১. লালসালু উপন্যাসে গ্রামে স্কুল স্থাপনের জন্য কে চেষ্টা করেছিল?
(ক) মোদ্দাব্বের
(খ) তাহের
(গ) ধলা
(ঘ) আক্কাস
২. রবীন্দ্রনাথের প্রবন্ধ কোনগুলো?
(ক) কৃষ্ণচরিত্র, বিবিধ প্রবন্ধ, বিজ্ঞানরহস্য
(খ) কালান্তর, বিচিত্র প্রবন্ধ, সভ্যতার সংকট
(গ) সংস্কৃতির ভাঙ্গাসেতু, বাঙালি মুসলমানের মন, শাশ্বত বঙ্গ
(ঘ) সংস্কৃতির কথা, ভাষার কথা, নানাচর্চা
৩. শুদ্ধ শব্দগুচ্ছ হলো-
(ক) উচ্ছৃঙ্খল, চলচ্ছক্তি, অপরাহ্ণ
(খ) সমীচীন, কণ্ঠ, ষ্টেশন
(গ) প্রতিযোগি, স্বাদেশীক, সন্তরণ
(ঘ) . লক্ষন, মধ্যস্ত, উদ্বোধন
৪. জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে লেখক বৃক্ষকে কীসের প্রতীক বলতে চেয়েছেন?
(ক) বিবেকের
(খ) ঐশ্বর্যের
(গ) নিশ্চলতার
(ঘ) মনুষ্যত্বের
৫. ‘নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভ’ এখানে ‘দম্ভ’ বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) বিভীষণ
(খ) রাম
(গ) কুম্ভকৰ্ণ
(ঘ) লক্ষ্মণ
৬. ‘তিত্তিরাজ’ কী?
(ক) পাখি
(খ) বৃক্ষ
(গ) ঘোড়া
(ঘ) লতা-গুল্ম
৭. কোন পত্রিকাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত?
(ক) কল্লোল
(খ) সংবাদ প্রভাকর
(গ) বঙ্গদর্শন
(ঘ) সবুজপত্র
৮. চার ইয়ারী কথা গদ্যগ্রন্থের রচয়িতা কে?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) সৈয়দ মুজতবা আলী
(গ) মীর মশাররফ হোসেন
(ঘ) প্রমথ চৌধুরী
৯. ‘নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে।’ এরকম উপলব্ধি কার?
(ক) কল্যাণী
(খ) পিসির
(গ) আহ্লাদির
(ঘ) মাসির
১০. অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতা নয় কোনটি?
(ক) সেই অস্ত্র
(খ) ঐকতান
(গ) আঠার বছর বয়স
(ঘ) তাহারেই পড়ে মনে
১১. ‘যে কবিতা শুনতে জানে না সে—হৃৎপিণ্ডে ধরে রাখতে জানে না।’—শূন্যস্থানের যথার্থ শব্দ কোনটি?
(ক) ভালোবাসাকে
(খ) আকাশকে
(গ) চন্দ্ৰকে
(ঘ) সূর্যকে
১২. ‘গৃহী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
(ক) উম্মাদ
(খ) বাউল
(গ) সন্ন্যাসী
(ঘ) বাউন্ডুলে
১৩. কোন বাক্যটি অনুজ্ঞা ভবিষ্যত কালের উদাহরণ?
(ক) দু-একদিনের মধ্যে সে আসবে
(খ) এমন ঘটনা ঘটতে থাকবে
(গ) তোমারা হয়তো ছয়দফার কথা শুনে থাকবে
(ঘ) তাড়াতাড়ি কাজটি কোরো
১৪. ‘বৈশিষ্ট্য’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
(ক) সন্ধিযোগে
(খ) সমাসযোগে
(গ) প্রত্যয়যোগে
(ঘ) উপসর্গযোগে
১৫. মৌলিক শব্দ নয় কোনটি?
(ক) মানব
(খ) আকাশ
(গ) মুখ
(ঘ) কলম
১৬. The dog—as fast as the boy.
(ক) move
(খ) moving
(গ) runs
(ঘ) running
১৭. He studied hard—secure good results.
(ক) in order to
(খ) for
(গ) in spite of
(ঘ) in
১৮. —he helped you get to the new place?
(ক) Was
(খ) Is
(গ) Has
(ঘ) Will
১৯. She became impatient—their lack of interest.
(ক) because
(খ) with
(গ) owing
(ঘ) at
২০. I want to read—novels written by a modern writer.
(ক) a
(খ) the
(গ) an
(ঘ) some
২১. This is the wallet—you presented me last year.
(ক) what
(খ) that
(গ) who
(ঘ) whom
২২. The sooner we set off, the—we will arrive.
(ক) soon
(খ) late
(গ) sooner
(ঘ) later
২৩. He pointed to something—the opposite bank of the river.
(ক) with
(খ) at
(গ) of
(ঘ) on
২৪. The synonym of the word ‘rebut is—.
(ক) return
(খ) retain
(গ) restore
(ঘ) refute
২৫. The antonym of the word ‘include’ is—.
(ক) exclude
(খ) conclude
(গ) incline
(ঘ) decline
২৬. George Bernard Shaw wrote-
(ক) King Lear
(খ) Great Expectations
(গ) Lord of the Flies
(ঘ) Arms and the Man
২৭. Choose the correct sentence.
(ক) The small child does whatever her father did
(খ) The small child did whatever her father does
(গ) The small child does whatever her father had done
(ঘ) The small child does whatever her father does.
২৮. Choose the correct sentence.
(ক) She was hardworking and didn’t succeed in her project
(খ) She was not hardworking but didn’t succeed in her project
(গ) She was hard working but succeeded in her project
(ঘ) She was hardworking but didn’t succeed in her project.
২৯. The verb of the word ‘wide’ is—.
(ক) widen
(খ) widely
(গ) width
(ঘ) wider
৩০. Language is the medium of—.
(ক) business
(খ) livelihood
(গ) feeling
(ঘ) literature
৩১. ষাট গম্বুজ মসজিদ নির্মাণ ও ব্যবহার শুরু হয় কোন যুগে?
(ক) আদি ঐতিহাসিক যুগে
(খ) মধ্য ঐতিহাসিক যুগে
(গ) ঔপনিবেশিক যুগে
(ঘ) বর্তমান যুগে
৩২. খাগড়াছড়ি পর্বত বাদনাতলী থেকে উৎপন্ন হয়েছে কোন নদী?
(ক) নাফ
(খ) সাংগু
(গ) মাতামুহুরি
(ঘ) হালদা
৩৩. পৃথিবীর পরিসীমা প্রায়—কিলোমিটার ।
(ক) ৪০০০০
(খ) ৬০০০০
(গ) ৮০০০০
(ঘ) ১০০০০০
৩৪. বর্তমান চট্টগ্রাম অঞ্চল প্রাচীনযুগে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
(ক) বঙ্গ
(খ) সমতট
(গ) বরেন্দ্র
(ঘ) সমতট
৩৫. আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান ও কুয়েত রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ ছিল?
(ক) সিন্ধু সভ্যতা
(খ) মেসোপটেমিয় সভ্যতা
(গ) রোমান সভ্যতা
(ঘ) মিশরীয় সভ্যতা
৩৬. বিশ্ব বাণিজ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৪৫ সালে
(খ) ১৯৫৫ সালে
(গ) ১৯৮৫ সালে
(ঘ) ১৯৯৫ সালে
৩৭. বাংলাদেশ এবং ভারতের মধ্যে সমুদ্রসীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?
