মেডিকেল ভর্তি পরীক্ষা ২০০৩-২০০৪ ।। Medical Admission 2003-2004

১। নীল তিমি মেরুদন্ডী প্রাণীর কোন শ্রেণীভুক্ত?

(ক) অস্টিকথিস

(খ) কনড্রিকথিস

(গ) সাইক্লোস্টোমাটা

(ঘ) ম্যামালিয়া

২। কোন সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রনয়ণন করা হয়েছে?

(ক) ১৯৭৩

(খ) ১৯৬৮

(গ) ১৯৫৬

(ঘ) ১৯৮৫

৩। বাইসন কোন প্রাণিভৌগোলিক অঞ্চলের প্রাণী?

(ক) নিওট্রপিক্যাল অঞ্চল

(খ) নিআর্কটিক অঞ্চল

(গ) ওরিয়েন্টাল অঞ্চল

(ঘ) ইথিওপিয়ান অঞ্চল

৪। প্রতিটি নেফ্রন থাকে কত লক্ষ?

(ক) ১২-১৪

(খ) ১০-১২

(গ) ৮-৯

(ঘ) ১৩-১৫

৫। কোনটি মুখমন্ডলের অস্থি নয়?

(ক) ভোমার

(খ) ল্যাক্রিমাল

(গ) নাসিকা অস্থি

(ঘ) এথময়েড

৬। যেটি গর্ভাবস্থায় অমরার কাজ নয়-

(ক) প্রোজেস্টেরন হরমোন নিঃসৃতকরণ

(খ) নিলাক্সিন হরমোন নিঃসৃতকরণ

(গ) লুটিনাইজিং হরমোন নিঃসৃতকরণ

(ঘ) মাতা ও ভ্রুণের মধ্যে বর্জ্য পদাথের আদান-প্রদান ঘটে

৭। স্ক্রোটামের অভ্যন্তরীণ তাপমাত্রা দেহগহ্বর অপেক্ষা কত কম বা বেশি?

(ক) ২ ডিগ্রী সে. কম

(খ) ৩ ডিগ্রী সে. বেশি

(গ) ২ ডিগ্রী সে. বেশি

(ঘ) ৩ ডিগ্রি সে. কম

৮। ফুসফুসের ক্ষেত্রে কোনটি সঠিক?

(ক) ডান ফুসফুস ২টি খন্ডে এবং বাম ফুসফুস ৩টি খন্ডে বিভক্ত

(খ) ডান ফুসফুস ৪টি খন্ডে এবং বাম ফুসফুস ৩টি খন্ডে বিভক্ত

(গ) ডান ফুসফুস ৩টি খন্ডে এবং বাম ফুসফুস ২টি খন্ডে বিভক্ত

(ঘ) কোনটি নয়

৯। লসিকার আপেক্ষিক গুরুত্ব-

(ক) ১.০১৪

(খ) ১.০১৩

(গ) ১.০১২

(ঘ) ১.০১৫

১০। হৃৎপিন্ডের অলিন্দের ডায়াস্টোল দশার সময়কাল-

(ক) ০.৩ সে

(খ) ০.৮ সে

(গ) ০.৭ সে

(ঘ) ০.১ সে

১১। কোনটি হৃৎপেশির বৈশিষ্ট্য নয়?

(ক) প্রচুর রক্ত সরবরাহ

(খ) ডোরাবিশিষ্ট

(গ) পেশিতন্তু শাখান্বিত

(ঘ) অনৈচ্ছিক

১২। ম্যালেরিয়া পরজীবীর যে দশা মানুষের দেহে প্রবেশ করে-

(ক) মেরোজয়েট

(খ) সাইজন্ট

(গ) স্পোরোজয়েট

(ঘ) ট্রফোজয়েট

১৩। ঐচ্ছিক পেশি পাওয়া যায়-

(ক) বৃক্কের প্রাচীরে

(খ) পৌষ্টিকনালির প্রাচীরে

(গ) হৃৎপিন্ডের প্রাচীরে

(ঘ) কঙ্কালতন্ত্রের গায়ে

১৪। কাকে শারীরবিদ্যার জনক বলা হয়?

(ক) রবার্ট হুক

(খ) সালিম আলী

(গ) ইবনে সিনা

(ঘ) উইলিয়াম হার্ভে

১৫। অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স কোন হরমোন নিঃসৃত করে?

(ক) প্রোজেস্টেরন

(খ) ইস্ট্রোজেন

(গ) এন্টেরোগ্যাস্ট্রেন

(ঘ) গ্লুকাগন

১৬। গ্রেগর জোহান মেন্ডেল কোন দেশে জন্মগ্রহণ করেন?

(ক) অস্ট্রিয়া

(খ) ইতালী

(গ) জার্মানী

(ঘ) সুইডেন

১৭। কোনটি দৃষ্টির ক্রটি নয়?

(ক) চালশে

(খ) ক্ষীণদৃষ্টি

(গ) দূরদৃষ্টি

(ঘ) অ্যানিমিয়া

 

 

উত্তরঃ ১ঘ ২ক ৩খ ৪খ ৫ঘ ৬গ ৭ঘ ৮গ ৯ঘ ১০গ ১১ক ১২গ ১৩ঘ ১৪ঘ ১৫ঘ ১৬ক ১৭ঘ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০০২-২০০৩ ।। Medical Admission 2002-2003

১। কোনটি শ্রাব্যতার সীমা?

(ক) 20 Hz n‡Z 20,000 Hz

(খ) 200 Hz n‡Z 2000 Hz

(গ) 20 Hz n‡Z 120,000 Hz

(ঘ) 10 Hz n‡Z 10,000 Hz

২। কোনটি রেনাল টিউব্যুলের অংশ নয়?

(ক) প্রক্সিমাল প্যাঁচানো নালিকা

(খ) হেনলির লুপ

(গ) ডিস্টাল প্যাঁচানো নালিকা

(ঘ) অ্যাফারেন্ট আর্টারিওল

৩। ট্রফোজয়েট থেকে ভিলাই বের হয়-

(ক) ৩য় সপ্তাহে

(খ) ৪র্থ সপ্তাহের শেষে

(গ) ২য় সপ্তাহের শেষে

(ঘ) ২য় সপ্তাহের প্রথমে

৪। ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ি-

(ক) CO2

(খ) SiO2

(গ) MnO2

(ঘ) H2S

৫। শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে রুপান্তরকে বলে-

(ক) পরিপাক

(খ) শোষণ

(গ) আত্তীকরণ

(ঘ) অভিশোষণ

৬। স্পোরোজয়েট দেখতে-

(ক) ডিম্বাকার

(খ) মাকু আকৃতির

(গ) গোলাকার

(ঘ) প্যাঁচানো

৭। অধিক হারে শ্বাস কষ্ট রোগের জন্য কোনটি দায়ি?

(ক) SO2

(খ) CO2

(গ) NO2

(ঘ) CaSO3

৮। হেপাটিক সাইজোগনি ঘটে-

(ক) RBC-তে

(খ) WBC-তে

(গ) মশকীর দেহে

(ঘ) যকৃতে

৯০। শিশুদের রক্তে লিম্ফোসাইটের সংখ্যা বয়স্কদের তুলনায়-

(ক) কম

(খ) বেশি

(গ) সমান

(ঘ) অর্ধেক

১০। চিহ্নিত পেশীতে নিউক্লিয়াস থাকে ।

(ক) ১টি

(খ) ২টি

(গ) ৫টি

(ঘ) শতাধিক

১১। কোনটি থেকে স্নায়ুতন্ত্র গঠিত হয়?

(ক) এক্টোডার্ম

(খ) মেসোডার্ম

(গ) এন্ডোডার্ম

(ঘ) এক্টো ও মেসোডার্ম

১২। কোনটি সেক্স লিংকড বৈশিষ্ট্য নয়?

(ক) বর্ণান্ধতা

(খ) হাইপারমেট্রোপিয়া

(গ) জুভেনাইল গ্লুকোমা

(ঘ) হিমোফিলিয়া

১৩। কোনটি উওজেনেসিসের ক্ষেত্রে প্রযোজ্য নয়?

(ক) নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একই সাতে পূর্ণতা প্রাপ্ত হয়

(খ) মুখ্য ঝিল্লি সৃষ্টি হয়

(গ) পূর্ণতা প্রাপ্তির শেষ পর্যায় ডিম্বাশয়ের ভিতরে সম্পন্ন হয়

(ঘ) অ্যানিমেল ও ভেজিটাল মেরু সৃষ্টি হয়

১৪। স্বাভাবিক অবস্থায় মানবদেহে রক্তের pH এর মান-

(ক) ৭.০০

(খ) ৭.৪০

(গ) ৭.৮০

(ঘ) ৭.০৪

১৫। কোনটি সেরেবেলামের কাজ নয়?

(ক) ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করে

(খ) ঐচ্ছিক পেশির পেশিটান নিয়ন্ত্রণ করে

(গ) চলাফেরার দিক নির্ধারণ করে

(ঘ) স্বাভাবিক শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে

১৬। কোনটি করোটিকার অস্তি নয়?

(ক) ফ্রন্টাল

(খ) প্যারাইটাল

(গ) হাইওয়েড

(ঘ) এথময়েড

১৭। কোনটি সত্য নয়?

(ক) বৃদ্ধি পর্যায়ে স্পার্মাটোগোনিয়া বিপুল পরিমাণ পুষ্টিদ্রব্য ও ক্রোমাটিন পদার্থ সঞ্চয় করে

(খ) স্পার্মাটোজেনেসিসে মুখ্য ঝিল্লি সৃষ্টি হয়

(গ) উওজেনেসিসে মুখ্য ঝিল্লি সৃষ্টি হয়

(ঘ) স্পার্মাটোজেনেসিসে পূর্ণতা প্রাপ্তির সমস্ত প্রক্রিয়া শুক্রাশয়ে সম্পন্ন হয় না

 

উত্তরঃ ১গ ২ঘ ৩গ ৪খ ৫গ ৬খ ৭গ ৮ঘ ৯খ ১০ঘ ১১ক ১২খ ১৩গ ১৪খ ১৫ঘ ১৬গ ১৭ঘ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০০০-২০০১। Medical Admission 2000-2001

১। যেটি সত্য- ২০০০-০১

(ক) ভিলাইয়ের ক্ষুদ্র ক্ষুদ্র লসিকা নালিকে ল্যাকটিয়াল বলে

(খ) যে নালিকা লসিকা গ্রন্থি থেকে লসিকা বহন করে তাকে অন্তর্মুখী লসিকা নালি বলে

(গ) যে নালিকা লসিকা গ্রন্থির দিকে লসিকা বহন করে তাকে বহির্মুখী লসিকা নালি বলে

(ঘ) ডান লসিকা নালি প্রত্যঙ্গের কিছু অংশ নিয়ে গঠিত

২। যেটি সত্য নয়- ২০০০-০১

(ক) বেলিনির নালি কিছু পরিমাণ পানি বের করে দিলে তরল পদার্থটি হাইপারটনিক তরলে পরিনত হয়

(খ) সংগ্রাহী নালিকা পরিশ্রুত তরলকে আইসোটনিক তরলে পরিনত করে

(গ) হেনলির লুপের উর্ধ্বগামী অংশ আগত তরলকে হাইপোটনিক তরলে পরিনত করে

(ঘ) জাক্সটা গ্লোমেরুলার যন্ত্র মূত্রকে হাইপোটনিক তরলে পরিনত করে

৩। সেরাস পর্দা, বৃত্তাকার পেশি, সাবমিউকোসা, মিউকোসা, ভিলাই, মাসকিউলারিস মিউকোসা, গবলেট কোষ প্রভৃতি বৈশিষ্ট্য হলো- ২০০০-০১

(ক) পাকস্থলী

(খ) অগ্ন্যাশয়

(গ) ক্ষুদ্রান্ত্র

(ঘ) যকৃত

৪। সরষিার গোত্র হলো-

(ক) ক্রুসিফেরী

(খ) লিলিয়েসী

(গ) মালভেসী

(ঘ) লিগিউমিনোসি

৫। মেডুলা অবলংগাটা কোনটির অংশ? ২০০০-০১

(ক) রোম্বেনসেফালন

(খ) ডায়েনসেফালন

(গ) মেসেনসেফালন

(ঘ) সেরেব্রাল পেডাঙ্কল

৬। কোনটি সঠিক? ২০০০-০১

(ক) প্লাটিহেলমিনথিস ঃ দেহগহ্বর বা সিলোম নাই

(খ) নেমাটোডা ঃ মুখছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দিয়ে আবৃত

