গ্রিক শব্দ herpein অর্থ হামাগুড়ি এবং logos অর্থ জ্ঞান নিয়ে Herpetology শব্দটি গঠিত। জীববিজ্ঞানের যে শাখায় উভচর ও সরীসৃপ নিয়ে আলোচনা করা হয় তাকে উভচর ও সরীসৃপবিদ্যা বা হার্পেটোলজি বলে।
Category: Biology Second Paper
কম্বোজবিদ্যা ।। Malacology ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
গ্রিক শব্দ malacos অর্থ মলাস্ক এবং logos অর্থ জ্ঞান নিয়ে Malacology শব্দটি গঠিত। জীববিজ্ঞানের যে শাখায় মলাস্কা পর্বের প্রাণী নিয়ে আলোচনা করা হয় তাকে কম্বোজবিদ্যা বা মালাকোলজি বলে।
অণুজীববিজ্ঞান ।। Microbiology ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
গ্রীক শব্দ micro অর্থ ক্ষুদ্র, bio অর্থ জীব এবং logos অর্থ জ্ঞান নিয়ে Microbiology শব্দটি গঠিত। জীববিজ্ঞানের যে শাখায় ভাইরাস ও ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে অণুজীববিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বলে। মাইক্রোবায়োলজিতে অণুজীবের গঠন, জনন, উপকারীতা, অপকারীতা প্রভৃতি আলোচনা হয়।
কৃমিবিদ্যা ।। Helminthology ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
গ্রিক শব্দ helminth অর্থ কৃমি এবং logos অর্থ জ্ঞান নিয়ে Helminthology শব্দটি গঠিত। জীববিজ্ঞানের যে শাখায় কৃমি নিয়ে আলোচনা করা হয় তাকে কৃমিবিদ্যা বা হেলমিনথোলজি বলে।
কীটবিদ্যা ।। Entomology ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
গ্রিক শব্দ entomon অর্থ কীটপতঙ্গ এবং logos অর্থ জ্ঞান নিয়ে Entomology শব্দটি গঠিত। জীববিজ্ঞানের যে শাখায় কীট-পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে কীটবিদ্যা বা অ্যান্টামোলজি বলে।
পাখিবিদ্যা ।। Ornithology ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
গ্রিক শব্দ ornis অর্থ পাখি এবং logos অর্থ জ্ঞান নিয়ে Ornithology শব্দটি গঠিত। জীববিজ্ঞানের যে শাখায় পাখি নিয়ে আলোচনা করা হয় তাকে পাখিবিদ্যা বা অর্নিথোলজি বলে।
মৎস্যবিদ্যা ।। Ichthyology ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
গ্রিক শব্দ ichthys অর্থ মাছ এবং logos অর্থ জ্ঞান নিয়ে Ichthyology শব্দটি গঠিত। জীববিজ্ঞানের যে শাখায় মৎস্য সম্পদ নিয়ে আলোচনা করা হয় তাকে মৎস্যবিদ্যা বা ইকথিওলজি বলে।
স্তন্যপায়ীবিদ্যা ।। Mammalogy ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
গ্রিক শব্দ mamma অর্থ স্তন্যপায়ী এবং logos অর্থ জ্ঞান নিয়ে Mammalogy শব্দটি গঠিত। জীববিজ্ঞানের যে শাখায় স্তন্যপায়ী নিয়ে আলোচনা করা হয় তাকে স্তন্যপায়ীবিদ্যা বা ম্যামালজি বলে।
প্রাণীবিজ্ঞানের বিশেষায়িত শাখা । Specialized Zoology ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
প্রাণীবিজ্ঞানের যে সব শাখায় বিশেষ দলভূক্ত প্রাণী সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বিশেষায়িত শাখা বলে।
১। স্তন্যপায়ীবিদ্যা (Mammalogy)ঃ গ্রিক শব্দ mamma অর্থ স্তন্যপায়ী এবং logos অর্থ জ্ঞান নিয়ে Mammalogy শব্দটি গঠিত। জীববিজ্ঞানের যে শাখায় স্তন্যপায়ী নিয়ে আলোচনা করা হয় তাকে স্তন্যপায়ীবিদ্যা বা ম্যামালজি বলে।
