১। ‘নরাধম’ কোন সমাস?
(ক) কর্মধারয়
(খ) তৎপুরুষ
(গ) অব্যয়ীভাব
(ঘ) বহুব্রীহি
২। ট্রিপসিন এনজাইমের কার্যকারিতার জন্য অপটিমাম pH কত?
(ক) ২. ০
(খ) ৫. ০
(গ) ৭. ০
(ঘ) ৮. ০
৩। ‘দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন’ এর এক কথায় প্রকাশ কোনটি?
(ক) সায়াহ্ন
(খ) গোধূলি
(গ) অপরাহ্ন
(ঘ) প্রদোষ
৪। Change the sentence ‘Health should be taken care of’ into active form.
(ক) One should taken care of health
(খ) One should be take care of health
(গ) One should take care of one’s health
(ঘ) One should taken care of one’s health
৫। Which pair contains a misspelled word?
(ক) antagonist, successful
(খ) versatile, compassionate
(গ) agreeable, sophisticated
(ঘ) gigantic, miniature
৬। He was well alive—my presence.
(ক) for
(খ) on
(গ) in
(ঘ) to
৭। 212 গ্রাম সোডিয়াম কার্বোনেট 2 লিটার দ্রবণে দ্রবীভূত থাকলে তার ঘনমাত্রা কত মোলার?
(ক) 1.0 ⨯ 10⁻¹
(খ) 1.0 ⨯ 10⁶
(গ) 0.1 ⨯ 10¹
(ঘ) কোনোটিই নয়
৮। গ্রাহামের সূত্রের পরীক্ষামূলক দৃষ্টান্তে কাচনলের যে বিন্দুতে ধোঁয়া উৎপন্ন হয় তা-
(ক) গ্যাসের সংযোগস্থল
(খ) যেখানে চাপ বেশি
(গ) যেখানে এলাকা বেশি
(ঘ) টিউবের শেষ প্রান্তে
৯। কোন লবণটির জলীয় দ্রবণ অম্লধর্মী?
(ক) Na₂CO₃
(খ) ZnSO₄
(গ) C₆H₅NH₂
(ঘ) CaO
১০। ѱ দ্বারা অরবিটালে কোনটির ঘনত্বকে প্রকাশ করা হয়?
(ক) প্রোটন
(খ) নিউট্রন
(গ) পজিট্রন
(ঘ) ইলেকট্রন
১১। গামা রশ্মির বিকিরণের ফলে কোন আনবিক বর্ণালি সৃষ্টি হয়?
(ক) সমবায়
(খ) রমন
(গ) আবর্তন
(ঘ) ভর
১২। তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতব পরিবাহীর তড়িৎ পরিবহণ ক্ষমতা-
(ক) হ্রাস পায়
(খ) বৃদ্ধি পায়
(গ) অপরিবর্তিত থাকে
(ঘ) কোনোটিই নয়
১৩। ক্যালকুলেটর সিলভার বাটন ব্যাটারির বিভব কত?
(ক) 1.30 V
(খ) 1.23 V
(গ) 3.70 V
(ঘ) 1.60 V
১৪। কোনটি মেটামারিজম প্রদর্শন করে?
(ক) 2-হাইড্রক্সি বিউট-2-ইন
(খ) 3-মিথাইল বিউটান-2-ওন
(গ) ভিনাইল অ্যালকোহল
(ঘ) বিউটানোন
১৫। বেনজ্যামাইডের মাধ্যমে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় তৈরি প্রধান উৎপাদের সাথে নাইট্রাস অ্যাসিড উত্তপ্ত অবস্থায় কি উৎপন্ন করে?
(ক) বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড
(খ) ফিনাইল কার্বিল অ্যামিন
(গ) নাইট্রোবেনজিন
(ঘ) ফেনল
১৬। আয়োডিন দ্রবণের সাথে সেলুলোজ কোন বর্ণ ধারণ করে?
