জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় A ইউনিট ২০২০-২০২১ । A Unit 2020-2021, সেট C, Jahangirnagar University

১। ধানজমি’ কোন ধরনের সমাস?

(ক) তৎপুরুষ

(খ) দ্বন্দ্ব

(গ) কর্মধারয়

(ঘ) বহুব্রীহি

২। ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

(ক) সুধাংশু

(খ) আদিত্য

(গ) ভাস্কর

(ঘ) দিনকর

৩। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কী?

(ক) দুর্গেশনন্দিনী

(খ) কপালকুণ্ডলা

(গ) রজনী

(ঘ) কৃষ্ণকান্তের উইল

৪। Select the pair which has the same relationship of PAIN : SEDATIVE-

(ক) comfort : stimulant

(খ) grief : consolation

(গ) trance : narcotic

(ঘ) ache : extraction

৫। Find the correctly spelt word.

(ক) Adulterate

(খ) Adeldurate

(গ) Adulterat

(ঘ) Adultarate

৬। The boy laughed at the beggar. Change it into passive voice-

(ক) The beggar was laughed by the boy.

(খ) The beggar was being laughed by the boy.

(গ) The beggar was being laughed at by the boy.

(ঘ) The beggar was laughed at by the boy.

৭। জড়তার ভ্রামকের মাত্রা কোনটি ?

(ক) [ML₂T⁻²]

(খ) [ML²T⁻¹]

(গ) [ML²]

(ঘ) [ML⁻¹T⁻²]

৮। একটি গাড়ির চাকা 30 min এ 2000 বার ঘুরে 10 km পথ অতিক্রম করে। চাকার পরিধি নির্ণয় কর?

(ক) 20m

(খ) 15 m

(গ) 10 ‍m

(ঘ) 5 m

৯। λ = 2î+4ĵ-5ǩ ভেক্টর এবং B→ = î+2ĵ+3ǩ দেওয়া আছে। তাহলে এর মান কোনটি?

(ক) 5

(খ) 9

(গ) 7

(ঘ) কোনোটিই নয়

১০। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত?

(ক) L = g/π²

(খ) L = g²/π²

(গ) L = π²g

(ঘ) L = π²/g

১১। দ্বি-পরমাণুক গ্যাসের গতিশক্তির পরিমাণ কত?

(ক) (3/4) KT

(খ) (3/2)KT

(গ) (5/2)KT

(ঘ) (7/2)KT

১২। 100°C তাপমাত্রার 4 kg পানিকে 100°C তাপমাত্রার বাষ্প পরিণত করলে এনট্রপির পরিবর্তন কত হবে?

(ক) 2.42×10⁴ JK⁻¹

(খ) 3.42×10⁴ JK⁻¹

(গ) 4.42×10⁴ JK⁻¹

(ঘ) কোনোটিই নয়

১৩। কোনো বস্তু আলোর বেগে চললে এর ভর-

(ক) শূন্য হবে

(খ) অসীম হবে

(গ) বৃদ্ধি পাবে

(ঘ) হ্রাস পাবে

১৪। একটি বস্তুর ভর বাতাসে 100 gm ও অ্যালকোহলে 84 gm । অ্যালকোহলের ঘনত্ব 0.8 gm/cc হলে বস্তুর আয়তন কত?

(ক) 8 cc

(খ) 10 cc

(গ) 20 cc

(ঘ) 8.4 cc

১৫। পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ভর 1 kg। পৃথিবীর কেন্দ্রে এর মান কত?

(ক) 0 kg

(খ) 1 kg

(গ) 9.81 kg

(ঘ) ∞

১৬। একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে কী বলে?

(ক) পৃষ্ঠশক্তি

(খ) সংশক্তি বল

(গ) আসঞ্জন বল

(ঘ) পৃষ্ঠটান

১৭। বায়ুতে 1 কুলম্বের দুইটি চার্জকে 1 m দূরত্বে স্থাপন করলে বিকর্ষণ বলের মান হবে-

(ক) 8⨯10⁹ N

(খ) 9⨯10⁹ N

(গ) 1.6⨯10⁹ N

(ঘ) কোনোটিই নয়

১৮। একটি পরিবাহকের ধারকত্ব 40 F হলে এতে কত চার্জ প্রদান করলে এর বিভব 8 V হবে?

(ক) 280 C

(খ) 300 C

(গ) 320 C

(ঘ) কোনোটিই নয়

১৯। চৌম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের কতগুণ?

(ক) 0.25

(খ) 0.5

(গ) 0.75

(ঘ) 0.85

২০। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাকসংখ্যা 50 এবং ভোল্টেজ 200 V। এটির গৌণ কুণ্ডলীর পাকসংখ্যা 100 হলে, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত হবে?

