টেরিকোলাস লাইকেন কী । Terricolous কী

এরা আর্দ্র ও উঞ্চ অঞ্চলের মাটিতে জন্মে। যেমন- Collema tenax , Cladonia leporina, Lecidea atrobrunnea, Cora pavonia প্রভৃতি। ড.সিদ্দিকপাবলিকেশন্স

কর্টিকোলাস লাইকেন কী । Corticolous কী

ক্রান্তীয় অঞ্চলে গাছের বাকলে বা কান্ডে এই লাইকেন জন্মে। যেমন- Graphis scripta, Evernia prunastri, Parmelia sulcata, Usnea barbata প্রভৃতি।

সূত্রাকার লাইকেন কী । Filamentous lichen কী

যে লাইকেনের শৈবাল অংশটি সূত্রাকার তাকে সূত্রাকার লাইকেন বলে। যেমন- Ephebe lanata, Racoleus trichophorus প্রভৃতি। ড.সিদ্দিকপাবলিকেশন্স

ফ্রুটিকোজ লাইকেন কী । Fruticose lichen কী

নলাকার, সুত্রাকার ও শাখা-প্রশাখাযুক্ত আকর্ষণীয় ও জটিল গঠন বিশিষ্ট ঝুলন্ত লাইকেনকে ফ্রুটিকোজ লাইকেন বলে। এদেরকে পুষ্পাকৃতির লাইকেনও বলা হয়। যেমন- Cladonia leporina, Usnea barbata, Alectonia sarmentosa, Letharia columbiana, Evernia prunastri প্রভৃতি।

ফোলিয়োজ লাইকেন কী । Foliose lichen কী

বিষমপৃষ্ঠ, চ্যাপ্টা, চওড়া, কিনারা খন্ডিত ও বহুখাঁজ বিশিষ্ট পাতার ন্যায় বিস্তৃত লাইকেনকে ফোলিয়োজ লাইকেন বলে। এদেরকে পত্রবৎ লাইকেনও বলা হয়। এর নি¤œতল থেকে রাইজাইন উৎপন্ন হয়। যেমন- Xanthoria  calcicola, Peltigera canina, Parmelia Cetraria, Parmotrema tincotorum, Collema tenax, Flavoparmelia caperata, Zanthoria peltigera, Physcia caesia প্রভৃতি। ড.সিদ্দিকপাবলিকেশন্স

ক্রাস্টোজ লাইকেন কী । Crustose lichen কী

যে সব লাইকেন আবাসস্থলের সাথে নিবিড়ভাবে সন্নিবেশিত হয়ে পাতলা, চ্যাপ্টা ও শক্ত আবরণী গঠন করে তাকে ক্রাস্টোজ লাইকেন বলে। এদেরকে সমাঙ্গ লাইকেনও বলা হয়। যেমন- Graphis scripta, Lecanara muralis, Strigula angulul, Cryptothecia rubrocinta, Diploicia canescens, Calicium indicum, Pyrenula micheneri, Arthonia radiata, Trypethelium virens, Xylographa vitiligo প্রভৃতি। ড.সিদ্দিকপাবলিকেশন্স

লেপ্রোজ লাইকেন কী । Leprose lichen কী

ইহা সবচেয়ে সরলতম লাইকেন। ছত্রাকের একটি মাত্র হাইফি শৈবালকে আবৃত করে রাখে। ছত্রাকটি ধারকের রেণু বা পাউডারের মতো দেখায়। যেমন- Lapraria incana.