(ক) গাঢ় নীল
(খ) লাল
(গ) হলুদ
(ঘ) কোনোটিই নয়
১৭। অক্সিজেন শোষণকারী অ্যান্টি-অক্সিডেন্ট কোনটি?
(ক) PG
(খ) TBHQ
(গ) ভিটামিন E
(ঘ) কোনোটিই নয়
১৮। 12 M HCI অ্যাসিডের 300 mL এ কত মোল HCI থাকে?
(ক) 3.50
(খ) 3.70
(গ) 3.60
(ঘ) 3.80
১৯। HClO₄ যৌগে Cl এর জারণ সংখ্যা কত?
(ক) +2
(খ) +6
(গ) +7
(ঘ) + 4
২০। কোনটি এস্টারের আর্দ্র বিশ্লেষণে অটো প্রভাবক হিসেবে কাজ করে?
(ক) H⁺
(খ) Fe
(গ) Mn²⁺
(ঘ) Pt
২১। Ca (20) এর ১ম আয়নিকরণ বিভব কত kJ.mo⁻¹?
(ক) 594.4
(খ) 598.4
(গ) 589.83
(ঘ) 594.8
২২। যৌগের গলনাঙ্কের সঠিক ক্রম কোনটি?
(ক) NaCl < KCl < RbCl
(খ) NaC1 > KC1 > RbC1
(গ) RbC1 > KC1 > NaC1
(ঘ) KC1 > NaC1 > RbC1
২৩। ‘সিদ্ধ : পেলব’ এর সমার্থক শব্দ জোড় কোনটি?
(ক) পুৱা : নরম
(খ) নিপুণ : দলন
(গ) অরণ্য : কর্কশ
(ঘ) নিসর্গ : ব্যাপ্তি
২৪। তেল জাতীয় পদার্থ ও জৈব দ্রবক নিয়ে ল্যাবে কাজ করার সময় ব্যবহার করা হয়-
(ক) নিওপ্রিন গ্লাভস
(খ) জিটেক্স গ্লাভস
(গ) লাটেক্স গ্লাভস
(ঘ) ভিনাইল গ্লাভস
২৫। বায়ুমণ্ডলের চাপ বৃদ্ধি পেলে উদ্ভিদের প্রস্বেদনের হার-
(ক) বেড়ে যায়
(খ) কমে যায়
(গ) অপরিবর্তিত থাকে
(ঘ) অনিয়ন্ত্রিত হয়ে পড়ে
২৬। ফসফোগ্লিসারো মিউটেজ এনজাইম, ৩- ফসফোগ্লিসারিক অ্যাসিডকে কোনটিতে রূপান্তর করে?
(ক) পাইরুভিক এসিড
(খ) ফসফোইনোল পাইরুভিক এসিড
(গ) ২- ফসফোগ্লিসারিক এসিড
(ঘ) ১, ৩- বিসফসফো- গ্লিসারিক এসিড
২৭। বক্ৰমুখী ডিম্বক দেখা যায় কোন উদ্ভিদে?
(ক) গোলমরিচ
(খ) শিম
(গ) ক্ষুদিপানা
(ঘ) সরিষা
২৮। ক্রনকুইস্ট এর মতে আদি-উন্নত ধারা অনুযায়ী একবীজপত্রী উদ্ভিদের প্রথম গোত্র কোনটি?
(ক) Alismataceae
(খ) Butomaceae
(গ) Commelinaceae
(ঘ) Orchidaceae
২৯। পুষ্প সংকেতে ব্যবহৃত ♀ সাংকেতিক চিহ্নটি কী নির্দশ করে?
(ক) পুং পুষ্প
(খ) স্ত্রী পুষ্প
(গ) উভলিঙ্গ পুষ্প
(ঘ) ক্লীবলিঙ্গ পুষ্প
৩০। দুটি ননসিস্টার ক্রোমাটিডের পরস্পর অংশ বিনিময়কে কী বলা হয়?