(গ) অ্যানিলিডা ঃ শিখাকোষ রেচন কাজ করে

(ঘ) আর্থ্রোপোডা ঃ বহিঃকঙ্কাল কাইটিন নির্মিতি

৭। স্টেপিস অন্তঃকর্ণ ও মধ্যকর্ণের কোন পর্দার সাথে যুক্ত থাকে? ২০০০-০১

(ক) কর্ণপটহ

(খ) আম্বো

(গ) ফেনেস্ট্রা রোটান্ডা

(ঘ) ফেনেস্ট্রা ওভালিস

৮। যেটি সত্য নয়- ২০০০-০১

(ক) ফিমারের মস্তক অ্যাসিটাবুলামে অবস্থান করে

(খ) এথময়েড করোটিকার অংশ বিশেষ

(গ) ১১তম ও ১২তম পর্শুকা স্টার্ণামের সাথে যুক্ত থাকে না

(ঘ) দ্বিতীয় গ্রীবাদেশীয় কশেরুকা অ্যাটলাসের সাথে যুক্ত থাকে

৯। যেটি অন্তঃশ্বসনের বৈশিষ্ট্য নয়- ২০০০-০১

(ক) প্রতিটি ধাপ উৎসেচক নিয়ন্ত্রিত

(খ) কোষ থেকে রক্তে CO2 পরিত্যাগ করে

(গ) একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া

(ঘ) কোন শক্তি উৎপন্ন হয় না

১০। যেটি সত্য নয়- ২০০০-০১

(ক) মাইক্রোগ্যামিটোসাইট বৃহত্তর হলেও নিউক্লিয়াস ক্ষুদ্রতর

(খ) সাইজোগনি হলো বহু বিভাজন পদ্ধতিতে এক ধরনের যৌন প্রজনন

(গ) এক্স-এরিথ্রোসাইটিক শুরু হলে প্রি-এরিথ্রোসাইটিক চক্র বন্ধ হয়ে যায়

(ঘ) ট্রফোজয়েট দশায় সাইটোপ্লাজমে সাফনার্স দানা দেখা যায়

১১। যেটি সত্য নয়- ২০০০-০১

(ক) অন্ধ বিন্দু অপটিক ডিস্ক নামক বৃত্তাকার অঞ্চলে অবস্থিত

(খ) কোণ্ কোষে ভিটামিন-এ এবং রডোপসিন রঞ্জক থাকে

(গ) ম্যাকুলা লুটিয়ার মধ্যস্থলে সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় এবং এই বিন্দুকে পীত বিন্দু বলে

(ঘ) ভিট্রিয়াস হিউমার লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থান করে

 

 

উত্তরঃ ১ক ২ঘ ৩গ ৪ক ৫ক ৬খ ৭ঘ ৮ঘ ৯ঘ ১০খ ১১খ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৯৯৫-১৯৯৬ ।। Medical Admission 1995-1996

১। বাদামী চোখবিশিষ্ট পুরুষ, তার বাবার চোখ বাদামী এবং মায়ের চোখ নীল বর্ণের। তবে তাদের সন্তানদের চোখের বৈশিষ্ট্য কি হারে পাওয়া যায়?

(ক) ৫০% বাদামী, ৫০% নীল

(খ) ১০০% বাদামী

(গ) ১০০% নীল

(ঘ) কোনটি নয়

২। হাইড্রার বেলায় কোনটি সত্য নয়? ১৯৯৫-৯৬

(ক) মুকুলোদগম ঘটে

(খ) দ্রুত চলন হলো লুপিং

(গ) মেসোগিøয়া থাকে

(ঘ) পরিপাক গহ্বর সিলেন্টেরন

৩। কেঁচোর বেলায় কোনটি সত্য নয়? ১৯৯৫-৯৬

(ক) পরনিষেক-অন্তঃনিষেক

(খ) ত্বকীয় শ^সন ঘটে

(গ) পুংজনন রন্ধ্র ১৮ খন্ডকে

(ঘ) ক্লাইটেলাম থাকে

৪। কোনটি মশা বাহিত রোগ নয়? ১৯৯৫-৯৬

(ক) কালাজ¦র

(খ) পীতজ¦র

(গ) ম্যালেরিয়া

(ঘ) ফাইলেরিয়া

৫। কোন স্তর থেকে আবরণী কলা সৃষ্টি হয়?  ১৯৯৫-৯৬

(ক) এন্ডোডার্ম

(খ) এক্টোডার্ম ও এন্ডোডার্ম

(গ) এক্টোডার্ম

(ঘ) মেসোডার্ম

৬। পৃথিবীর আদি পর্ব হলো- ১৯৯৫-৯৬

(ক) সিলেন্টারেটা

(খ) কর্ডাটা

(গ) প্রোটোজোয়া

(ঘ) পরিফেরা

৭। কোনটি উভচরদের বৈশিষ্ট্য নয়? ১৯৯৫-৯৬

(ক) শীত নিদ্রা যাপন

(খ) সম্পূর্ণ রুপান্তর

(গ) ত্বক নগ্ন, আর্দ্র ও গ্রন্থিময়

(ঘ) অলিন্দ ও নিলয় দুই প্রকোষ্ঠবিশিষ্ট

৮। কোন উক্তিটি সঠিক?। ১৯৯৫-৯৬

(ক) অনুকূল পরিবেশে অ্যামিবার বহু বিভাজন ঘটে

(খ) অ্যামিবার শ^সন প্লাজমালেমার মাধ্যমে ঘটে

(গ) ক্ষণপদ দ্বারা অ্যামিবা শুধু খাদ্য ধরে

(ঘ) ইউরয়েড হলো কোকড়ানো অংশ

৯। প্লাজমোডিয়াম সম্পর্কে কোনটি ভূল? ১৯৯৫-৯৬

(ক) রোগের সুপ্তবস্থা ১০-১৮ দিন

(খ) মানবদেহের প্রবেশের পর প্রথমে যকৃতে যায়

(গ) মানবদেহের অযৌনচক্রকে সাইজোগনি বলে

(ঘ) আক্রমণকারী দশাটির নাম সাইজন্ট

১০। বিজ্ঞানী ও অবদান সম্পর্কে কোনটি সঠিক নয়? ১৯৯৫-৯৬

(ক) রবার্ট ব্রাউন-কোষ মতবাদ

(খ) হফমেইস্টার-ক্রোমোসোম

(গ) মর্গান-জীন মতবাদ

(ঘ) ল্যাভয়সিয়ে-শ^সনের প্রকৃতি

 

 

উত্তরঃ ১ক ২খ ৩ক ৪ক ৫খ ৬গ ৭ঘ ৮খঘ ৯ঘ ১০ক

 

 

 

 

 

 

 

 

 

 

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৯৯৪-১৯৯৫ ।। Medical Admission 1994-1995

১। আরশোলার রক্তকণিকা সম্পর্কে কোনটি সত্য?

(ক) শে^ত ও লোহিত রক্তকণিকা থাকে

(খ) শুধু শে^ত রক্তকণিকা থাকে

(গ) রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন

(ঘ) বৃহৎ শে^তকণিকা সবচেয়ে বেশি

২। কোনটি ব্যাঙের শ্রোণীচক্রের অংশ নয়?

(ক) ইলিয়াম

(খ) ইশ্চিয়াম

(গ) পিউবিস

(ঘ) ফিমার

৩। ব্যাঙের ফুসফুসীয় শ^সনে কোথায় গ্যাসীয় বিনিময় ঘটে?

(ক) অ্যালভিলাই

(খ) ব্রঙ্কিওল

(গ) ব্রঙ্কি

(ঘ) গøটিস

৪। শ্রবণোত্তর শব্দের বেলায় কোনটি সত্য নয়?

