কোষগহ্বরের চারিদিকে সাইটোপ্লাজমের হালকা স্তরকে কী বলে?  [HSC K B ২০২২]  

(ক) হায়ালোপ্লাজম

(খ) এক্টোপ্লাজম

(গ) এন্ডোপ্লাজম

(ঘ) টনোপ্লাজম

 

উত্তর- (ঘ) টনোপ্লাজম

কোষের প্রোটিন ফ্যাক্টরী কোনটি?  [HSC K B ২০২২]

(ক) রাইবোজোম

(খ) গলজিবস্তু

(গ) লাইসোজোম

(ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

 

উত্তর- (ক) রাইবোজোম

কোষ বিভাজনকালে মাকুতন্তু তৈরীতে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু?  [HSC C B ২০২২]

(ক) রাইবোজোম

(খ) সেন্ট্রিওল

(গ) মাইটোকন্ড্রিয়া

(ঘ) লাইসোজোম

 

উত্তর- (খ) সেন্ট্রিওল

জীবনের ভৌত ভিত্তি কোনটি?     [HSC C B ২০২২]

(ক) প্রোটোপ্লাজম

(খ) সাইটোপ্লাজম

(গ) নিউক্লিওপ্লাজম

(ঘ) উওপ্লাজম

 

উত্তর- (ক) প্রোটোপ্লাজম

DNA→DNA প্রক্রিয়ায় ব্যবহৃত এনজাইম হলো- [চঃ বোঃ ২০২২]

(i) হেলিকেজ

(ii) RNA পলিমারেজ

(iii) DNA পলিমারেজ

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

উত্তর- (খ) i ও iii

DNA→ DNA তৈরী হয় কোন প্রক্রিয়ায়?  [HSC C B ২০২২] 

(ক) ট্রান্সলেশন

(খ) ট্রান্সক্রিপশন

(গ) ট্রান্সডাকশন

(ঘ) রেপ্লিকেশন

 

উত্তর- (ঘ) রেপ্লিকেশন

J কোন ধরনের ক্রোমোজোম?  [HSC C B ২০২২]

(ক) মেটাসেন্ট্রিক

(খ) সাব-মেটাসেন্ট্রিক

(গ) অ্যাক্রোসেন্ট্রিক

(ঘ) টেলোসেন্ট্রিক

 

উত্তর- (গ) অ্যাক্রোসেন্ট্রিক

মাইটোকন্ড্রিয়া অঙ্গাণু-   [HSC J B ২০২২]

(i) শক্তিঘর হিসেবে পরিচিত

(ii) Ca2+, Fe2+, Mn2+ আয়ন সঞ্চিত থাকে

(iii) সকল জীবকোষে বর্তমান

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

উত্তর- (ঘ) i, ii ও iii

এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হলো-

(i) প্রোটোপ্লাজমের কাঠামো তৈরী করা [HSC J B ২০২২]

(ii) রাইবোজোম তৈরী করা

(iii) কেরাটিন তৈরী করা

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

 

উত্তর- (ক) i ও ii