(ক) কন্ডেন্সেশন
(খ) সিন্যাপসিস
(গ) মেটাকাইনেসিস
(ঘ) ক্রসিংওভার
৩১। অটোম্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন সম্পন্নকারী শৈবাল কোনটি?
(ক) Chlorella
(খ) Chara
(গ) Chlorococcum
(ঘ) Prochlorococcus
৩২। প্রাণিজগতের গৌণ পর্ব কোনটি?
(ক) Ctenophora
(খ) Porifera
(গ) Annelida
(ঘ) Arthropoda
৩৩। স্বল্প দূরত্ব অতিক্রম করার জন্য Hydra’র ব্যবহৃত চলন প্রক্রিয়া কোনটি?
(ক) সমারসল্টিং
(খ) লুপিং
(গ) গ্লাইডিং
(ঘ) হামাগুড়ি
৩৪। বিটা কোষ থেকে ক্ষরিত হরমোন কোনটি?
(ক) গ্লুকাগন
(খ) ইনসুলিন
(গ) সোমাটোস্ট্যাটিন
(ঘ) প্যানক্রিয়েটিক পলিপেপটাইড
৩৫। লোহিত রক্তকণিকায় কঠিন পদার্থের শতকরা পরিমাণ কত?
(ক) ৩০-৪০
(খ) ৪০-৫০
(গ) ৫০-৬০
(ঘ) ৬০-৭০
৩৬। যকৃত থেকে ক্ষরিত পিত্তরসের pH কত?
(ক) ৬
(খ) ৮
(গ) ৫
(ঘ) ৯
৩৭। অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের অনুপাত কত?
(ক) ১ : ৩ : ১
(খ) ১ : ২ : ১
(গ) ১ : ১ : ২
(ঘ) ১ : ৩ : ২
৩৮। পুনরাবৃত্তি মতবাদ দেন কোন বিজ্ঞানী?
(ক) কার্ল ভন বেয়ার
(খ) হাক্সলি
(গ) আর্নেস্ট হেকেল
(ঘ) ল্যামার্ক
৩৯। ঘাসফড়িং এর হিমোলিম্ফ কী বর্ণের?
(ক) হলুদ
(খ) লাল
(গ) বর্ণহীন
(ঘ) কমলা
৪০। কোনটির প্রস্তুতিতে প্লাটিনামের সরু নল ব্যবহৃত হয়?
(ক) Gena glass
(খ) Flint glass
(গ) Fibre glass
(ঘ) Opal glass
৪১। -CCGG GGCC- সজ্জাকে কর্তনকারী এনজাইম কোনটি?
(ক) Hind III
(খ) Mbo I
(গ) Hpa II
(ঘ) Eco RI
৪২। একটি পুকুরের ইকোসিস্টেমে উৎপাদকের আহরিত শক্তি ১০০০০ | KJ হলে টারশিয়ারি খাদক স্তরে শক্তির পরিমাণ কত KJ?
(ক) ১০
(খ) ১০০
(গ) ১০০০
(ঘ) ১০০০০
৪৩। রামসাগর ন্যাশনাল পার্কটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
(ক) রাঙামাটি
(খ) নওগাঁ
(গ) দিনাজপুর
(ঘ) ময়মনসিংহ
৪৪। কোষীয় কঙ্কালে ইন্টারমিডিয়েট কিলামেন্টের উদাহরণ কোনটি?
(ক) অ্যাকটিন
(খ) টিউবিউলিন
(গ) মায়োসিন
(ঘ) কেরাটিন
৪৫। সেলোবায়োজ এ দুই অণু গ্লুকোজ এর মধ্যকার গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কোনটি?
(ক) α-1, 4 লিঙ্কেজ
(খ) β-1, 4 লিঙ্কেজ
(গ) α-1, 6 লিঙ্কেজ
(ঘ) β-1, 6 লিঙ্কেজ
৪৬। যক্ষ্মা রোগের জীবাণু কোনটি?
