর্যায় মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়- [HSC & Admission]

(i) ক্রেব্স চক্র
(ii) গ্লাইকোলাইসিস
(iii) ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তর-(খ) i ও iii