সেন্ট্রিফিউজ যন্ত্রে দ্রæত ঘুর্ণনের সময় বিভিন্ন ভর বিশিষ্ট বস্তুর অধঃক্ষেপণের হারকে বলা হয়- [HSC & Admission]

(ক) জুম একক
(খ) ভেদবার্গ একক
(গ) ভেন্ডি একক
(ঘ) সিরাম একক

উত্তর-(খ) ভেদবার্গ একক

আদি কোষের DNA থেকে কোনটি উৎপন্ন হয়- [HSC & Admission]

(ক) রাইবোজোম
(খ) লাইসোজোম
(গ) মাইটোকন্ড্রিয়া
(ঘ) নিউক্লিয়াস

উত্তর-(ক) রাইবোজোম

রাইবোজোমের প্রধান রাসায়নিক উপাদান হলো- [HSC & Admission]

(i) লিপিড
(ii) প্রোটিন
(iii) RNA
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তর-(গ) ii ও iii

E. coli ব্যাকটেরিয়ায় কত সংখ্যক রাইবোজোম থাকে? [HSC & Admission]

(ক) ৭০০-২০,০০০
(খ) ৯০০-২০,০০০
(গ) ১১০০-২০,০০০
(ঘ) ১৩০০-২০,০০০

উত্তর-(ঘ) ১৩০০-২০,০০০

রাইবোনিউক্লিয়ো-প্রোটিন কণা গঠন করে- [HSC & Admission]

(i) ক্লোরোপ্লাস্ট
(ii) মাইটোকন্ড্রিয়া
(iii) নিউক্লিয়ার মেমব্রেন
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তর-(ঘ) i, ii ও iii

অনেক গুলো রাইবোজোম যুক্ত হয়ে কোনটি গঠন করে? [HSC & Admission]

(ক) পলি-ভেসিকল
(খ) পলিরাইবোজোম
(গ) পলি-গ্লাইকল
(ঘ) পলি-প্রোটিন

উত্তর-(খ) পলিরাইবোজোম