কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?  [২১ বিসিএস-BCS]

(ক) ০ ডিগ্রী সে
(খ) ১০ ডিগ্রী সে
(গ) ৪ ডিগ্রী সে √
(ঘ) ১০০ ডিগ্রী সে

এনজিওপ্লাস্টি হচ্ছে হৃৎপিন্ডের-   [২১ বিসিএস-BCS]

(ক) বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো √
(খ) নতুন শিরা সংযোজন
(গ) মৃত টিস্যু কেটে ফেলা
(ঘ) নতুন টিস্যু সংযোজন

ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-  [২১ বিসিএস-BCS]

(ক) এ রোগ দেহের কিডনী নষ্ট করে
(খ) চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয় √
(গ) রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়
(ঘ) ইনসুলিনের অভাবে রোগটি হয়

একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য কুকুর যে সময়ে ৪ লাফ দেয় খরগোশ সে সময়ে ৫ লাফ দেয়। খরগোশ ৪ লাফে যতদূর যায় কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? [২১ বিসিএস-BCS]

(ক) ১৫ঃ১৬
(খ) ২০ঃ১২
(গ) ১৬ঃ১৫ √
(ঘ) ১২ঃ২০

৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ ও ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? [২১ বিসিএস-BCS]

(ক) ২১ √
(খ) ৩৯
(গ) ৩৩
(ঘ) ২৯

একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘোরে? [২১ বিসিএস-BCS]

(ক) ১৮০০
(খ) ২৭০০
(গ) ৩৬০০
(ঘ) ৫৪০০ √

একজন চাকুরীজীবীর বেতনের ১/১০ অংশ কাপড় ক্রয়ে, ১/৩ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাড়ি ভাড়ায় ব্যয় হয়।তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল? [২১ বিসিএস-BCS]

(ক) ৩৬(১/৩)% √
(খ) ৩৭(২/৩)%
(গ) ৪২(১/৩)%
(ঘ) ৪৬(২/৩)%

৮ জন লোক একটি কাজ ১২দিনে করতে পারে। দুইজন লোক কমিয়ে দিলে কাজটি করতে শতকরা কতদিন বেশি লাগবে? [২১ বিসিএস-BCS]

(ক) ২৫%
(খ) ৩৩(১/৩)% √
(গ) ৫০%
(ঘ) ৬৬(২/৩)%

১১০ টাকা কেজি দামের চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশিয়ে ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ হয়। দ্বিতীয় প্রকারের চা কত কেজি ক্রয় করেছিল? [২১ বিসিএস-BCS]

(ক) ১০০
(খ) ৮০ √
(গ) ৫০
(ঘ) ৬০

১,০০০ টাকা ক ও খ ১ঃ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ-এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ঃ১ঃ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে? [২১ বিসিএস-BCS]

(ক) ১০০
(খ) ৪০০
(গ) ২০০ √
(ঘ) ৮০০