জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় D ইউনিট ২০১৮-২০২৯ । D Unit Admission Question 2018-2019, সেট A, Jahangirnagar University

১। Choose the correctly spelt word-

(ক) Ambegious

(খ) Ambigeous

(গ) Ambigious

(ঘ) Ambiguous

২। The synonym of Deleterious is-

(ক) Useful

(খ) Harmful

(গ) Harmless

(ঘ) Unnatural

৩। He prefers a jeep—car for a long drive.

(ক) from

(খ) to

(গ) than

(ঘ) rather than

৪। I took a map with me, as I didn’t want to—my way on the journey.

(ক) loose

(খ) lose

(গ) lost

(ঘ) loss

৫। “ঘোলা কাদাময় পানি”- পানিতে মাটিকণার একটি-

(ক) সলিউশন

(খ) মিক্সার

(গ) সাসপেনশন

(ঘ) ইমালসন

৬। মেহেদির মূল উপাদান “রেড ব্রাউন রং” প্রদানকারী যৌগ কোনটি?

(ক) কিটো

(খ) হাইড্রোক্সি

(গ) লাসোন

(ঘ) অ্যালডিহাইড

৭। এক পাউন্ড PET বোতল রিসাইকেল করলে কত BTU শক্তি সঞ্চয় করা যায়?

(ক) ১১,০০০

(খ) ১২,০০০

(গ) ১৪,০০০

(ঘ) ১৫,০০০

৮। ২০০৯ সালে তৈরি সর্বদীর্ঘ ন্যানোটিউবের দৈর্ঘ্য কত সেমি?

(ক) ১৮.০

(খ) ১৮.৫

(গ) ১৯.৫

(ঘ) ১৯.০

৯। 10 ml অজ্ঞাত মাত্রার Na₂CO₃ দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে 16.5 ml 0.15 M HCI দ্রবণের প্রয়োজন হলে ক্ষার দ্রবণের মোলার ঘনমাত্রা কত?

(ক) 0.22 M

(খ) 0.12 M

(গ) 0.32 M

(ঘ) 0.02 M

১০। কোনটি ব্যতীত সবই একক্ষারকীয় এসিড?

(ক) H₃BO₃

(খ) HCOOH

(গ) H₃PO₂

(ঘ) (COOH)₂

১১। এসিড মিশ্রিত পানির মধ্যে দিয়ে 10A বিদ্যুৎ 3 মিনিট 13 সেকেন্ড ধরে চালনা করলে STP তে কত আয়তন O₂ উৎপন্ন হয়?

(ক) 116 mL

(খ) 58 mL

(গ) 0.112 L

(ঘ) 0.224 L

১২। কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য নয়?

(ক) NaCl দ্রবণ

(খ) KCl দ্রবণ

(গ) NaOH দ্রবণ

(ঘ) HF দ্রবণ

১৩। কোবাল্ট (Co) এর ইলেক্ট্রন বিন্যাস কোনটি?

(ক) 1s² 2s² 2p⁶ 3p⁶ 3d⁸ 4s²

(খ) 1s²2s² 2p⁶ 3s²3p⁶3d⁷4s²

(গ) 1s²2s²2p⁶3s²3p⁶3d⁶4s²

(ঘ) 1s² 2s² 2p⁶3s²3p⁶3d⁵ 4s²

১৪। ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণে UV রশ্মির ব্যবহৃত তরঙ্গদৈর্ঘ্য কোনটি?

(ক) 10-100 nm

(খ) 200 – 380 nm

(গ) 30 – 200 nm

(ঘ) 240 – 280 nm

১৫। 20°C তাপমাত্রায় CI₂ এর ভৌত অবস্থা এবং বর্ণ কোনটি?

(ক) হালকা হলুদ গ্যাস

(খ) সবুজাভ গ্যাস

(গ) লাল তরল

(ঘ) বেগুনি বর্ণের কেলাসিত পদার্থ

১৬। জলজ প্রাণীর জন্য পানির অনুকূল pH কত?

(ক) 6.5-7.0

(খ) 7.5-8.5

(গ) 7.0-8.0

(ঘ) 7.0-7.5

১৭। কোনটি সঠিক নয়?