(ক) 400 V

(খ) 200 V

(গ) 100 V

(ঘ) কোনোটিই নয়

২১। কোনো প্রিজমের প্রতিসারক কোণ 60° এবং এর উপাদানের প্রতিসরাঙ্ক 1.48 হলে নূন্যতম বিচ্যুতি কোণ কত হবে?

(ক) 25.46°

(খ) 30.46°

(গ) 35.46°

(ঘ) কোনোটিই নয়

২২। কোনো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবকের মান 3.75⨯10⁻³y⁻¹ হলে এটির অর্ধজীবন কত?

(ক) 184.8 y

(খ) 180.8 y

(গ) 176.8 y

(ঘ) কোনোটিই নয়

২৩। d উপশক্তি স্তরে অরবিটাল কয়টি?

(ক) 1

(খ) 3

(গ) 5

(ঘ) 7

২৪। কোনটি Fe²⁺ এর ইলেকট্রন বিন্যাস?

(ক) 1s²2s² 2p⁶ 3s² 3p⁶3d⁶

(খ) 1s²2s² 2p⁶ 3s² 3p⁶3d⁵4s¹

(গ) 1s²2s² 2p⁶ 3s² 3p⁶3d⁴4s²

(ঘ) 1s²2s² 2p⁶ 3s² 3p⁶3d⁸s²

২৫। A + 3AB₂ ⇋ 2C বিক্রিয়ায় Kc একক কী?

(ক) mol/L

(খ) mol²/L²

(গ) L/mol

(ঘ) L² / mol²

২৬। বেনজিনের অণুতে সিগমা ও পাই বন্ধন সংখ্যা কত?

(ক) 3, 6

(খ) 6, 6

(গ) 12, 3

(ঘ) 12, 6

২৭। 100mL দ্রবণে 10.6g Na₂CO₃ থাকলে দ্রবণটির মোলারিটি-

(ক) 0.1 M

(খ) 0.2 M

(গ) 0.5 M

(ঘ) 1M

২৮। ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে কোনটি?

(ক) CH₂ = CH₂

(খ) CH₃-C ≡ C-CH₃

(গ) HC ≡ CH

(ঘ) CH₃-C ≡ C-CH₂CH₃

২৯। PVC এর মনোমার কোনটি?

(ক) CH₂ = CHCl

(খ) CH₃CH₂Cl

(গ) CH₂=CH₂

(ঘ) ClCH=CHCl

৩০। সালোকসংশ্লেষণ মূলত-

(ক) অজৈব রাসায়নিক প্রক্রিয়া

(খ) জৈব রাসায়নিক প্রক্রিয়া

(গ) কৃত্রিম প্রক্রিয়া

(ঘ) সরল বিক্রিয়া

৩১। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ-

(ক) Na₂CO₃

(খ) HCl

(গ) NaOH

(ঘ) K₂MNO₄

৩২। কোন যৌগটি পানিতে দ্রবণীয়-

(ক) AgCl

(খ) AgBr

(গ) AgF

(ঘ) Agl

৩৩। একটি জলীয় দ্রবণের H⁺ ঘনমাত্রা 0.001mol/L হলে দ্রবণের pH কত?

(ক) 1.0

(খ) 2.0

(গ) 3.0

(ঘ) 11

৩৪। কোনটি কীটনাশক?

(ক) DDT

(খ) BHT

(গ) TSP

(ঘ) LAB

৩৫। কোন যৌগটি আলোক সক্রিয়?

(ক) 2-মিথাইল প্রপানল-2

(খ) প্রপানল-2

(গ) বিউটানল-1

(ঘ) বিউটানল-2

৩৬। লেড স্টোরেজ ব্যাটারিতে ব্যবহৃত হয়-

(ক) HNO₃

(খ) H₂SO₄

(গ) HCl

(ঘ) CH₃COOH

৩৭। ক্রোমিক অ্যাসিডের সাহায্যে কাচপাত্র পরিষ্কারক করার সময় কোন ধরনের বিক্রিয়া ঘটে?

(ক) বিজারণ

(খ) প্রতিস্থাপন

(গ) প্রশমন

(ঘ) জারণ

৩৮। কাগজ উৎপাদনের বিরঞ্জক কোনটি?

(ক) Na₂SO₄

(খ) SiO₂

(গ) CaO

(ঘ) কোনোটিই নয়

৩৯। A ম্যাট্রিক্সটির ক্রম 4 × 6 এবং B ম্যাট্রিক্সটির ক্রম 6×5 হলে AB এর ক্রম কত?