(ক) কম্পন সংখ্যা সেকেন্ডে ২০,০০০ এর বেশি

(খ) ইহা চক্র রেখায় চলে

(গ) কম্পন জীবাণু ধ্বংস করতে পারে

(ঘ) কম্পনের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়

৫। ধমনীতে থাকে-

(ক) পাতলা প্রাচীর ও নিম্ন রক্তচাপ

(খ) পুরু প্রাচীর ও উচ্চ রক্তচাপ

(গ) পাতলা প্রাচীর ও উচ্চ রক্তচাপ

(ঘ) পুরু প্রাচীর ও নিম্ন রক্তচাপ

৬। ব্যাঙ দুই চোখ দিয়ে দুটি পৃথক বস্তু একই সাথে-

(ক) দেখে

(খ) দেখে না

(গ) কাছে হলে দেখে না

(ঘ) দূরে হলে দেখে না

৭। প্রাণীর লোহিত রক্তকণিকা পরিষ্কার পানিতে ডুবালে রক্তকণিকা-

(ক) স্বাভাবিক থাকে

(খ) সঙ্কুচিত হয়

(গ) স্ফীত হয়ে ফেটে যায়

(ঘ) সম্পূর্ণ বিলীন হয়ে যায়

৮। অ্যামিবার স্পোরুলেশনের কোনটি সত্য নয়?

(ক) ক্রোমাটিন গুচ্ছগুলো নিউক্লিয়াসের পর্দা ভেদ করে সাইটোপ্লাজমে ছড়ায়

(খ) নতুন সৃষ্ট কোষগুলো আবৃত থাকে

(গ) তিন স্তরবিশিষ্ট সিস্ট দ্বারা আবৃত থাকে

(ঘ) স্পোরগুলো পরিনত হওয়ার সাথে সাথেই প্রক্রিয়া শেষ হয়

৯। প্লাজমোডিয়ামের সাইজন্ট পাওয়া যায়-

(ক) মশকীর পাকস্থলীতে

(খ) মশকীর লালাগ্রন্থিতে

(গ) লোহিত রক্তকণিকায়

(ঘ) যকৃতে

১০। হাইড্রার প্রজন হয়-

(ক) অযৌন উপায়ে

(খ) দ্বি-বিভাজন, মুকুলোদগম, যৌনজনন

(গ) প্রতিকুল পরিবেশে বহু বিভাজন

(ঘ) অনুকূল পরিবেশে দ্বি-বিভাজন

১১। কোন গ্রন্থিটি সোনা ব্যাঙে নাই?

(ক) অগ্ন্যাশয়

(খ) আন্ত্রিক

(গ) প্যারোটিড

(ঘ) গ্যাস্ট্রিক

১২। কোনটি আরশোলার রেচন কাজে জড়িত নয়?

(ক) মালপিজিয়ান নালিকা

(খ) কিউটিকল

(গ) ক্রপ

(ঘ) নেফ্রোসাইট

১৩। থাইরয়েড গ্রন্থি অপসারণ করা হলে ব্যাঙাচির রুপান্তর-

(ক) তাড়াতাড়ি হয়

(খ) ধীরে হয়

(গ) কোন পরিবর্তন হয় না

(ঘ) স্থগিত থাকে

১৪। কেঁচোর পুংজনন রন্ধ্র কোন দেহখন্ডকে অবস্থিত?

(ক) ১৮

(খ) ১৫

(গ) ২০

(ঘ) ২৫

১৫। কেঁচোর বেলায় কোনটি সত্য?

(ক) নিউক্লিয়াসযুক্ত

(খ) বর্ণহীন

(গ) রক্তরসে ভাসে

(ঘ) সবগুলো

১৬। কেঁচোর বেলায় কোনটি সত্য নয়?

(ক) নিষিক্ত ডিমের রক্ষা আবরণীকে কোকুন বলে

(খ) জীবনালক্ষ্যে লার্ভা দশা থাকে

(গ) চার জোড়া শুক্রধানী থাকে

(ঘ) এক জোড়া ডিম্বনালী থাকে

১৭। ফুসফুসীয় শ^সনকালে দেহকোষ থেকে শ^সনাঙ্গের দিকে পরিবাহিত হয়-

(ক) কার্বনিক এসিড রুপে

(খ) বাইকার্বনেট রুপে

(গ) কার্বামিনো যৌগ রুপে

(ঘ) সবগুলো

১৮। উত্তরাঞ্চলে গলগন্ড রোগ বেশি হওয়ার কারণ-

(ক) আবহাওয়া শুষ্ক

(খ) শীত বেশি

(গ) জমিতে আয়োডিন কম

(ঘ) বনাঞ্চল কম

 

 

উত্তরঃ ১খ ২ঘ ৩ক ৪খ ৫খ ৬ক ৭গ ৮গ ৯ঘ ১০খ ১১খ ১২গ ১৩গ ১৪ক ১৫ঘ ১৬খ ১৭ঘ ১৮গ

 

 

 

 

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৯৯৩-১৯৯৪ ।। Medical Admission 1993-1994

১। মেরুদন্ডি প্রাণীতে থাকে না-

(ক) পরিপূর্ণ পৌষ্টিকতন্ত্র ও সুগঠিত সিলোম

(খ) পৃষ্ঠদেশীয় স্নায়ুরজ্জু ও মেরুদন্ড

(গ) দ্বি- পার্শ্বীয় প্রতিসাম্যতা

(ঘ) কোনটি না

২। বিবর্তন সম্পর্কে কোনটি সঠিক?

(ক) সব সময় অগ্রগতিশীল

(খ) সব সময় পশ্চাদমুখী

(গ) একটি দ্রুত প্রক্রিয়া

(ঘ) একটি ক্রমাগত প্রক্রিয়া

৩। প্রোটোজোয়ার বৈশিষ্ট্য কোনটি?

(ক) দেহের অভ্যন্তরে নালিতন্ত্র দেখা যায়

(খ) অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় পরিপাক হয়

(গ) শুধু অন্তঃকোষীয় পরিপাক হয়

(ঘ) কোনটি নয়

৪। কোষ যত ক্ষুদ্রাকৃতি হবে-

(ক) বিপাকীয় ক্ষমতা তত কম হবে

(খ) প্রাণকেন্দ্র তত বড় হবে

(গ) প্রাণকেন্দ্র তত ক্ষুদ্রাকার হবে

(ঘ) বিপাকীয় ক্ষমতা তত বেশি হবে

৫। প্লাজমোডিয়ামের স্পোরোজয়েট তৈরী হয়-

(ক) মানুষের রক্তে

(খ) মশার পাকস্থলীতে

(গ) মানুষের যকৃতে

(ঘ) ব্যাঙের ত্বকে

৬। ফুসফুস থেকে যে রক্ত বেরিয়ে যায় তাফুসফুসে যে রক্ত ঢুকে তার চেয়ে নিম্নের কোন বৈশিষ্ট্যে সমৃদ্ধ?