(ক) তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির পরিবর্তন নেগেটিভ হয়

(খ) তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির কোনো পরিবর্তন হয় না

(গ) তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির পরিবর্তন পজিটিভ হয়

(ঘ) তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের শোষণ ঘটে

১৮। যদি তাপমাত্রা স্থির থাকে তবে চাপের হ্রাস করা হলে সাম্যধ্রুবকের মানের কিরূপ পরিবর্তন ঘটে?

(ক) বৃদ্ধি পায়

(খ) হ্রাস পায়

(গ) কোনো পরিবর্তন ঘটে না

(ঘ) বৃদ্ধি বা হ্রাস পায়

১৯। কোনটি ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য নয়?

(ক) কোনো চার্জ থাকে না

(খ) ইলেকট্রন ও প্রোটন সংখ্যা ভিন্ন

(গ) এরা স্বল্পস্থায়ী

(ঘ) বিক্রিয়ায় অন্তর্বর্তী প্রজাতি হিসেবে কাজ করে

২০। বিক্রিয়াটির নাম কী?

(ক) গ্যাটারম্যান বিক্রিয়া

(খ) উইলিয়ামসন বিক্রিয়া

(গ) কোব বিক্রিয়া

(ঘ) স্যান্ডমেয়ার বিক্রিয়া

২১। 32% (w/w) HCI এর মোলারিটি কত? (D= 1.16 g/mL)

(ক) 10.16 M

(খ) 10.5 M

(গ) 9.5 M

(ঘ) 11.25 M

২২। দুর্বল এসিড ও দুর্বল ক্ষারের টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশক কোনটি?

(ক) মিথাইল রেড

(খ) মিথাইল অরেঞ্জ

(গ) লিটমাস

(ঘ) কোনোটিই নয়

২৩। Na₂S₄O₆ যৌগে S এর জারণ সংখ্যা কত?

(ক) +5

(খ) +6

(গ) +4

(ঘ) +7

২৪। কোনটি নিরপেক্ষ অক্সাইড নয়?

(ক) H₂O

(খ) N₂O

(গ) CO

(ঘ) SO₂

২৫। ধাতুসমূহের সক্রিয়তার ক্রম অনুযায়ী কোনটি সঠিক নয়?

(ক) Li >K

(খ) Zn >Fe

(গ) Cu >Ag

(ঘ) Mg >Na

২৬। Hg²⁺ এর প্রমাণ বিজারণ বিভব E° (V) হলো-

(ক) -0.22

(খ) -0.79

(গ) +0.22

(ঘ) + 0.79

২৭। কোনটি উত্তেজক (irritant) পদার্থ নয়?

(ক) সোপ পাউডার

(খ) সিমেন্ট গুঁড়া

(গ) বিরঞ্জক

(ঘ) কোনোটিই নয়

২৮। বংশগতিবিদ্যার জনক কে?

(ক) থমাস হান্ট মর্গান

(খ) চার্লস রবার্ট ডারউইন

(গ) গ্রেগর জোহান মেন্ডেল

(ঘ) টিম হান্ট

২৯। কোন প্রাণীতে যৌন দ্বিরূপতা দেখা যায়?

(ক) Pila globosa

(খ) Fasciola hepatica

(গ) Ascaris lumbricoides

(ঘ) Taenia solium

৩০। কোনটি এক্টোথার্মিক প্রাণী?

(ক) বাদুর

(খ) কচ্ছপ

(গ) ক্যাঙ্গারু

(ঘ) প্লাটিপাস

৩১। ঘাসফড়িং এর পশ্চাৎ পৌষ্টিকনালির অংশ নয় কোনটি?

(ক) হেপাটিক সিকা

(খ) ইলিয়াম

(গ) পায়ুছিদ্র

(ঘ) রেকটাম

৩২। খাদ্য পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোন নয় কোনটি?

(ক) সিক্রেটিন

(খ) পেপটাইড

(গ) সেরোটোনিন

(ঘ) গ্যাস্ট্রিন

৩৩। কার্ডিয়াক চক্রের সময়কাল কত সেকেন্ড?

