Carotid and facial bones together are called cranium. It consists of 22 bones in total. The bones of the skull are – carotid, facial bone, larynx and vocal cord or hyoid.
করোটি কী ।। Skull কী
করোটিকা ও মুখমন্ডলীয় অস্থি গুলোকে একত্রে করোটি বলে। ইহা মোট ২২ টি অস্থি নিয়ে গঠিত। করোটির অস্থি গুলো হলো- করোটিকা, মুখমন্ডলীয় অস্থি, কর্ণাস্থি ও কন্ঠাস্থি বা হাইওয়েড।
What is Axial Skeletal System?
The bones and cartilages of the skeletal system that lie along the axis of the body and hold and protect the brain and soft organs of the body cavity are called axial skeleton. It consists of 80 bones. The axial skeleton consists of the skull, spine and thorax.
অক্ষীয় কঙ্কালতন্ত্র কী ।। Axial skeleton কী
কঙ্কালতন্ত্রের যে সকল অস্থি ও তরুণাস্থি দেহের অক্ষরেখা বরাবর অবস্থান করে এবং মস্তিস্ক ও দেহ গহŸরের নরম অঙ্গ গুলোকে ধারণ ও রক্ষা করে তাকে অক্ষীয় কঙ্কালতন্ত্র বলে। এতে ৮০টি অস্থি থাকে। অক্ষীয় কঙ্কালতন্ত্র করোটি, মেরুদন্ড ও বক্ষপিঞ্জর নিয়ে গঠিত।
skeletal system ।। Classification of skeletal system
The skeletal system is divided into two parts.
- Exoskeleton: The skeletal system that is visible from outside the body is called exoskeleton. Nails, teeth, hair etc. belong to this tantra.
- Endoskeleton: The skeleton that forms the internal structure of the body is called the endoskeleton. The human skeletal system is divided into two main parts.
(a) Axial skeleton
(b) Appendicular skeleton
কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস
কঙ্কালতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১। বহিঃকঙ্কালতন্ত্রঃ দেহের বাইরে থেকে যে কঙ্কালতন্ত্রের অস্তিক্ত চোখে পড়ে তাকে বহিঃকঙ্কালতন্ত্র বলে। নখ, দাঁত, লোম প্রভৃতি এ তন্ত্রের অন্তর্ভূক্ত।
২। অন্তঃকঙ্কালতন্ত্রঃ যে কঙ্কাল দেহের অভ্যন্তরিণ কাঠামো গঠন করে তাকে অন্তঃকঙ্কালতন্ত্র বলে। মানব অন্তঃকঙ্কালতন্ত্রকে প্রধান দু’টি ভাগে ভাগ করা হয়েছে।
(ক) অক্ষীয় কঙ্কালতন্ত্র
(খ) উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র
skeletal system ।। Elements of the skeletal system
- Bone: Bone is made up of hard cartilage and calcium.
- Cartilage: Cartilage is made up of soft cartilage and chondrin. It does not contain calcium.
- Ligament: Ligaments connect one bone to another bone. It is dense, white fibrous and elastic. It holds various organs in proper place.
- Tendon: Tendons are located at the ends of muscles and connect bones and muscles. It is dense, strong, whitish, flexible and inelastic.
- Joint: Two or more unstable meeting points are joints. It facilitates movement, movement, bearing and function of various organs.
কঙ্কালতন্ত্র ।। কঙ্কালতন্ত্রের উপাদান
১। অস্থি (Bone)ঃ অস্থি হলো শক্ত যোজককলা এবং ক্যালসিয়াম দ্বারা গঠিত।
২। কোমল অস্থি (Cartilage)ঃ তরুণাস্থি বা কোমল অস্থি হলো নরম যোজককলা এবং কনড্রিন দ্বারা গঠিত। এতে ক্যালসিয়াম থাকে না।
৩। লিগামেন্ট (Ligament)ঃ লিগামেন্ট বা অস্থিবন্ধনী একটি অস্থিকে অন্য একটি অস্থির সাথে যুক্ত রাখে। ইহা ঘন, শ্বেত তন্তুময় ও স্থিতিস্থাপক। ইহা বিভিন্ন অঙ্গকে সঠিক স্থানে ধরে রাখে।
৪। টেনডন (Tendon)ঃ টেনডন মাংসপেশির প্রান্তে অবস্থান করে এবং অস্থি ও পেশির মধ্যে সংযোগ সাধন করে। ইহা ঘন, মজবুত, শ্বেতবর্ণের, নমনীয় এবং অস্থিতিস্থাপক।
৫। অস্থিসন্ধি (Joint)ঃ দুই বা ততোধিক অস্থির মিলনস্থল হলো অস্থিসন্ধি। ইহা বিভিন্ন অঙ্গের চলন, নড়ন, ভারবহন ও কার্যক্রম সহজ করে।
skeletal system।। Function or importance of skeletal system
- Body Structure: The skeletal system forms the body structure and gives the body its specific shape.