(ক) প্রতি মিলি রক্তে পুষ্টিকণার পরিমাণ

(খ) প্রতি মিলি রক্তে অক্সিজেনের পরিমাণ

(গ) প্রতি মিলি রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ

(ঘ) প্রতি মিলি রক্তে হিমোগেøাবিনের পরিমাণ

৭। প্রোটোজোয়ার শ^সন কোনটি দ্বারা সম্পাদিত হয়?

(ক) সাধারণ তল

(খ) সংকোচনশীল

(গ) গিলস

(ঘ) সাইটোপ্লাজম

৮। কেঁচোর পুংজনন রন্ধ্র কোন দেহখন্ডকে অবস্থিত?

(ক) ১৪

(খ) ১৮

(গ) ১৯

(ঘ) শেষ খন্ড

৯। কেঁচোর অন্ত্রের টিফলোসোল কোনটিতে সাহায্য করে?

(ক) বর্জ্য দ্রব্য নিষ্ক্রমণে

(খ) পরিশোষণ এলাকা বৃদ্ধি

(গ) খাদ্য যাতায়াত

(ঘ) এনজাইম নিঃসরণে

১০। আরশোলার প্রোটিন ও স্নেহ জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম কোথায় থেকে নিঃসৃত হয়?

(ক) গিজার্ড

(খ) মেসেন্টেরন

(গ) লালা গ্রন্থি

(ঘ) ক্রপ

১১। আরশোলার স্পাইরাকল জোড়ার সংখ্যা-

(ক) বক্ষদেশে ২ জোড়া ও উদরে ৮ জোড়া

(খ) বক্ষদেশে ১ জোড়া ও উদরে ৯ জোড়া

(গ) বক্ষদেশে ৩ জোড়া ও উদরে ৭ জোড়া

(ঘ) বক্ষদেশে ২ জোড়া ও উদরে ১০ জোড়া

১২। কোন উক্তিটি সত্য?

(ক) ক্ষুধার্ত হাইড্রা পেট ভরা অবস্থার চেয়ে মন্থর চলে

(খ) ক্ষুধার্ত হাইড্রা পেট ভরা অবস্থার চেয়ে দ্রুত চলে

(গ) ক্ষুধার্ত বা পেট ভরা অবস্থায় হাইড্রার গতির পার্থক্য নাই

(ঘ) কোনটি নয়

১৩। ব্যাঙের দেহের তাপমাত্রা-

(ক) গ্রীষ্মে পরিবর্তিত হয়, শীতে অপরিবর্তিত থাকে

(খ) শীতে পরিবর্তিত হয়, গ্রীষ্মে অপরিবর্তিত থাকে

(গ) পরিবেশের তাপমাত্রার উঠানামায় অপরিবর্তিত থাকে

(ঘ) পরিবেশের তাপমাত্রার উঠানামায় পরিবর্তিত হয়

১৪। কেঁচোর কোন কোষগুলি মেরুদন্ডী প্রাণীর যকৃতের কোষের মত কাজ করে?

(ক) আন্ত্রিক গ্রন্থি কোষ

(খ) নেফ্রোষ্টোমের কেন্দ্রীয় কোষ

(গ) গিজার্ডের কোষ

(ঘ) ক্লোরাগোজেন কোষ

১৫। কোন কাজ সম্পাদনের জন্য কোলা ব্যাঙ পুকুরের আশেপাশে থাকে?

(ক) ত্বক শ^সন

(খ) ব্রঙ্কিয়াল শ^সন

(গ) ফুসফুসীয় শ^সন

(ঘ) মুখ বিবরীয় শ^সন

 

 

উত্তরঃ ১ঘ ২ঘ ৩গ ৪গ ৫খ ৬খ ৭ক ৮খ ৯খ ১০খ ১১ক ১২খ ১৩ঘ ১৪ঘ ১৫গ

 

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৯৯২-১৯৯৩ ।। Medical Admission 1992-1993

১। তেলাপোকার প্রতি চোখে অসিলির সংখ্যা-

(ক) ২

(খ) ৩

(গ) ৪

(ঘ) ৫

২। শব্দানুভূতির স্থায়িত্বকাল কত?

(ক) ১/১০ সে

(খ) ১/২০ সে

(গ) ১/৩০ সে

(ঘ) ১/৪০ সে

৩। ব্যাঙের জিহ্বা-

(ক) শুষ্ক ও দ্বিখন্ডিত

(খ) আঠালো দ্বি-মাথাযুক্ত

(গ) শুষ্ক ও অখন্ডিত

(ঘ) আঠালো ও অখন্ডিত

৪। পাকস্থলীর কোন কোষ HCl ষ তৈরী করে?

(ক) প্যারাইটাল

(খ) গবলেট

(গ) পরিপাক কোষ

(ঘ) কোনটি নয়

৫। ক্যান্সার ও টিউমারের চিকিৎসায় ব্যবহৃত হয়-

(ক) আইসোটোপ

(খ) রেডিও আইসোটোপ

(গ) আইসোবার

(ঘ) আইসোমার

৬। কোনটি প্লাটিহেলমিনথেস শ্রেণীভুক্ত নয়?

(ক) ফ্যাসিওলা

(খ) জিয়ারডিয়া

(গ) এন্টারোবিয়াস

(ঘ) এসকারিস

৭। কোনটি হৃৎস্পন্দন বাড়ায় না?

(ক) থাইরক্সিন

(খ) জ্বর

(গ) এলডোস্টেরন

(ঘ) এড্রেনালিন

৮। সিগময়েড নচ কোথায় থাকে?

(ক) হিউমেরাসে

(খ) শ্রোণীচক্রে

(গ) রেডিও-আলনায়

(ঘ) ফিমারে

৯। কোনটি নেমাটোডের বৈশিষ্ট্য নয়?

(ক) দেহ নলাকৃতির

(খ) মুখ ও পায়ু আছে

(গ) অপ্রকৃত সিলোম

(ঘ) দেহ খন্ডায়িত

১০। দীর্ঘ অস্থির প্রান্তে যে তরুণাস্থি থাকে তা হলো-

(ক) হায়ালিন

(খ) ইলাস্টিক

(গ) ফাইব্রাস

(ঘ) ক্যালসিফাইড

১১। প্লাজমোডিয়ামের জীবনচক্রে বিষাক্ত অবস্থা কোনটি?

