রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়-  [12th বিসিএস-BCS]

(ক) রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ

(খ) রাডারের সাহায্যে চারিদিকের পরিবেশ অবলোকন

(গ) মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন

(ঘ) উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূ-মন্ডলের অবলোকন

উত্তরঃ   (ঘ) উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূ-মন্ডলের অবলোকন

নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকে এর সম্মুখ গতিতে ব্যবহার হয়, তা হলো-  [12th বিসিএস-BCS]

(ক) ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহার হয়

(খ) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়

(গ) পালের দড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকের বাতাসকে কার্যকর করে

(ঘ) পালের আকৃতির সুকৌশল ব্যবহার করা যায়

উত্তরঃ   (খ) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়

পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকে এর সম্মুখ গতিতে ব্যবহার হয়, তা হলো-  [12th বিসিএস-BCS]

(ক) ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহার হয়

(খ) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়

(গ) পালের দড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকের বাতাসকে কার্যকর করে

(ঘ) পালের আকৃতির সুকৌশল ব্যবহার করা যায়

উত্তরঃ   (খ) সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়

কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে রাখা যায় সেখানেই থাকে, কারণ-  [12th বিসিএস-BCS]

(ক) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি

(খ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম

(গ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

(ঘ) বস্তু ও পানির ঘনত্বের মধ্যে সম্পর্ক বিদ্যমান

উত্তরঃ   (গ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

যে সর্বোচ্চ শ্রæতিসীমার উপরে মানুষ বধির হতে পারে-  [12th বিসিএস-BCS]

(ক) ৭৫ ডিবি

(খ) ৯০ ডিবি

(গ) ১০৫ ডিবি

(ঘ) ১২০ ডিবি

উত্তরঃ   (গ) ১০৫ ডিবি

পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর-  [12th বিসিএস-BCS]

(ক) পূর্ণ প্রতিফলন

(খ) প্রতিসরণ

(গ) বিচ্ছুরণ

(ঘ) পোলারায়ন

উত্তরঃ   (খ) প্রতিসরণ

রান্না করার হাড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরী হয় এর প্রধান কারণ-  [12th বিসিএস-BCS]

(ক) এটি হালকা ও দামে সস্তা

(খ) এটি সব দেশেই পাওয়া যায়

(গ) এতে দ্রæত তাপ সঞ্চারিত হয়ে খাদ্য দ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

(ঘ) এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে

 

উত্তরঃ   (গ) এতে দ্রæত তাপ সঞ্চারিত হয়ে খাদ্য দ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

কোন উক্তিটি সঠিক?  [12th বিসিএস-BCS]

(ক) বায়ু একটি যৌগিক পদার্থ

(খ) বায়ু একটি মৌলিক পদার্থ

(গ) বায়ু একটি মিশ্র পদার্থ

(ঘ) বায়ুতে অক্সিজেন ও নাইট্রোজেন থাকে

উত্তরঃ   (গ) বায়ু একটি মিশ্র পদার্থ

ফিউশন প্রক্রিয়ায়-  [12th বিসিএস-BCS]

(ক) পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃষ্টি করে

(খ) একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে

(গ) ভারি পরমাণু ভেঙ্গে হালকা পরমাণু গঠিত হয়

(ঘ) একটি পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু সৃষ্টি হয়

উত্তরঃ   (খ) একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে

আকাশে বিদ্যুৎ চমকায়-  [12th বিসিএস-BCS]

(ক) মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে

(খ) দুই খন্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে

(গ) মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরী হলে

(ঘ) মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে

উত্তরঃ   (ক) মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে