সিস্টারনির ডিকটিওজোমের যে অংশ প্লাজমা মেমব্রেনের দিকে থাকে তাকে বলা হয়- [HSC & Admission]

(ক) সিস-ফেইস
(খ) ট্রান্সসিস্টার্ণা
(গ) মেডিয়েল সিস্টার্ণা
(ঘ) ট্রান্স-ফেইস

উত্তর-(ঘ) ট্রান্স-ফেইস

সিস্টারনির প্রতিটি গাদাকে বলা হয়- [HSC & Admission]

(ক) ডিকটিওজোম
(খ) মাইক্রোজোম
(গ) সিস-ফেইস
(ঘ) ট্রান্স-ফেইস

উত্তর-(ক) ডিকটিওজোম

সিস্টারনির লুমেন বা গহ্বর কত ন্যানোমিটার প্রস্থ? [HSC & Admission]

(ক) ২০০-৭০০
(খ) ৩০০-৮০০
(গ) ৪০০-৯০০
(ঘ) ৫০০-১০০০

উত্তর-(ঘ) ৫০০-১০০০

সরু, লম্বা, নলাকার ও সমান্তরাল গলজিবডিকে বলা হয়- [HSC & Admission]

(ক) ভেসিকল
(খ) ডিকটিওজোম
(গ) সিস্টারনি
(ঘ) মাইক্রোজোম

উত্তর-(গ) সিস্টারনি

স্তন্যপায়ীর কোন কোষে গলজিবডি থাকে না- [HSC & Admission]

(i) যকৃত
(ii) লোহিত রক্তকণিকা
(iii) শুক্রাণু
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তর-(গ) ii ও iii

ক্যামিলো গলজি কোন প্রাণীর স্নয়ুকোষ থেকে গলজিবডি আবিষ্কার করেন- [HSC & Admission]

(i) পেঁচা
(ii) কোয়েল
(iii) বিড়াল
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তর-(খ) i ও iii