(ক) Permanent Court of Arbitration
(খ) Permanent Court of Justice
(গ) International Court of Justice
(ঘ) International Tribunal for the Law of the Sea
৩৮. সৌদি আরব কতো সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
(ক) ১৯৭৫
(খ) ১৯৭৪
(গ) ১৯৭৬
(ঘ) ১৯৭২
৩৯. সার্কের বর্তমান মহাসচিব কে?
(ক) অর্জুন বি থাপা
(খ) আহমেদ সালিম
(গ) এসালা রুয়ান উইরাকুন
(ঘ) আমজাদ হোসাইন সিয়াল
৪০. আউকাস এর সদস্য রাষ্ট্র কোনগুলো?
(ক) অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র
(খ) আফগানিস্তান, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র
(গ) অস্ট্রিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র
(ঘ) কোনোটিই নয়
৪১. বাংলাদেশের সংবিধানে এই পর্যন্ত কয়টি সংশোধনী আনা হয়েছে?
(ক) ১৬
(খ) ১৭
(গ) ১৮
(ঘ) ১৯
৪২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর স্মৃতিনির্ভর ভ্রমণকাহিনী আমার দেখা নয়াচীন কতো সালে কোথায় রচনা করেন?
(ক) ১৯৫৪ সালে ভারতে
(খ) ১৯৫৪ সালে কারাগারে
(গ) ১৯৫২ সালে কারাগারে
(ঘ) ১৯৫৫ সালে চীনে
৪৩. মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র প্রণয়ন করে জাতিসংঘের কোন পরিষদ?
(ক) জাতিসংঘ সচিবালয়
(খ) অছি পরিষদ
(গ) নিরাপত্তা পরিষদ
(ঘ) সাধারণ পরিষদ
৪৪. রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে-
(ক) বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভালে
(খ) বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
(গ) কান চলচ্চিত্র উৎসবে
(ঘ) সবগুলো
৪৫. সায়মন ড্রিং বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানলের সাথে যুক্ত ছিলেন?
(ক) যমুনা টেলিভিশন
(খ) একুশে টেলিভিশন
(গ) ডিবিসি নিউজ
(ঘ) ক এবং খ
৪৬. কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক ডকুড্রামা?
(ক) হু ইজ বিহাইন্ড দ্য সোশ্যাল মিডিয়া
(খ) ফেইসবুক অ্যান্ড পিপল
(গ) দ্য সোশ্যাল ডিলেমা
(ঘ) অ্যান্টি-সোশ্যাল মিডিয়া
৪৭. চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনকে কোন সালে একুশে পদক প্রদান করা হয়?
(ক) ১৯৯৫
(খ) ১৯৯৬
(গ) ১৯৯৭
(ঘ) ১৯৯৮
৪৮. ঐতরেয় আরণ্যক গ্রন্থের রচয়িতা কে?
(ক) মহিদাস
(খ) গোলাম হোসেন সলিম
(গ) কারিদাস
(ঘ) জিয়াউদ্দিন বারান
৪৯. মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪০ সালে লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের সাধারণ অধিবেশন আহ্বান করেন। এই অধিবেশনের অন্যতম উদ্দেশ্যে ছিলো-
(ক) ১৯৩৭ সালের সাধারণ নির্বাচনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশসমূহে মুসলিম লীগের পরাজয়ের কারণ বিশ্লেষণ
(খ) নিখিল ভারত মুসলিম লীগের নেতা নির্বাচন
(গ) ভারতের সরকার গঠন
(ঘ) ভারতের হিন্দু-মুসলমানদের সম্পর্ক উন্নতি
৫০. কোনটি ৭ মার্চের ভাষণে বলা হয়নি?
(ক) আমি প্রধানমন্ত্রিত্ব চাই না । আমরা এদেশের মানুষের অধিকার চাই
(খ) অবিলম্বে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দিতে হবে
(গ) বাঙলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস
(ঘ) যারা পারেন আমার রিলিফ কমিটিতে সামান্য টাকা পয়সা পৌঁছিয়ে দেবেন
৫১. ‘রাজ্যগুলো যাতে যেকোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারে সংবিধানে তার বিধান রাখতে হবে- এটা কোনটিতে বিধৃত হয়েছে?