(ক) Corynebacterium tuberculosis
(খ) Mycobacterium tuberculosis
(গ) Escherichia tuberculosis
(ঘ) Clostridium tuberculosis
৪৭। শাখা প্রশাখাবিশিষ্ট সূত্রাকার ছত্রাকের দেহকে কী বলে?
(ক) মাইসেলিয়াম
(খ) হাইফি
(গ) মাইকোরাইজা
(ঘ) রাইজোমফ
৪৮। ব্রায়োফাইট উদ্ভিদের জনন বৈশিষ্ট্য কোনটি?
(ক) হোমোস্পোরাস
(খ) হেটারোস্পোরাস
(গ) সোরাস সৃষ্টি করে
(ঘ) প্রোথ্যালাস সৃষ্টি করে
৪৯। মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থির কোষ নয় কোনটি?
(ক) চিফ কোষ
(খ) গামা কোষ
(গ) পিপি কোষ
(ঘ) ডেল্টা কোষ
৫০। বৃক্কের উপরের প্রাপ্ত কোন কশেরুকার নিচে অবস্থিত?
(ক) থোরাসিক
(খ) লাম্বার
(গ) স্যাক্রাল
(ঘ) কক্কিজিয়াল
৫১। অ্যালভিওলাই এ O₂ এর চাপ কত হলে ব্যাপন ক্রিয়া সম্পন্ন হয়?
(ক) ১০০ mmHg
(খ) ১২০ mmHg
(গ) ১০৪ mmHg
(ঘ) ১০৬ mmHg
৫২। ল্যাকুনা কোন ধরনের অস্থিতে পাওয়া যায়?
(ক) নিরেট
(খ) স্পঞ্জি
(গ) কোমলাস্থি
(ঘ) সবগুলো
৫৩। মানুষের বাক কেন্দ্র মস্তিষ্কের কোন লোবে অবস্থিত?
(ক) ফ্রন্টাল
(খ) প্যারাইটাল
(গ) টেম্পোরাল
(ঘ) অক্সিপেটাল
৫৪। ভ্রূণ পরিস্ফুটনের সময় এক্টোডার্ম থেকে উৎপন্ন হয় কোনটি?
(ক) কঙ্কালতন্ত্র
(খ) রক্ত সংবহনতন্ত্র
(গ) লসিকাতন্ত্র
(ঘ) চোখ ও অন্তঃকর্ণ
৫৫। কোন ধরনের T- কোষ বাহকের অণুজীব সংক্রমিত কোষকে ধ্বংস করে?
(ক) Tc
(খ) TH1
(গ) TH2
(ঘ) খ এবং গ
৫৬। কোনটি প্রাণীর ইন্সটিংক্ট আচরণের উদাহরণ নয়?
(ক) সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন
(খ) জন্মের পর কাছিমের বাচ্চার সমুদ্রের পানে ছুটে যাওয়া
(গ) হেরিঙ্গাল শাবকের খাদ্য গ্রহণ প্রক্রিয়া
(ঘ) টুনটুনি পাখির বাসা নির্মাণ
৫৭। স্পাইনাল গ্যাংলিয়ার নিউরন কোন ধরনের?
(ক) ইউনিপোলার
(খ) বাইপোলার
(গ) সিউডোইউনিপোলার
(ঘ) মাল্টিপোলার
৫৮। ‘ক’, ‘খ’ এর পিতা। ‘গ’, ‘ক’ এর চাচা। ‘গ’ এর কোনো ভাইবোন না থাকলে ‘খ’, ‘গ’ এর কী হয়?
(ক) নাতি
(খ) দাদী
(গ) বোন
(ঘ) চাচী
৫৯। ১, ৩, ৭,—২১, ৩১, ৪৩ ধারার মধ্যবর্তী সংখ্যাটি কত?
(ক) ১৩
(খ) ১৪
(গ) ১২
(ঘ) ১৫
৬০। 1, 15, 3, 21, 6, 28, ?
(ক) 6
(খ) 8
(গ) 10
(ঘ) 12