- Preservation: The skeletal system protects the soft organs of the body such as the heart, lungs, brain, spinal cord, etc.
- Movement: The skeletal system controls the movement of the body through the contraction and expansion of muscles.
- Red blood cell production: The main blood producing tissue is the red bone marrow. Red blood cells are produced from the bone marrow of the crown, sternum, thorax, vertebrae, humerus and femur. An average of 26 lakh red blood cells are produced from the bone marrow every second. Macrophages are also produced from red bone marrow.
- Immunity: A stable reticuloendothelial system increases the body’s immune system.
- Breathing and Hearing: The thorax helps in breathing and the cochlea helps in hearing.
- Mineral salt storage: Skeletal bones store calcium, phosphorus, potassium etc. About 97% of the body’s calcium is stored in bones.
- Accumulation of toxic elements: If the body contains toxic elements like lead, arsenic, etc., the bones store them.
- As a junction: Acts as a junction of muscles, ligaments and tendons.
- Pressure and Ionic Balance: Maintains the internal pressure and ionic balance of the body.
- Hormonal action: Osteocalcin hormone is produced by bone marrow. This hormone regulates blood sugar and fat levels.
- Chemical energy storage: As we age, some red bone marrow turns into yellow bone marrow. Bile bone marrow contains a large number of adipose cells. Adipose cells act as a reservoir of chemical energy.
কঙ্কালতন্ত্র ।। কঙ্কালতন্ত্রের কাজ বা গুরুত্ব
১। দেহ কাঠামো গঠনঃ কঙ্কালতন্ত্র দেহ কাঠামো গঠন করে এবং দেহের নির্দিষ্ট আকৃতি দান করে।
২। সংরক্ষণঃ কঙ্কালতন্ত্র দেহের নরম অঙ্গ হৃৎপিন্ড, ফুসফুস, মস্তিস্ক, সুষুষ্মাকান্ড প্রভৃতিকে রক্ষা করে।
৩। চলাচলঃ কঙ্কালতন্ত্র পেশীর সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের চলাচল নিয়ন্ত্রণ করে।
৪। লোহিত রক্তকণিকা উৎপাদনঃ রক্ত উৎপাদনকারী প্রধান টিস্যু হলো লাল অস্থিমজ্জা। করোটি, স্টার্নাম, বক্ষপিঞ্জর,কশেরুকা, হিউমেরাস ও ফিমারের অস্থিমজ্জা হতে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। অস্থিমজ্জা হতে প্রতি সেকেন্ডে গড়ে প্রায় ২৬ লক্ষ লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। লাল অস্থিমজ্জা থেকে অণুচক্রিকাও উৎপন্ন হয়।
৫। রোগ প্রতিরোধঃ অস্থির রেটিক্যুলো এন্ডোথেলিয়ালতন্ত্র দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৬। শ্বসন ও শ্রবণঃ বক্ষপিঞ্জর শ্বাস-প্রশ্বাসে এবং কর্ণাস্থি শ্রবণে সহায়তা করে।
৭। খনিজ লবণ সঞ্চয়ঃ কঙ্কালের অস্থি ক্যালসিয়াম, ফসফোরাস, পটাশিয়াম প্রভৃতি সঞ্চয় করে। দেহের প্রায় ৯৭% ক্যালসিয়াম অস্থিতে জমা থাকে।
৮। বিষাক্ত মৌল সঞ্চয়ঃ দেহে বিষাক্ত মৌল লেড, আর্সেনিক প্রভৃতি থাকলে অস্থি সেগুলো সঞ্চয় করে।
৯। সংযোগতল হিসেবেঃ পেশি, লিগামেন্ট ও টেনডনের সংযোগতল হিসেবে কাজ করে।
১০। চাপ ও আয়নিক সমতাঃ দেহের অভ্যন্তরিণ চাপ ও আয়নিক সমতা রক্ষা করে।
১১। হরমোনাল ক্রিয়াঃ অস্থিকোষ থেকে অস্টিওক্যালসিন হরমোন উৎপন্ন হয়। এই হরমোন রক্তে চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে।
১২। রাসায়নিক শক্তি সঞ্চয়ঃ বয়স বাড়ার সাথে সাথে কিছু লোহিত অস্থিমজ্জা পীত অস্থিমজ্জায় পরিনত হয়। পীত অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে অ্যাডিপোজ কোষ থাকে। অ্যাডিপোজ কোষ রাসায়নিক শক্তির আধার হিসেবে কাজ করে।