হাইপোডার্মিসের নিচ থেকে এন্ডোডার্মিস পর্যন্ত অংশকে কর্টেক্স বলে। ইহা বহুস্তরবিশিষ্ট এবং প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। কোষগুলো গোলাকার হওয়ায় আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে। এতে স্কে¬রাইড, তেলগহŸর এবং রেজিননালী উপস্থিত থাকে।
কর্টেক্স পানি ও খাদ্য সঞ্চয় করে, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এবং সালোকসংশ্লেষণে অংশ গ্রহণ করে। ইহা মূলজ চাপ নিয়ন্ত্রণ করে। শ্বেতসার জাতীয় খাদ্য জমা রাখে।