(ক) ১.৫

(খ) ২.০

(গ) ০.৮

(ঘ) ১.২

৩৪। প্রকট অটোসোমাল জিনগত রোগ কোনটি?

(ক) ডাউন সিড্রোম

(খ) হান্টিংটন্‌স ব্যাধি

(গ) ফিনাইল কিটোনিউরিয়া

(ঘ) এইডস

৩৫। মাসকুলার ডিসট্রফি কোন ধরনের রোগ?

(ক) কোষগত

(খ) জিনগত

(গ) হরমোনগত

(ঘ) কোনোটিই নয়

৩৬। B-কোষকে সক্রিয় করার ক্ষেত্রে কোন অ্যান্টিবডির ভূমিকা প্রধান?

(ক) IgA

(খ) IgD

(গ) IgE

(ঘ) IgM

৩৭। অসম্পূর্ণ প্রকটতায় লাল ফুলবিশিষ্ট উদ্ভিদ ও সাদা ফুলবিশিষ্ট উদ্ভিদের সংকরায়ন করলে কোন ধরনের ফুল পাওয়া যাবে?

(ক) লাল

(খ) গোলাপি

(গ) সাদা

(ঘ) কোনোটিই নয়

৩৮। কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসৃত করে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়?

(ক) নিউট্রোফিল

(খ) বেসোফিল

(গ) লিম্ফোসাইট

(ঘ) মনোসাইট

৩৯। কার্ডিয়াক চক্রের কোন পর্যায়ে বাম ভেন্ট্রিকল থেকে O₂ সমৃদ্ধ রক্ত অ্যাওর্টায় প্রবেশ করে?

(ক) অ্যাট্রিয়াম ডায়াস্টোল

(খ) অ্যাট্রিয়াম সিস্টোল

(গ) ভেন্ট্রিকুলার সিস্টোল

(ঘ) ভেন্ট্রিকুলার ডায়াস্টোল

৪০। উদ্ভিদের ত্বক সৃষ্টিকারী টিস্যুকে কী বলে?

(ক) গ্রাউন্ড মেরিস্টেম

(খ) কর্ক ক্যাম্বিয়াম

(গ) প্রোক্যাম্বিয়াম

(ঘ) প্রোটোডার্ম

৪১। সংযুক্ত সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সর্বদা কোন ধরনের?

(ক) জটিল

(খ) সরল

(গ) বদ্ধ

(ঘ) মুক্ত

৪২। কোন আয়নটি ধীরগতিতে শোষিত হয়?

(ক) K⁺

(খ) NO₃⁻

(গ) PO₄³⁻

(ঘ) SO₄²⁻

৪৩। TCA-এ কয়টি কার্বোক্সিলিক মূলক থাকে ?

(ক) ২

(খ) ৩

(গ) ৪

(ঘ) ৫

৪৪। কোনটি স্বাভাবিক কাণ্ডের সাহায্যে বংশবিস্তার করে?

(ক) আম

(খ) তুলা

(গ) আখ

(ঘ) শসা

৪৫। পরাগরেণু অংকুরিত হয়ে কী হয়?

(ক) পরাগধানী

(খ) পুংদণ্ড

(গ) পরাগনালি

(ঘ) পরাগথলি

৪৬। উপর থেকে নিচে বহু কপাটে বিদীর্ণ ফলকে কী বলে?

(ক) লিগিউম

(খ) সিলিকুয়া

(গ) ক্যারিওপসিস

(ঘ) ক্যাপসিউল

৪৭। সূর্যমুখী ফুলের অমরাবিন্যাস হলো-

(ক) অক্ষীয়

(খ) প্ৰান্তীয়

(গ) গাত্রীয়

(ঘ) মূলীয়

৪৮। মানবদেহে ক্ল্যাভিকল অস্থি কোথায় অবস্থিত?

(ক) বক্ষ পিঞ্জর

(খ) বক্ষ অস্থিচক্র

(গ) মুখমণ্ডল

(ঘ) করোটিকা

৪৯। কোনটি প্রান্তীয় স্নায়ুতন্ত্রের নিউরোট্রান্সমিটার নয়?