(ক) সাইজন্ট

(খ) স্পোরোজয়েট

(গ) উওকিনেট

(ঘ) মেরোজয়েট

১২। ব্যাঙের ইউরিনিফেরাস টিউবিউলের সংখ্যা-

(ক) চার মিলিয়ন

(খ) দুই হাজার

(গ) আট হাজার

(ঘ) এক মিলিয়ন

 

উত্তরঃ ১ক ২ক ৩খ ৪ক ৫খ ৬ক ৭গ ৮গ ৯ঘ ১০ঘ ১১ঘ ১২

 

 

 

 

 

 

 

 

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৯৯১-১৯৯২ ।। Medical Admission 1991-1992

১। গিনিপিগের লালায় কোনটি থাকে? ১৯৯১-৯২

(ক) ম্যাল্টেজ

(খ) পানি

(গ) মিউসিন

(ঘ) টায়ালিন

২। কোনটিকে মাছ বলা হয়? ১৯৯১-৯২

(ক) তিমি

(খ) তারা

(গ) চিংড়ী

(ঘ) কোনটি নয়

৩। কোনটিকে পর্যটকের রোগ বলা হয়? ১৯৯১-৯২

(ক) টাইফয়েড

(খ) ম্যালেরিয়া

(গ) আমাশয়

(ঘ) এইডস

৪। মধ্যচ্ছদা পাওয়া যায়- ১৯৯১-৯২

(ক) ব্যাঙ

(খ) কবুতর

(গ) কেঁচো

(ঘ) গিনিপিগ

৫। কোনটি ধানের ক্ষতিকর পেস্ট পোকা? ১৯৯১-৯২

(ক) হলুদ মাজরা

(খ) সিসামিয়া ইনফারেন্স

(গ) বিছা পোকা

(ঘ) ডাইক্ল্যান্ডিসপা আরনিজেরা

৬। কোষ আবরণীর বেলায় কোনটি সত্য নয়? ১৯৯১-৯২

(ক) ৪০% লিপিড থাকে

(খ) ৪০% প্রোটিন থাকে

(গ) ১০% শর্করা থাকে

(ঘ) কোনটি নয়

৭। গলজিবস্তুর কাজের বেলায় কোনটি সত্য নয়? ১৯৯১-৯২

(ক) প্রাণরস নিঃসরণ

(খ) ভিটামিন তৈরী

(গ) কোষবিভাজনে প্রেরণা

(ঘ) কোনটি নয়

৮। কোনটি সরল খাদ্য? ১৯৯১-৯২

(ক) মাংস

(খ) মাছ

(গ) দুধ

(ঘ) কোনটি নয়

৯। চোখে আলোর পরিমাণ কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয়? ১৯৯১-৯২

(ক) লেন্স

(খ) অক্ষিপট

(গ) স্নায়ু

(ঘ) তারারন্ধ্র

১০। পরিপাকতন্ত্রে কোন অংশটি তৈরী হয়? ১৯৯১-৯২

(ক) হাইড্রোক্লোরিক এসিড

(খ) অ্যাসিটিক এসিড

(গ) ফসফোরিক এসিড

(ঘ) সাইট্রিক এসিড

১১। ধমনী কেবলমাত্র- ১৯৯১-৯২

(ক) হৃৎপিন্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে

(খ) হৃৎপিন্ড থেকে রক্ত বিভিন্ন অংশে পরিবহন করে

(গ) অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে

(ঘ) কোনটি নয়

১২। কোনটি স্নায়ুতন্ত্রের কার্যকারিতার একক? ১৯৯১-৯২

(ক) প্রতিবর্তী ক্রিয়া

(খ) নিউরন

(গ) প্লিউরন

(ঘ) কোনটি নয়

১৩। কোনটির প্রভাবে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়? ১৯৯১-৯২

(ক) এনজাইম

(খ) HCl

(গ) গ্যাস্ট্রিন হরমোন

(ঘ) কাইম

১৪। সিরামের অন্যতম বৈশিষ্ট্য হলো- ১৯৯১-৯২

(ক) রক্তকণিকাকে ভাসমান রাখে

(খ) রক্ত জমাটে বাঁধা দেয়

(গ) দৃশ্যমান তরল অংশ

(ঘ) রক্ত গ্রুপ নির্ধারণ করে

১৫। জীবন্ত জীবাশ্ম হলো- ১৯৯১-৯২

(ক) প্লাটিপাস

(খ) ডায়নোসর

(গ) আর্কিওপটেরিক্স

(ঘ) ইয়োহিপ্পাস

১৬। কোনটি ক্ষুদ্রান্ত্রের কলাস্থানের বৈশিষ্ট্য নয়? ১৯৯১-৯২

(ক) গবলেট কোষ

(খ) ভিলাই অনুপস্থিত

(গ) সুগঠিত সাবমিউকোসা

(ঘ) কোনটি নয়

১৭। কোনটি জৈব অভিব্যক্তির অন্যতম প্রমাণ? ১৯৯১-৯২

(ক) মেন্ডেলিজম

(খ) অ্যাটাভিজম

(গ) হিমোসিল

(ঘ) গহŸর

১৮। মেসেন্টেরনের পেরিট্রফিক পর্দা- ১৯৯১-৯২

(ক) অন্ত্র প্রাচীরের ক্ষরণ বাঁধা দেয়

(খ) উৎসেচক নিঃসরণ করে

(গ) ঘর্ষণ থেকে অন্তঃপ্রাচীরকে রক্ষা করে

(ঘ) কোনটি নয়

১৯। অবটুরেটর ফোরামেন হলো- ১৯৯১-৯২

(ক) শ্রোণীচক্রের বৈশিষ্ট্য

(খ) করোটিকার পশ্চাৎ ছিদ্র

(গ) পিউবিস ইশ্চিয়ামের মধ্যবর্তী স্থান

(ঘ) বক্ষস্থি চক্রের অর্ধচন্দ্রাকৃতির ছিদ্র

২০। কোনটি কঙ্কালতন্ত্রের সাথে যুক্ত নয়? । ১৯৯১-৯২

(ক) ডায়াস্টেমা

(খ) অ্যাটলাস

(গ) অর্বিটোস্ফিনয়েড

(ঘ) ইনফান্ডিবুলাম

২১। ভিলাই এর কাজ হলো- ১৯৯১-৯২

(ক) উৎসেচক নিঃসরণ

(খ) শোষণ অঞ্চল বৃদ্ধি করা

(গ) খাদ্য বস্তু চূর্ণ করা

(ঘ) খাদ্য হজম

২২। গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে? ১৯৯১-৯২

(ক) বাহুর অস্থিতে

(খ) শ্রোণীচক্রে

(গ) পায়ের অস্থিতে

(ঘ) কশেরুকায়

 

উত্তরঃ ১ঘ ২ঘ ৩ঘ ৪ঘ ৫খ ৬খ ৭খ ৮ঘ ৯ঘ ১০ক ১১খ ১২খ ১৩গ ১৪গ ১৫ক ১৬গ ১৭খ ১৮খ ১৯গ ২০ঘ ২১খ ২২ক

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৯৯০-১৯৯১।। Medical Admission 1990-1991

১। কোনটিতে গবলেট কোষ থাকে?

