ফ্লুইড-মোজাইক মডেল অনুযায়ী কোনটি সেল মেমব্রেনের গাঠনিক উপাদান নয়?  [মেডিকেল ২০০৩-০৪]

 (ক) লিপিড বাইলেয়ার      

(খ) কোলেস্টেরল

(গ) স্টার্চ                    

(ঘ) মেমব্রেন প্রোটিন

 

উত্তর-(গ) স্টার্চ                    

ক্রোমোসোমে DNA ও হিস্টোন প্রোটিনের পরিমাণ- [মেডিকেল ২০০৩-০৪]

(ক) ৫০% ও ৪০%   

(খ) ৪৫% ও ৫০%    

(গ) ৩৫% ও ৫৫%    

(ঘ) ২৫% ও ৬৫%

 

উত্তর-(খ) ৪৫% ও ৫০%    

কোনটিতে থাইলাকয়েড থাকে?   [মেডিকেল ২০০২-০৩]

(ক) ক্লোরোপ্লাস্ট            

(খ) লিউকোপ্লাস্ট

(গ) মাইটোকন্ড্রিয়া           

(ঘ) নিউক্লিয়াস

 

উত্তর-(ক) ক্লোরোপ্লাস্ট            

সেন্ট্রোমিয়ারের বেলায় সত্য নয়-   [মেডিকেল ১৯৯৯-২০০০]

(ক) এতে সেন্ট্রিওল থাকে না   

(খ) ইহা প্রোটিন দ্বারা গঠিত

(গ) ইহা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু 

(ঘ) উদ্ভিদ ও প্রাণীকোষে থাকে

 

উত্তর-(গ) ইহা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু 

প্রকৃত কোষের বেলায় প্রযোজ্য-  [মেডিকেল ১৯৯৯-২০০০]

(ক) সুগঠিত নিউক্লিয়াস থাকে না

(খ) কোষ বিভাজনে মাকুতন্তু গঠিত হয় না

(গ) আকার অত্যন্ত ক্ষুদ্র

(ঘ) সালোকসংশ্লেষণ ক্লোরোপ্লাস্টের মাধ্যমে ঘটে

 

উত্তর-(ঘ) সালোকসংশ্লেষণ ক্লোরোপ্লাস্টের মাধ্যমে ঘটে

কোন দশায় নিউক্লিয়ার ঝিল্লি বিলুপ্ত হয়?   [মেডিকেল ১৯৯৮-৯৯]

(ক) প্রোফেজ              

(খ) প্রোমেটাফেজ

(গ) মেটাফেজ             

(ঘ) অ্যানাফেজ

 

উত্তর-(ক) প্রোফেজ              

কোন উক্তিটি নিউক্লিয়াসের বেলায় প্রযোজ্য নয়?  [মেডিকেল ১৯৯৭-৯৮]

(ক) কোষের সকল কার্য নিয়ন্ত্রণ করে     

(খ) ঝিল্লি দ্বারা আবৃত নয়

(গ) একাধিক ক্রোমোসোম থাকে

(ঘ) সাইটোপ্লাজমের একটি অংশ

 

উত্তর-(খ) ঝিল্লি দ্বারা আবৃত নয়

লাইসোসোমের কাজ-   [মেডিকেল ১৯৯৬-৯৭]

(ক) কোষ বিভাজনে মেরু নির্দেশ করে

(খ) কোষরস ধারণ করে

(গ) প্রোটিন সংশ্লেষণ করে

(ঘ) আক্রমণকারী জীবাণু ভক্ষণ করে

 

উত্তর-(ঘ) আক্রমণকারী জীবাণু ভক্ষণ করে