(ক) অ্যাসিটাইল কোলিন

(খ) অ্যাড্রিনালিন

(গ) GABA

(ঘ) হিস্টামিন

৫০। কোনটি রেটিনার অংশবিশেষ নয়?

(ক) লেন্স

(খ) অন্ধবিন্দু

(গ) ফোবিয়া সেন্ট্রালিস

(ঘ) অপটিক স্নায়ু

৫১। কোনটি পিটুইটারি নিঃসৃত হরমোন নয়?

(ক) অ্যান্টি ডাইইউরেটিক

(খ) ক্যালসিটোনিন

(গ) লুটিনাইজিং হরমোন

(ঘ) অক্সিটোসিন

৫২। উওজেনেসিস প্রক্রিয়ায় একটি প্রাইমারি উওসাইট থেকে কয়টি ডিম্বাণু তৈরি হয়?

(ক) ১

(খ) ২

(গ) ৪

(ঘ) ৮

৫৩। ইমিউন প্রতিরক্ষা ব্যবস্থায় হেলপার T-কোষের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?

(ক) অ্যান্টিবডি ক্ষরণ করে

(খ) সাইটোটক্সিক T-কোষ সক্রিয় করে

(গ) ক্যান্সার কোষ ধ্বংস করে

(ঘ) বহুকোষী জীবাণু ধ্বংস করে

৫৪। ড্রোন মৌমাছির বৈশিষ্ট্য কোনটি?

(ক) ফেরোমেন নিঃসৃত করে

(খ) প্রজনন ক্ষমতা নেই

(গ) মধু সংগ্রহে অংশ নেয় না

(ঘ) রানি মৌমাছির চেয়ে আকারে বড়

৫৫। শ্বাসনালি বা ট্রাকিয়া কতটি তরুণাস্থি দ্বারা নির্মিত?

(ক) ১৬-২০

(খ) ২৬-৩০

(গ) ৩০-৩৬

(ঘ) ৩৬-৪০

৫৬। প্রশ্বাসের মাধ্যমে আগত বাতাস ফুসফুসে পৌঁছালে অ্যালভিওলাইয়ে O₂ এর চাপ থাকে কত mmHg?

(ক) ১০

(খ) ৫৭

(গ) ১০৭

(ঘ) ১৫০

৫৭। মূত্রের রং হালকা হলুদ হওয়ার কারণ কি ?

(ক) অ্যামোনিয়া

(খ) বিলিরুবিন

(গ) কিটোন বডিস

(ঘ) ইউরোক্রোম

৫৮। কে ১৯২৪ সালে DNA রঞ্জন পদ্ধতির উদ্ভাবন করেন?

(ক) Robert Feulgen

(খ) Hans Winkler

(গ) Fredrich Miecher

(ঘ) Rosalind Franklin

৫৯। Brassica oleracea এর ক্রোমোসোম সংখ্যা কত?

(ক) ১৮

(খ) ১৪

(গ) ২৪

(ঘ) ৪০

৬০। থ্রিওনিন নির্দেশকারী কোডন কোনটি?

(ক) ACA

(খ) AAC

(গ) AGC

(ঘ) GCC

৬১। গোলাকার ক্লোরোপ্লাস্ট দেখা যায় কোনটিতে?

(ক) Chlamydomonas

(খ) Oedogonium

(গ) Pithophora

(ঘ) Ulothrix

৬২। ক্রোমোসোমের সুনির্দিষ্ট স্থানে সুস্পষ্টভাবে কোনো সেন্ট্রোমিয়ার না থাকলে তাকে কী বলে?

(ক) অ্যাসেন্ট্রিক

(খ) ডিফিউজড

(গ) মেটাসেন্ট্রিক

(ঘ) এক্রোসেন্ট্রিক

৬৩। কোনটি মরুজ উদ্ভিদ নয়?

(ক) Agave

(খ) Aloe

(গ) Nerium

(ঘ) Nelumbo

৬৪। বাংলাদেশের চিরসবুজ ও অর্ধ-চিরসবুজ বনাঞ্চলে বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?

(ক) ১০০-১৫০ সেমি

(খ) ১৫০-২২০ সেমি

(গ) ২২৫-৫০০ সেমি

(ঘ) ৫০০-৫৫০ সেমি

৬৫। নেপাল কোন প্রাণিভৌগোলিক অঞ্চলে অবস্থিত?