লাইকেন হলো পরিবেশ দূষণ নির্দেশক বা Indicator । ড. সিদ্দিক পাবলিকেশন্স

লাইকেন বাতাস এবং বৃষ্টির পানি থেকে অতিদ্রু প্রয়োজনীয় পদার্থ সংগ্রহ করতে পারে। ইহা সালফার ডাই অক্সাইড, ভারি ধাতু, রেডিও অ্যাকটিভ পদার্থ প্রভৃতি দ্রæ শোষণ করে। এসব দূষিত পদার্থ শোষণের ফলে লাইকেন মারা যায়। তাই বায়ু দূষণ অঞ্চলে লাইকেনের সংখ্যা কম থাকে। লাইকেনের সংখ্যা কম দেখে নিশ্চিত হওয়া যায় যে পরিবেশটি ধীরে ধীরে দূষিত হতে যাচ্ছে। অর্থাৎ লাইকেন পরিবেশ দূষণের নির্দেশক বা Indicator হিসেবে কাজ করে।ড.সিদ্দিকপাবলিকেশন্স

লাইকেনের বৈশিষ্ট্য কী কী ।। Characters of Lichen ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

১। লাইকেন হলো দ্বৈত সংগঠন। কারণ, ইহা দুইটি জীব শৈবাল ও ছত্রাক দ্বারা গঠিত।
২। ইহা স্বভোজী ও স্বয়ংসম্পুর্ণ। ড.সিদ্দিকপাবলিকেশন্স
৩। ইহা বিষমপৃষ্ঠ, চ্যাপ্টা, সমাঙ্গদেহী ও অপুষ্পক।
৪। ছত্রাক থ্যালাসের কাঠামো তৈরী করে এবং কাঠামোর ভিতরে শৈবাল আবৃত অবস্থায় থাকে।ড.সিদ্দিকপাবলিকেশন্স
৫। ইহা ধুসর, ধুসর-সবুজ, সাদা, হলুদ, পীতাভ, সবুজ, লাল, গোলাপী অথবা কালচে বর্ণের হয়। ড.সিদ্দিকপাবলিকেশন্স
৬। শৈবাল সদস্যটি লাইকেন থ্যালাসের ৫-১০% ভর বহন করে।
৭। এরা ক্ষুদ্র থেকে কয়েক ফুট পর্যন্ত হতে পারে।
৮। লাইকেন পৃথিবীর সব পরিবেশে জন্মাতে পারে। তাই এদেরকে বিশ্বজনীন (Cosmopolitan) উদ্ভিদ বলা হয়। ড.সিদ্দিকপাবলিকেশন্স
৯। এরা হোমোমেরাস ও হেটারোমেরাস হতে পারে।
১০। এদের রাইজয়েডের মতো রাইজাইন থাকে। রাইজাইন পানি শোষণ করে।
১১। এদের জনন কাজ সাধারণত ছত্রাক দ্বারা নিয়ন্ত্রিত হয়। ড.সিদ্দিকপাবলিকেশন্স
১২। লাইকেন বায়ু দূষণের প্রতি উচ্চমাত্রার সংবেদনশীল। ড.সিদ্দিকপাবলিকেশন্স
১৩। অঙ্গজ, অযৌন ও যৌন পদ্ধতিতে এদের বংশবৃদ্ধি ঘটে।
১৪। অনুর্বর বন্ধ্যা মাধ্যম, যেখানে কোন জীব জন্মাতে পারে না সেখানে লাইকেন জন্মাতে পারে।ড.সিদ্দিকপাবলিকেশন্স
১৫। ইহা কঠিন শিলাতে মাটি গঠনের অগ্রদূত হিসেবে কাজ করে।

লাইকেনের বাসস্থান আলোচনা । ড. সিদ্দিক পাবলিকেশন্স

লাইকেনকে বলা হয় বিশ্বজনীন বা Cosmopolitan উদ্ভিদ। যে পরিবেশে কোন জীব জন্মাতে পারে না সেখানে লাইকেন জন্মাতে পারে। অনুর্বর মাটি, বালু, পাথর, দেয়াল, কাঠের গুড়ি, গাছের বাকল, সজীব পাতা প্রভৃতিতে লাইকেন জন্মে। নীরস পর্বতগাত্র, তুন্দ্রা অঞ্চল ও মরু অঞ্চলে ইহা জন্মাতে পারে।