মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যালভিন (M. Calvin) তাঁর দুইজন সহকর্মী ব্যাশাম (Bessham) ও বেনসন (Benson) কে নিয়ে সালোকসংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন আত্তীকরণের যে গতিপথ বর্ণনা করেন তাকে ক্যালভিন-ব্যাশাম চক্র বলে। এই চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ তিন কার্বন বিশিষ্ট ৩-ফসফোগিøসারিক এসিড বলে একে C3 চক্র বলা হয়। তাঁরা ১৯৪৭ সালে তেজস্ক্রিয় কার্বন (14C) ব্যবহার করে (Tracer পদ্ধতিতে) Chlorella ও Scenedesmas শৈবালে এই চক্র আবিষ্কার করেন। এটি আবিষ্কারের জন্য তাঁরা ১৯৬১ সালে মেডিসিন ও ফিজিওলজিতে নোবেল পুরষ্কার লাভ করেন।