(ক) ওরিয়েন্টাল

(খ) অস্ট্রেলিয়ান

(গ) নিওট্রপিক্যাল

(ঘ) ইথিওপিয়ান

৬৬। বাংলাদেশের বিলুপ্ত প্রায় উদ্ভিদ প্রজাতি হলো-

(ক) Amoora wallichii

(খ) Ceriops decandra

(গ) Corypha taliera

(ঘ) Sterculia villosa

৬৭। Arabidopsis thaliana উদ্ভিদে ক্রোমোসোম সংখ্যা কত?

(ক) 10

(খ) 12

(গ) 18

(ঘ) 20

৬৮। PCR পদ্ধতি উদ্ভাবনে কোন বিজ্ঞানী জড়িত?

(ক) Max Delbruck

(খ) Erwin Chargaff

(গ) Karry Mullis

(ঘ) Robert Koch

৬৯। ভাইরাল ক্যাপসিডের সাব-ইউনিট কী নামে পরিচিত?

(ক) ক্যাপসোমিয়ার

(খ) সেন্ট্রোমিয়ার

(গ) পেপলোমিয়ার

(ঘ) লিপোলেয়ার

৭০। এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলাবিশিষ্ট ব্যাকটেরিয়াকে বলে-

(ক) মনোট্রিকাস

(খ) অ্যাম্ফিট্ৰিকাস

(গ) সেফালোট্রিকাস

(ঘ) লফোট্রিকাস

৭১। চা গাছে রোগ সৃষ্টিকারী শৈবাল কোনটি?

(ক) Cephaleuros virescens

(খ) Ulothrix simplex

(গ) Chlorella vulgaris

(ঘ) Nostoc commune

৭২। কাইমোট্রিপসিন একটি-

(ক) লিপোপ্রোটিন

(খ) কনজুগেটেড প্রোটিন

(গ) নিউক্লিও প্রোটিন

(ঘ) ডিনেচার্ড প্রোটিন

৭৩। ‘হাত ভারী’ বাগধারার অর্থ-

(ক) অলস

(খ) দানশীল

(গ) কৃপণ

(ঘ) টাকাওয়ালা

৭৪। ‘নির্জনতার কবি’ কার ছদ্মনাম?

(ক) জসীমউদ্দীন

(খ) জীবনানন্দ দাশ

(গ) কালিদাস রায়

(ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

৭৫। ‘আদাওতি’ শব্দের অর্থ-

(ক) পূর্ববর্ণিত

(খ) আদ্যোপান্ত

(গ) বিদ্বেষ

(ঘ) রবদব

৭৬। এক কথায় প্রকাশ কর : ‘অব্যক্ত মধুর ধ্বনি’।

(ক) কলতান

(খ) অনিমা

(গ) আনিকা

(ঘ) কোনোটিই নয়

৭৭। ৯, ১৩, ২৭, ৩৭ ও A এর গড় মান ২১ হলে, A এর মান কত?

(ক) ৪৭

(খ) ৩৯

(গ) ২৯

(ঘ) ১৯

৭৮। তোমার খালুর জন্ম তারিখ ১.০৮.১৯৭৪ হলে, ২৩.০৯.২০১৮ তারিখে তাঁর বয়স কত হবে?

(ক) ৪৪ বছর ২ মাস ২২ দিন

(খ) ৪৪ বছর ১ মাস ২২ দিন

(গ) ৪৪ বছর ২ মাস ১২ দিন

(ঘ) ৪৪ বছর ১ মাস ১২ দিন

৭৯। ২৮০ এর ২৫% সমান, কত এর ২০%?

(ক) ৩৫০

(খ) ৭০

(গ) ৩৫

(ঘ) ১৪০

৮০। মা ও মেয়ের বয়সের অনুপাত ৮:৫। পাঁচ বছর পরে অনুপাত হবে ৯:৬ । বর্তমান মায়ের বয়স কত?

(ক) ৪৮

(খ) ৩৬

(গ) ৪৪

(ঘ) ৪০

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *