ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের-     [HSC-MCQ ঢাঃ বোঃ ২০১৭]

(ক) ট্রাফিক পুলিশ

(খ) মস্তিস্ক

(গ) রান্নাঘর

(ঘ) শক্তিঘর

 

উত্তর- (গ) রান্নাঘর

RNA থেকে প্রোটিন তৈরীর প্রক্রিয়াকে বলা হয়-    [HSC-MCQ ঢাঃ বোঃ ২০১৭]

(ক) রেপ্লিকেশন

(খ) ট্রান্সলেশন

(গ) ট্রান্সক্রিপশন

(ঘ) ট্রান্সফরমেশন

 

উত্তর- (খ) ট্রান্সলেশন

কোষ অভ্যন্তরে pH রক্ষা করে কোনটি?  [HSC-MCQ ঢাঃ বোঃ ২০১৭]

(ক) সাইটোপ্লাজম

(খ) কোষ গহ্বর

(গ) গ্লাইঅক্সিজোম

(ঘ) নিউক্লিওপ্লাজম

 

উত্তর- (খ) কোষ গহ্বর

DNA প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ধনী ভেঙ্গে দেয় কোন এনজাইম?  [HSC-MCQ বঃ বোঃ ২০১৬]

(ক) হেলিকেজ

(খ) প্রাইমেজ

(গ) পলিমারেজ

(ঘ) লাইগেজ

 

উত্তর- (ক) হেলিকেজ

ATTACGGCATTACG বন্ধন হলো-     [HSC-MCQ বঃ বোঃ ২০১৬]

(i) গ্লাইকোসাইডিক

(ii) এস্টার

(iii) ফসফো-ডাইএস্টার

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

উত্তর- (ঘ) i, ii ও iii

সকল কোষে কোনটি থাকে?     [HSC-MCQ বঃ বোঃ ২০১৬]

(ক) রাইবোজোম

(খ) মাইটোকন্ড্রিয়া

(গ) ক্লোরোপ্লাস্ট

(ঘ) লাইসোজোম

 

উত্তর- (ক) রাইবোজোম

বর্ণহীন ঘাসগুলো কিছুদিন সূর্যালোকে থাকলে-  [HSC-MCQ দিঃ বোঃ ২০১৬]   

(i) লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিনত হবে

(ii) ঘাসগুলো বর্ণহীন হয়ে যাবে

(iii) ঘাসগুলো সবুজ বর্ণের হবে

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

উত্তর- (খ) i ও iii

ইটের নিচে চাপা ঘাসগুলো বর্ণহীন হওয়ার কারণ- [HSC-MCQ দিঃ বোঃ ২০১৬]

(ক) প্লাস্টিড নষ্ট হয়ে যাওয়া

(খ) ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিনত হওয়া

(গ) ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে পরিনত হওয়া

(ঘ) লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে পরিনত হওয়া

 

উত্তর- (খ) ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিনত হওয়া