গ্লাইকোক্যালিক্স কোন উপাদান দিয়ে গঠিত?  [HSC J B ২০২৩]

(ক) গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিন

(খ) গ্লাইকোলিপিড ও এনজাইম

(গ) লিপিড ও কার্বক্সিলিক এসিড

(ঘ) লিপিড ও কোলেস্টেরল

 

উত্তর- (ক) গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিন

কোন নাইট্রোজেন বেস শুধু রাইবোসোমের সাথে যুক্ত হয়?  [HSC J B ২০২৩]

(ক) অ্যাডিনিন

(খ) গুয়ানিন

(গ) থাইমিন

(ঘ) ইউরাসিল

 

উত্তর- (ঘ) ইউরাসিল

DNA-এর টেমপ্লেট সূত্রকের অনুক্রম GCAT হতে উৎপন্ন mRNA-এর বেস অনুক্রম হবে-  [HSC J B ২০২৩]

(ক) CGUA

(খ) GGUA

(গ) CUGA

(ঘ) CGUU

 

উত্তর- (ক) CGUA

কোনটি ক্যারিওলিম্ফ নামে পরিচিত?  [HSC R B ২০২৩]

(ক) নিউক্লিওপ্লাজম

(খ) এক্টোপ্লাজম?

(গ) প্রোটোপ্লাজম

(ঘ) এন্ডোপ্লাজম

 

উত্তর- (ক) নিউক্লিওপ্লাজম

শক্তি উৎপাদনের সাথে জড়িত অঙ্গাণু কোনটি?  [HSC R B ২০২৩]

(ক) ক্লোরোপ্লাস্ট

(খ) রাইবোসোম

(গ) মাইটোকন্ড্রিয়া

(ঘ) নিউক্লিয়াস

 

উত্তর- (গ) মাইটোকন্ড্রিয়া

কোন প্রক্রিয়ায় প্রাইমার তৈরী হয়?  [HSC R B ২০২৩]

(ক) ট্রান্সক্রিপশন

(খ) ট্রান্সলেশন

(গ) রিভার্স ট্রান্সক্রিপশন

(ঘ) রেপ্লিকেশন

 

উত্তর- (ঘ) রেপ্লিকেশন

কোন অঙ্গাণুটি অটোফ্যাগি-এর সাথে জড়িত?  [HSC R B ২০২৩]

(ক) মাইটোকন্ড্রিয়া

(খ) গলজিবডি

(গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

(ঘ) লাইসোসোম

 

উত্তর- (ঘ) লাইসোসোম