কোন উদ্ভিদ থেকে হেরোইন, মরফিন ও পপি পাওয়া যায়? [মেডিকেল ১৯৯২-৯৩]

(ক) আফিম 

(খ) গাঁজা

(গ) ধুতুরা 

(ঘ) কোনটিই নয়

 

উত্তর-(ক) আফিম 

কোনটি আদিকোষ?   [মেডিকেল ১৯৯২-৯৩]

(ক) ভাইরাস               

(খ) অ্যামিবা

(গ) ব্যাকটেরিয়া            

(ঘ) গ্যামিটোফাইট

 

উত্তর-(গ) ব্যাকটেরিয়া            

কে নিউক্লিয়াস আবিষ্কার করেন?   [মেডিকেল ১৯৯১-৯২]

(ক) রবার্ট হুক              

(খ) লিউয়েন হুক

(গ) রবার্ট ব্রাউন            

(ঘ) এইচ স্টিফেন

 

উত্তর-(গ) রবার্ট ব্রাউন            

কোনটি কোষ বিভাজনে অংশ নেয়?   [মেডিকেল ১৯৯১-৯২]

(ক) মাইটোকন্ড্রিয়া             

(খ) সেন্ট্রিওল

(গ) গলজিবডি                

(ঘ) নিউক্লিয়ার ঝিল্লি

 

উত্তর-(খ) সেন্ট্রিওল

কোনটি গলজিবস্তুর কাজ নয়?   [মেডিকেল ১৯৯১-৯২]

(ক) প্রাণরস নিঃসরণ     

(খ) ভিটামিন তৈরী

(গ) কোষ বিভাজন      

(ঘ) কোনটিই নয়

 

উত্তর-(খ) ভিটামিন তৈরী

কোষ আবরণীর বেলায় কোনটি সত্য?   [মেডিকেল ১৯৯১-৯২]

(ক) ৪০% লিপিড        

(খ) ৪০% প্রোটিন

(গ) ১০% শর্করা        

(ঘ) কোনটিউ নয়

 

উত্তর-(খ) ৪০% প্রোটিন

কোনটি আদি কোষ?  [মেডিকেল ১৯৯০-৯১]

(ক) নীলাভ সবুজ শৈবাল  

(খ) ভাইরাস

(গ) ব্যাকটেরিয়া           

(ঘ) ছত্রাক

 

উত্তর-(গ) ব্যাকটেরিয়া           

কোনটিতে নিউক্লিয়াস থাকে না?   [মেডিকেল ১৯৯০-৯১]

(ক) স্তন্যপায়ী                 

(খ) সীভকোষ

(গ) ফ্লোয়েম প্যারেনকাইমা 

(ঘ) সঙ্গীকোষ

 

উত্তর-(খ) সীভকোষ

কোন কোষে নিউক্লিয়াস অনুপস্থিত?   [মেডিকেল ১৯৯০-৯১]

(ক) প্যারেনকাইমা         

(খ) সঙ্গীকোষ

(গ) রক্ষীকোষ             

(ঘ) সীভনল

 

উত্তর-(ঘ) সীভনল

কোন অঙ্গাণুটি প্রাণীকোষে থাকে না?   [মেডিকেল ১৯৮৯-৯০]

(ক) রাইবোসোম          

(খ) মাইটোকন্ড্রিয়া

(গ) প্লাস্টিড              

(ঘ) গলজিবডি

 

উত্তর-(গ) প্লাস্টিড