(ক) 6×6

(খ) 5×4

(গ) 4×5

(ঘ) ক ও খ সম্ভব নয়

৪০। 5x + 9y + 25 = 0 সরলরেখা দ্বারা x -অক্ষের খণ্ডিতাংশ কত একক?

(ক) 5

(খ) -5

(গ) 25/9

(ঘ) -25/9

৪১। x² + y² = 1 বক্ররেখার (-2, 1) বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল কত?

(ক) 1

(খ) 2

(গ) 3

(ঘ) 4

৪২। y = x², x অক্ষ, x = 3 এবং x = 5 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত?

(ক) 98/3

(খ) 98

(গ) 16

(ঘ) 125

৪৩। x² -5x + 6 = 0 সমীকরণটির মূল দুইটির যোগফল ও গুণফল এর সমষ্টি কত?

(ক) 11

(খ) 1

(গ) -1

(ঘ) -11

৪৪। y² – 4x-4y +16 = 0 পরাবৃত্ত (parabola) এর উপকেন্দ্ৰ (focus) কোনটি?

(ক) (-4, -2)

(খ) (6, 2)

(গ) (4, 2)

(ঘ) (2, 4)

৪৫। 4x² – y² = 20 অধিবৃত্তটির (Hyperbola) উৎকেন্দ্রিকতা (Eccentricity) কত?

(ক) √5

(খ) √6

(গ) √4

(ঘ) √7

৪৬। 2î এবং 3ĵ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত?

(ক) 45°

(খ) 180°

(গ) 90°

(ঘ) 360°

৪৭। ⁿP₂ = 42 হলে, n এর মান কত?

(ক) 5

(খ) 6

(গ) 7

(ঘ) 8

৪৮। 2x² +2y² -3x+4y = 0 বৃত্তের ব্যাসার্ধ কত?

(ক) 5/4

(খ) 4/5

(গ) 0

(ঘ) 1

৪৯। y = | x – 3 | ফাংশনের রেঞ্জ কত?

(ক) [3, ∞]

(খ) [0, 3]

(গ) [-∞, 3]

(ঘ) [0, ∞]

৫০। sinθ = (12/13) হলে, tanθ এর মান কত?

(ক) 5/12

(খ) 12/13

(গ) 13/5

(ঘ) 12/5

৫১। f(x) = eˣ হলে, f⁻¹ (x) এর মান কত?

(ক) lnx

(খ) e⁻ˣ

(গ) In(1/x)

(ঘ) logx

৫২। a এর কোন মানের জন্য (a + x)¹⁰ এর বিস্তৃতিতে x⁵ এবং x⁶ এর সহগদ্বয় পরস্পর সমান হবে?

(ক) 6/5

(খ) 1/5

(গ) 2/5

(ঘ) 5/6

৫৩। C ও D দুইটি ঘটনার ক্ষেত্রে P(C) = 0.4, P(D) = 0.5 এবং P(C\D) = 0.4 হলে, P(D\C) এর মান কত?

(ক) 0.20

(খ) 0.30

(গ) 0.50

(ঘ) 0.60

৫৪। প্রথম 20 টি ক্রমিক সংখ্যার পরিমিত ব্যবধান কত?

(ক) 2.87

(খ) 5.50

(গ) 5.77

(ঘ) 5.99

৫৫। সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত জেলার নাম কী?

(ক) দিনাজপুর

(খ) ঢাকা

(গ) ফরিদপুর

(ঘ) নোয়াখালী

৫৬। বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হলো-

(ক) সোনারগাঁও

(খ) হরিকেল

(গ) ভুলুয়া

(ঘ) পঞ্চগড়

৫৭। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে?

(ক) সাইমন ড্রিং

(খ) আর্চার ব্লাড

(গ) ডব্লিউ এস ওয়াডারল্যান্ড

(ঘ) লেফটেন্যান্ট জেনারেল জে এফ র জ্যাকব

৫৮। প্রকৃতিতে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়?

(ক) দস্তা

(খ) লোহা

(গ) অ্যালুমিনিয়াম

(ঘ) প্লাটিনাম

৫৯। পৃথিবীর দীর্ঘতম নদ কোনটি?

(ক) নীল

(খ) আমাজন

(গ) ইয়াং সি কিয়াং

(ঘ) হোয়াং হো

৬০। বিশ্ব রেডক্রস দিবস হিসেবে প্রতি বছর কোন দিনটি পালন করা হয়?

(ক) 7 মে

(খ) 8 মে

(গ) 9 মে

(ঘ) 10 মে