অ্যারিস্টটল ।। Aristotle ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জন্ম-খ্রিস্টপূর্ব ৩৮৪ অব্দে এবং মৃত্যু-খ্রিস্টপূর্ব ৩২২ অব্দে। তিনি গ্রিক দার্শনিক প্লেটোর ছাত্র এবং আলেকজান্ডার দি গ্রেট এর গৃহশিক্ষক ছিলেন। তাকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়। তিনি রক্তের উপস্থিতি ও অনুপস্থিতি এবং ডিম ও সন্তান প্রসবের উপর ভিত্তি করে প্রাণীদের শ্রেণীবিন্যস্ত করেন। প্রায় ৫২০ প্রজাতির প্রাণী শনাক্ত করেন এবং শ্রেণীবিন্যাস প্রণয়ন করেন। তিনি ১৪৬টি গ্রন্থ রচনা করেছেন। তার বিখ্যাত গ্রন্থ হলো- হিস্টোরিয়া অ্যানিমালিয়াম (Historia Animalium), অন দ্যা জেনেরেশন অফ অ্যানিমালস্ (On The Generation of Animals), অন দ্যা পার্টস অব অ্যানিমালস্ (On The Parts of Animals), মেটাফিজিক্স (Metaphysic) প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *