কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফেগী ঘটে?   HSC-MCQ ঢাকা বোঃ ২০১৫  

 (ক) রাইবোজোম    

(খ) ইডিওসোম 

(গ) লাইসোজোম    

(ঘ) সেন্ট্রোজোম

 

 

 

 

উত্তর (গ) লাইসোজোম    

 

Ulothrix-এর ক্লোরোপ্লাস্টের আকৃতি কোনটি?   HSC-MCQ ঢাকা বোঃ ২০১৫

(ক) পেয়ালাকা     

(খ) জালিকাকার 

(গ) সর্পিলাকার      

(ঘ) ফিতাকৃতির

 

উত্তর (ঘ) ফিতাকৃতির

উদ্দীপকের অণুতে উপাদানের গাঠনিক বিন্যাস রীতি হলো-        HSC-MCQ সকল বোঃ ২০১৪

উদ্দীপকঃ সকল প্রাণিকোষে দ্বিসূত্রক অণু থাকে যা বংশ পরস্পরায় বৈশিষ্ট্য বহন করে।

(ক) A=T, G=C

(খ) A=G, T=C

(গ) C=T, G=A                   

(ঘ) A=C, T=G

 

উত্তর (ক) A=T, G=C

উদ্দীপকের অণুটির উপাদান হলো-   HSC-MCQ সকল বোঃ ২০১৪

উদ্দীপকঃ সকল প্রাণিকোষে দ্বিসূত্রক অণু থাকে যা বংশ পরস্পরায় বৈশিষ্ট্য বহন করে।

(i) ফসফেট অণু          

(ii) রাইবোজ শর্করা   

(iii) নাইট্রোজেন ক্ষারক

(ক) iii     

(খ) i  ও iii    

(গ) iiiii   

(ঘ) i, iiiii

 

উত্তর (খ) i  ও iii    

কোন বিজ্ঞানী উদ্ভিদের জাতিজনি শ্রেণীবিন্যাস করেন-  HSC-MCQ সকল বোঃ ২০১৪  

(ক) মাইকেল অ্যাডানসন  

(খ) লিনিয়াস 

(গ) আরমেন তাখতাজান 

(ঘ) বেনথাম হুকার

 

 

 

উত্তর (গ) আরমেন তাখতাজান