(ক) ফুসফুস

(খ) অগ্ন্যাশয়

(গ) যকৃত

(ঘ) অন্ত্র

২। ম্যালেরিয়া জীবাণুর অযৌনচক্র অতিবাহিত হয়-

(ক) মশায়

(খ) ব্যাঙে

(গ) পানিতে

(ঘ) মানুষে

৩। স্নেহ জাতীয় পদার্থকে ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিনত করে কোন এনজাইম?

(ক) টায়ালিন

(খ) লাইপেজ

(গ) পেপসিন

(ঘ) রেনিন

৪। ব্যাঙের হৃৎপিন্ডে আছে-

(ক) দুইটি অলিন্দ ও একটি নিলয়

(খ) পেরিকার্ডিয়াম নাই

(গ) দুইটি অলিন্দ ও দুইটিনিলয়

(ঘ) একটি অলিন্দ ও দুইটি নিলয়

৫। শ্বাস নিয়ন্ত্রণ কেন্দ্র কোথায় থাকে?

(ক) অপটিক লোবে

(খ) অলফেক্টরি লোবে

(গ) টেমপোরাল লোবে

(ঘ) মেডুলা অবলংগাটায়

৬। কোন প্রাণীটি ত্রিস্তরী?

(ক) অ্যামিবা

(খ) কেঁচো

(গ) হাইড্রা

(ঘ) ম্যালেরিয়া জীবাণু

৭। কোনটি সত্য?

(ক) স্তন্যপায়ীর গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যা ছয়

(খ) ফিমারের মস্তক গ্লিনয়েড ক্যাভিটির ভিতরে সংস্থাপিত থাকে

(গ) গিনিপিগের দ্বিতীয় কশেরুকা থেকে ওডেন্টয়েড প্রসেস প্রথম কশেরুকার ভিতরে প্রবিষ্ট থাকে

(ঘ) হিউমেরাসের মস্তক অ্যাসিটাবুলামের ভিতর সংস্থাপিত থাকে

৮। কোনটি সমগোত্রী নয়?

(ক) ইরেপসিন

(খ) পেপসিন

(গ) মিউসিন

(ঘ) রেনিন

৯। প্রোটোজোয়ার জন্য কোনটি সত্য?

(ক) সকলেই পানিতে বাস করে

(খ) সকলেই পরজীবী

(গ) বার্ধক্যজনিত মৃত্যু নাই

(ঘ) সকলেরই ক্ষণপদ আছে

১০। প্রাণীদেহের দীর্ঘতম কোষ হলো-

(ক) নিউরন

(খ) নেফ্রোসাইট

(গ) গবলেট

(ঘ) লোহিত রক্তকণিকা

১১। কলামনার কলা বিদ্যমান-

(ক) ব্যাঙের ত্বকে

(খ) পৌষ্টিকনালির আবরণীতে

(গ) হৃৎপিন্ডে

(ঘ) যকৃতে

১২। অগ্ন্যাশয় হলো-

(ক) বহিঃক্ষরা গ্রন্থি

(খ) অন্তঃক্ষরা গ্রন্থি

(গ) পপিাক গ্রন্থি

(ঘ) সবগুলো

১৩। মেন্ডেলের দ্বিতীয় সূত্রে জিন এর স্বাধীন সঞ্চারণ না হলে জিনোটাইপের অনুপাত হবে-

(ক) ৩ ঃ ১

(খ) ১ ঃ ২ ঃ ১

(গ) ৯ ঃ ৩ ঃ ১

(ঘ) কোনটি নয়

১৪। আরশোলার পায়ুর দুই পাশের সারকি কোন অঙ্গের কাজ করে?

(ক) রেচন অঙ্গ

(খ) প্রজনন অঙ্গ

(গ) শ্বসন অঙ্গ

(ঘ) শ্রবণ অঙ্গ

১৫। কোনটি শুদ্ধ?

(ক) অ্যামাইনো এসিড পাকস্থলীর প্রাচীরে শোষিত হয়

(খ) অগ্ন্যাশয় একটি থলী

(গ) যকৃত একটি গ্রন্থি

(ঘ) মিউসিন একটি উৎসেচক

১৬। কোনটি মিথ্যা?

(ক) সেন্ট্রাম কশেরুকার অংশ

(খ) পিত্তরস উৎসেচক নয়

(গ) অন্ধবিন্দু অত্যন্ত অনুভূতিশীল

(ঘ) ওমাটিডিয়াম পুঞ্জাক্ষীর একক

১৭। ঈস্ট থেকে নিঃসৃত এনজাইম নয়-

(ক) মল্টেজ

(খ) ল্যাক্টেজ

(গ) জাইমেজ

(ঘ) ইনভার্টেজ

 

 

উত্তরঃ ১ঘ ২ঘ ৩খ ৪ক ৫ঘ ৬খ ৭গ ৮গ ৯গ ১০ক ১১খ ১২ঘ ১৩ঘ ১৪খ ১৫গ ১৬গ ১৭খ

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৯৮৯-১৯৯০।। Medical Admission 1989-1990

১। অর্গান অব কর্টি কোথায় থাকে?

(ক) অন্তঃকর্ণে

(খ) এন্ডোলিম্ফে

(গ) ককলিয়ায়

(ঘ) পেরিলিম্ফে

২। কোনটি মাছ?

(ক) তারা

(খ) চিংড়ী

(গ) তিমি

(ঘ) শিশু

৩। বৃক্কে বিদ্যমান-

(ক) নেফ্রন

(খ) নিউরন

(গ) মূত্রথলী

(ঘ) ল্যাঙ্গারহ্যান্স

৪। পাকস্থলীর কোন স্তরে রুগী থাকে?

(ক) সাবমিউকোসা

(খ) পেশিস্তর

(গ) মাসকুলারিস মিউকোসা

(ঘ) মিউকোসা

৫। কোন কোষের বিভাজন ক্ষমতা নাই?

(ক) দেহকোষ

(খ) জননকোষ

(গ) অস্থিকোষ

(ঘ) স্নায়ুকোষ

৬। কোনটি সত্য?

(ক) সকল প্রাণীই নির্দিষ্ট আকার আয়তনের অধিকারী

(খ) সকল প্রাণীই স্বর্তঃস্ফুর্ত ভাবে চলাফেরা করতে পারে

(গ) প্রাণীর কলেবর বৃদ্ধি সর্বত্রই সমহারে ঘটে

(ঘ) সকল প্রাণীর জ্ঞানেন্দ্রিয় রয়েছে

৭। কোনটি সত্য?

(ক) কর্ণিয়া প্রতিসরণশীল বলে আলোকরশ্মি প্রবেশে করে না

(খ) লেন্স আলোক রশ্মিকে রেটিনার সুনির্দিষ্ট অংশে প্রতিফলিত করে

(গ) স্ক্লেরা আলোকরশ্মিকে গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে

(ঘ) আইরিশ আলোক নিয়ন্ত্রণে কোন কাজ করে না

৮। কোন প্রাণীটি উভলিঙ্গ?