২। মৎস্যবিদ্যা (Ichthyology)ঃ গ্রিক শব্দ ichthys অর্থ মাছ এবং logos অর্থ জ্ঞান নিয়ে Ichthyology শব্দটি গঠিত। জীববিজ্ঞানের যে শাখায় মৎস্য সম্পদ নিয়ে আলোচনা করা হয় তাকে মৎস্যবিদ্যা বা ইকথিওলজি বলে।
৩। পাখিবিদ্যা (Ornithology)ঃ গ্রিক শব্দ ornis অর্থ পাখি এবং logos অর্থ জ্ঞান নিয়ে Ornithology শব্দটি গঠিত। জীববিজ্ঞানের যে শাখায় পাখি নিয়ে আলোচনা করা হয় তাকে পাখিবিদ্যা বা অর্নিথোলজি বলে।
৪। কীটবিদ্যা (Entomology)ঃ গ্রিক শব্দ entomon অর্থ কীটপতঙ্গ এবং logos অর্থ জ্ঞান নিয়ে Entomology শব্দটি গঠিত। জীববিজ্ঞানের যে শাখায় কীট-পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে কীটবিদ্যা বা অ্যান্টামোলজি বলে।
৫। কৃমিবিদ্যা (Helminthology)ঃ গ্রিক শব্দ helminth অর্থ কৃমি এবং logos অর্থ জ্ঞান নিয়ে Helminthology শব্দটি গঠিত। জীববিজ্ঞানের যে শাখায় কৃমি নিয়ে আলোচনা করা হয় তাকে কৃমিবিদ্যা বা হেলমিনথোলজি বলে।
৬। অণুজীববিজ্ঞান (Microbiology)ঃ গ্রীক শব্দ micro অর্থ ক্ষুদ্র, bio অর্থ জীব এবং logos অর্থ জ্ঞান নিয়ে Microbiology শব্দটি গঠিত। জীববিজ্ঞানের যে শাখায় ভাইরাস ও ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে অণুজীববিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বলে। মাইক্রোবায়োলজিতে অণুজীবের গঠন, জনন, উপকারীতা, অপকারীতা প্রভৃতি আলোচনা হয়।
৭। কম্বোজবিদ্যা (Malacology)ঃ গ্রিক শব্দ malacos অর্থ মলাস্ক এবং logos অর্থ জ্ঞান নিয়ে Malacology শব্দটি গঠিত। জীববিজ্ঞানের যে শাখায় মলাস্কা পর্বের প্রাণী নিয়ে আলোচনা করা হয় তাকে কম্বোজবিদ্যা বা মালাকোলজি বলে।
৮। উভচর ও সরীসৃপবিদ্যা (Herpetology)ঃ গ্রিক শব্দ herpein অর্থ হামাগুড়ি এবং logos অর্থ জ্ঞান নিয়ে Herpetology শব্দটি গঠিত। জীববিজ্ঞানের যে শাখায় উভচর ও সরীসৃপ নিয়ে আলোচনা করা হয় তাকে উভচর ও সরীসৃপবিদ্যা বা হার্পেটোলজি বলে।
৯। প্রোটোজোয়াবিদ্যা (Protozoology)ঃ গ্রিক শব্দ protos অর্থ প্রথম, zoon অর্থ প্রাণী এবং logos অর্থ জ্ঞান নিয়ে Protozoology শব্দটি গঠিত। জীববিজ্ঞানের যে শাখায় প্রোটোজোয়া নিয়ে আলোচনা করা হয় তাকে প্রোটোজোয়াবিদ্যা বা প্রোটোজুওালজি বলে।
১০। পরজীবীবিদ্যা (Parasitology)ঃ গ্রিক শব্দ para অর্থ পাশে, sitos অর্থ খাদ্য এবং logos অর্থ জ্ঞান নিয়ে Parasitology শব্দটি গঠিত। জীববিজ্ঞানের যে শাখায় পরজীবী নিয়ে আলোচনা করা হয় তাকে পরজীবীবিদ্যা বা প্যারাসাইটোলজি বলে।
১১। বন্যপ্রাণিবিদ্যা (Wildlife biology)ঃ গ্রিক শব্দ wildlife অর্থ বন্যজীব। জীববিজ্ঞানের যে শাখায় বনজঙ্গল এবং অরণ্যে বসবাসকারী প্রাণীদের নিয়ে আলোচনা করা হয় তাকে বন্যপ্রাণিবিদ্যা বা ওয়াইল্ডলাইফ বায়োলজি বলে।
১২। স্বাদুপানির প্রাণিবিজ্ঞান (Freshwater Zoology)ঃ জীববিজ্ঞানের এই শাখায় মিঠাপানির প্রাণী নিয়ে আলোচনা করা হয়।
১৩। লোনাপানির প্রাণিবিজ্ঞান (Marinewater Zoology)ঃ জীববিজ্ঞানের এই শাখায় লোনাপানির প্রাণী নিয়ে আলোচনা করা হয়।
অর্থকরী জীববিজ্ঞান ।। Economic Biology ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স
জীববিজ্ঞানের যে শাখায় জীবের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় তাকে অর্থকরী জীববিজ্ঞান বা ইকোনমিক বায়োলজি বলে।