করোটিকার অস্থিসমুহ কী কী

১। ফ্রন্টাল অস্থিঃ ফ্রন্টাল হলো ঝিনুকের মতো আকার বিশিষ্ট একটি কপালাস্থি।  এতে দুটি অক্ষিকোটর ও নাক  থাকে। এতে দুই জোড়া ঢিবি রয়েছে। এক জোড়া কপালে এবং অন্য জোড়া ভ্রুর।

২। প্যারাইটাল অস্থিঃ চারকোণা প্লেটের মতো ২ টি প্যারাইটাল অস্থি থাকে। এর বাইরের তলে একটি উঁচু অংশ আছে।

৩। অক্সিপিটাল অস্থিঃ অক্সিপিটাল অস্থি মহাবিবরের চারিদিক ঘিরে অবস্থান করে। এতে ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্র থাকে। অক্সিপিটাল অস্থিতে একটি খোলস অংশ, ২টি পার্শ্বীয় অংশ এবং একটি গোড়াদেশীয় অংশ থাকে। ইহা করোটিকাকে অ্যাটলাসের সাথে যুক্ত রাখে।

৪। টেমপোরাল অস্থিঃ করোটিকার দুই পাশে দুটি টেমপোরাল অস্থি বিদ্যমান। প্রতিটি অস্থি চারটি অংশ নিয়ে গঠিত। স্কোয়ামা, পেট্রোম্যাস্টয়েড, টিমপ্যানিক ও স্টাইলয়েড প্রসেস। এ অস্থিতে শ্রবণ অঙ্গ, শ্রুতি নালী, ক্যারোটিড নালী ও মুখমন্ডলীয় স্নায়ু নালী অবস্থান করে।

৫। এথময়েড অস্থিঃ এথময়েড হলো একটি স্পঞ্জি অস্থি। ইহা চক্ষুকোটর ও নাকের সেপ্টাম গঠন করে। ইহা ৬ টি প্লেট নিয়ে গঠিত। ১ টি ছিদ্রাল প্লেট, ১ টি অনুলম্ব প্লেট, ২ টি অক্ষিকোটর প্লেট এবং ২ টি ল্যাবিরিন্থ প্লেট। প্রতিটি ল্যাবিরিন্থ প্লেটে ক্ষুদ্র ক্ষুদ্র বায়ু প্রকোষ্ঠ থাকে।

৬। স্ফেনয়েড অস্থিঃ স্ফেনয়েড হলো করোটিকার মেঝ গঠনকারী অস্থি। ইহা দেখতে বাদুর বা প্রজাপতির মতো। এতে একটি দেহকান্ড ও ৩ জোড়া বর্ধিত অংশ থাকে। এর উৎগত অংশ গুলো হলো বড় ডানা, ছোট ডানা এবং টেরিগয়েড প্রসেস।

 করোটিকা কী ।। Cranium কী

করোটির যে অস্থি গুলো মস্তিস্ককে আবৃত করে রাখে তাকে করোটিকা বা ক্রেনিয়াম বা ক্যালভেরিয়াম বলে। অস্থি গুলো সুচার অস্থিসন্ধি দ্বারা যুক্ত থাকে। সুচার গুলোকে দাগকাটা জোড়া বলা হয়। মস্তকে ৬টি ফাঁকা স্থান বা ফন্টানেল (Fontanels) থাকে। করোটিকা ৮টি শক্ত ও চ্যাপ্টা অস্থি দ্বারা গঠিত।

করোটি কী ।। Skull কী

করোটিকা ও মুখমন্ডলীয় অস্থি গুলোকে একত্রে করোটি বলে। ইহা মোট ২২ টি অস্থি নিয়ে গঠিত। করোটির অস্থি গুলো হলো- করোটিকা, মুখমন্ডলীয় অস্থি, কর্ণাস্থি  ও কন্ঠাস্থি বা হাইওয়েড।

অক্ষীয় কঙ্কালতন্ত্র কী ।। Axial skeleton কী

কঙ্কালতন্ত্রের যে সকল অস্থি তরুণাস্থি দেহের অক্ষরেখা বরাবর অবস্থান করে এবং মস্তিস্ক দেহ গহŸরের নরম অঙ্গ গুলোকে ধারণ রক্ষা করে তাকে অক্ষীয় কঙ্কালতন্ত্র বলে। এতে ৮০টি অস্থি থাকে। অক্ষীয় কঙ্কালতন্ত্র করোটি, মেরুদন্ড বক্ষপিঞ্জর নিয়ে গঠিত।

skeletal system ।। Classification of skeletal system

The skeletal system is divided into two parts.

  1. Exoskeleton: The skeletal system that is visible from outside the body is called exoskeleton. Nails, teeth, hair etc. belong to this tantra.
  2. Endoskeleton: The skeleton that forms the internal structure of the body is called the endoskeleton. The human skeletal system is divided into two main parts.

(a) Axial skeleton

(b) Appendicular skeleton

কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস

কঙ্কালতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১। বহিঃকঙ্কালতন্ত্রঃ দেহের বাইরে থেকে যে কঙ্কালতন্ত্রের অস্তিক্ত চোখে পড়ে তাকে বহিঃকঙ্কালতন্ত্র বলে। নখ, দাঁত, লোম প্রভৃতি তন্ত্রের অন্তর্ভূক্ত।

২। অন্তঃকঙ্কালতন্ত্রঃ যে কঙ্কাল দেহের অভ্যন্তরিণ কাঠামো গঠন করে তাকে অন্তঃকঙ্কালতন্ত্র বলে। মানব অন্তঃকঙ্কালতন্ত্রকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়েছে।

() অক্ষীয় কঙ্কালতন্ত্র

() উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র

skeletal system ।। Elements of the skeletal system

  1. Bone: Bone is made up of hard cartilage and calcium.
  2. Cartilage: Cartilage is made up of soft cartilage and chondrin. It does not contain calcium.
  3. Ligament: Ligaments connect one bone to another bone. It is dense, white fibrous and elastic. It holds various organs in proper place.
  4. Tendon: Tendons are located at the ends of muscles and connect bones and muscles. It is dense, strong, whitish, flexible and inelastic.
  5. Joint: Two or more unstable meeting points are joints. It facilitates movement, movement, bearing and function of various organs.