(ক) অ্যামিবা

(খ) আরশোলা

(গ) কেঁচো

(ঘ) ব্যাঙ

৯। কোনটি মিথ্যা?

(ক) ডারউইন একজন প্রকৃতিবিদ ছিলেন

(খ) ডারউইন একজন সুইডিশ ছিলেন

(গ) তিনি ‘অরিজিন অফ স্পিসিস’ নামে বই লিখেছেন

(ঘ) সব সত্য

১০। গিনিপিগের দ্বিতীয় কশেরুকার নাম-

(ক) লাম্বার

(খ) স্যাক্রাম

(গ) এক্সিস

(ঘ) এটলাস

১১। ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী পর্যায় কোথায় থাকে?

(ক) যকৃতে

(খ) রক্তে

(গ) মশকীর লালায়

(ঘ) মশকীর ক্রপে

১২। কোন রসে উৎসেচক থাকে না?

(ক) পাকস্থলী রস

(খ) আন্ত্রিক রস

(গ) অগ্ন্যাশয় রস

(ঘ) পিত্তরস

১৩। ফাইব্রিনোজেন যেখানে তৈরী হয়-

(ক) অগ্ন্যাশয়

(খ) শুক্রাশয়

(গ) যকৃত

(ঘ) প্লীহা

১৪। জমাট রক্তের জলীয় অংশকে বলে-

(ক) রক্তরস

(খ) শ্বেত রক্তকণিকা

(গ) মৃত লোহিত রক্তকণিকা

(ঘ) রক্তের সিরাম

১৫। মস্তিষ্কের যে অংশে বুদ্ধিমত্তা থাকে-

(ক) অগ্র করয়েড প্লেক্সাস

(খ) সেরিব্রাল হেমিস্ফিয়ার

(গ) সেরিবেলাম

(ঘ) মেডুলা অবলংগাটা

১৬। চোখের কনজাংটিভা সিক্ত রাখে-

(ক) ল্যাক্রিমাল গ্রন্থি

(খ) হার্ডেরিয়ান গ্রন্থি

(গ) সিবেসিয়াস গ্রন্থি

(ঘ) মিউকাস গ্রন্থি

১৭। কোনটি রক্ত জমাট বাঁধতে দেয় না?

(ক) হেপারিন

(খ) এড্রিনালিন

(গ) ইনসুলিন

(ঘ) বিলিরুবিন

১৮। কিউবয়ডেল এক প্রকার-

(ক) আবরণী কলা

(খ) পেশি আবরণী

(গ) সংযোজন কলা

(ঘ) স্নায়ু কলা

১৯। মানবদেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার আবিষ্কারক-

(ক) এরিস্টটল

(খ) গেলেন

(গ) হার্ভে

(ঘ) গ্যালিলিও

২০। ওলিক্রেনন প্রসেস কোথায় থাকে?

(ক) ব্যাঙের ফিমারে

(খ) ব্যাঙের শ্রোণীচক্রে

(গ) গিনিপিগের হিউমেরাসে

(ঘ) গিনিপিগের রেডিও-আলনায়

২১। পিত্ত কোথায় তৈরী হয়?

(ক) পিত্তথলিতে

(খ) অগ্ন্যাশয়ে

(গ) ল্যারিংক্স

(ঘ) কোনটি নয়

২২। কোন প্রাণীটি অমর?

(ক) মানুষ

(খ) আরশোলা

(গ) অ্যামিবা

(ঘ) কোনটি নয়

২৩। কোন অস্থিকে ফিমার বলা হয়?

(ক) বাহুর অস্থি

(খ) হাতের অস্থি

(গ) উরুর অস্থি

(ঘ) পায়ের অস্থি

২৪। কোন ক্ষুদ্রাঙ্গটি প্রাণীকোষে থাকে না?

(ক) রাইবোসোম

(খ) মাইটোকন্ড্রিয়া

(গ) প্লাস্টিড

(ঘ) গলজিবডি

২৫। কোনটি শিশু আরশোলা?

(ক) লিম্ফ

(খ) নিম্ফ

(গ) শুককীট

(ঘ) ককুন

২৬। কোনটি হৃৎপিন্ডে রক্ত সরবরাহ করে?

(ক) রেনাল ধমনী

(খ) বহিঃক্যারোটিড ধমনী

(গ) মেসেন্টারিক ধমনী

(ঘ) করোনারী ধমনী

২৭। লোহিত রক্তকণিকার উৎপত্তিস্থল নয়?

(ক) অস্থিমজ্জা

(খ) হৃৎপিন্ড

(গ) যকৃত

(ঘ) প্লীহা

২৮। শ্রবণ ছাড়াও কর্ণের অন্যতম কাজ-

(ক) দেহকে সতেজ রাখা

(খ) দেহের কর্মক্ষমতা বাড়ানো

(গ) দেহের ভারসাম্য রক্ষা করা

(ঘ) কোনটি নয়

২৯। ব্যাঙের চোখের তৃতীয় পত্র হলো-

(ক) টিমপেনিক পর্দা

(খ) পেরিকার্ডিয়াল পর্দা

(গ) প্লাজমা পর্দা

(ঘ) নিকটিটেটিং পর্দা

৩০। স্বাভাবিক চোখে সূক্ষ্ম দৃষ্টির নিকটতম দূরত্ব কত?

(ক) ২৫ সেমি

(খ) ৩৫ সেমি

(গ) ৩০ সেুম

(ঘ) ১৫ সেমি

৩১। শব্দানুভূতির স্থায়ীত্বকাল বা শ্রুতিরেশ কত?।

(ক) ১/১০ সে

(খ) ১/২০ সে

(গ) ১/৩০ সে

(ঘ) ১/৪০ সে

৩২। শ্রবণোত্তর শব্দের কম্পন সংখ্যা কত?

(ক) সেকেন্ডে ২০ এর অধিক

(খ) সেকেন্ডে ২০ এর কম

(গ) সেকেন্ডে ২০,০০০ এর অধিক

(ঘ) সেকেন্ডে ২০,০০০ এর কম

৩৩। কে এক গোত্রীয় নয়?

(ক) হিপোক্রেটিস

(খ) ইবনে সিনা

(গ) শুশ্রুতা

(ঘ) পিথাগোরাস

 

উত্তরঃ ১গ ২গ ৩ক ৪ঘ ৫ঘ ৬ঘ ৭খ ৮গ ৯খ ১০গ ১১গ ১২ঘ ১৩গ ১৪ঘ ১৫খ ১৬খ ১৭ক ১৮ক ১৯গ ২০ঘ ২১ঘ ২২গ ২৩গ ২৪গ ২৫খ ২৬ঘ ২৭খ ২৮গ ২৯ঘ ৩০ক ৩১ক ৩২গ ৩৩ঘ