(ক) একুশ দফা
(খ) ছয় দফা
(গ) এগারো দফা
(ঘ) লাহোর প্রস্তাব
৫২. কোন ঘোষণায় ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতার ঘোষণাকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়?
(ক) স্বাধীনতার ঘোষণাপত্র
(খ) ১৯৭২ সালের সংবিধান
(গ) ১৯৭৪ সালের সংবিধান সংশোধনের মাধ্যমে
(ঘ) কোনোটিই নয়
৫৩. ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় মোদের হাতে পায়’- গানটির গীতিকার কে?
(ক) আব্দুল জব্বার
(খ) ফজলে খোদা
(গ) আব্দুল লতিফ
(ঘ) মাহমুদুন্নবী
৫৪. ‘ভবে মানুষ গুরু নিষ্ঠা যার/সর্ব সাধন সিদ্ধি হয় তার’ পঙ্ক্তিটি কার?
(ক) সিরাজ সাঈদ
(খ) পাগলা কানাই
(গ) গগন হরকার
(ঘ) লালন সাঁই
৫৫. Patience is bitter, but fruit is—?
(ক) Sweet
(খ) Tasteless
(গ) Bad
(ঘ) Insipid
৫৬. The school principal has received complaints from parents about bullying in the school yard during recess. He wants to investigate and end this situation as soon as possible, so he has asked the recess aides to watch closely. Which situation should the recess aides report to the principal?
(ক) A girl is sitting glumly on a bench reading a book and not interacting with her peers
(খ) Four girls are surrounding another girl and seem to have possession of her backpack
(গ) Two boys are playing a one-on-one game of basketball and are arguing over the last basket scored
(ঘ) Three boys are huddled over a handheld video game, which isn’t supposed to be on school grounds.
৫৭. ‘আমরা তিনটি পদ্ধতির দ্বারা জ্ঞান অর্জন করতে পারি; প্রথমত চিন্তা করার মাধ্যমে যেটা সবথেকে ঠিক পদ্ধতি, দ্বিতীয়ত অনুকরণ করার মাধ্যমে যেটা সবথেকে সহজ পদ্ধতি এবং তৃতীয়ত অনুভবের মাধ্যমে যেটা সবথেকে কষ্টকর পদ্ধতি।’- জ্ঞানের সবথেকে কষ্টকর পদ্ধতি কোনটি?
(ক) অনুকরণ
(খ) অনুভব
(গ) চিন্তা
(ঘ) চিন্তা, অনুকরণ ও অনুভব উভয়ই
৫৮. “Man is the measure of all things” উক্তিটির তাৎপর্য হলো-
(ক) মানুষ হলো পুরুষ
(খ) মানুষ সবকিছুকে পরিমাণ করে
(গ) মানুষ যা খুশি তা করতে পারে
(ঘ) মনুষ্যত্ব, মর্যাদা ও দায়িত্ববোধে মানুষই শ্রেষ্ঠ
৫৯. In more technical language philosophy is the critical analysis of concepts and the discovery of relations between them; it thus hopes to integrate our knowledge, to unify and interpret it. – এই বক্তব্যে কোন বিষয়টি দার্শনিক চিন্তার অনুষঙ্গ?
(ক) ধারণার বিচারমূলক বিশ্লেষণ
(খ) বৈজ্ঞানিক আবিষ্কার
(গ) জ্ঞান ও অধ্যাস
(ঘ) কোনোটিই নয়
৬০. যদি ৮⨯৫ = ৪,৮৩০, ৪⨯৩ = ২,৪১৮ হয়, তবে ৮⨯৮ = ?
(ক) ৮,৪৮৪
(খ) ৪,৮৪৮
(গ) ৬৪
(ঘ) ৮,৮৪৪