ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ১৯৯৮-১৯৯৯ । B Unit 1998-1999, Dhaka University

১। None has yet been in the case’ বাক্যটির বঙ্গানুবাদ-

(ক) মামলায় এখনো কাউকে আসামি করা হয়নি

(খ) কাউকে এখনো মামলার জন্য দায়ী করা হয়নি

(গ) কাউকে এখনো বাক্সে ভরা যায় নি

(ঘ) ঘটনার জন্য কাউকে এখনো দায়ী করা যায়নি

২। I wouldn’t mind a cup of tea. বাক্যটির বঙ্গানুবাদ-

(ক) আমি এক কাপ চায়ের জন্য কিছু মনে করব না

(খ) এক কাপ চায়ের জন্য আমার কিছু মনে করা উচিত নয়

(গ) এক কাপ চা পেলে মন্দ হতো না

(ঘ) এক কাপ চা পেলে আমার কিছু মনে করা অনুচিত

৩। অশুদ্ধ হলেও বর্তমানে প্রচলিত-

(ক) উপরোক্ত

(খ) অত্যান্ত

(গ) ভূত

(ঘ) ব্যাকরন

৪। হাওয়ায় ক-দিন ধরে একটা কথা ভাসে।’ কোন কথা?

(ক) মোদাচ্ছের পীরের মাজারের কথা

(খ) আওয়ালপুরে পীরের আগমনের কথা

(গ) আক্কাসের স্কুল স্থাপনের কথা

(ঘ) মহব্বতনগরে মজিদের আগমনের কথা

৫। কোন বানানগুচ্ছ শুদ্ধ?

(ক) অত্যান্ত, দুরাবস্থা, সলজ্জিত, জাত্যাভিমান

(খ) দক্ষিণ, ধ্বণি, শুশ্রুশা, কণ্ঠ

(গ) ব্যবসা, অংক, শ্রষ্টা, মুখস্ত

(ঘ) ধস, ঊর্ধ্ব, শশিভূষণ, অপরাহ্

৬।. কবেকার কথা’ এখানে ‘কবেকার’ বিশেষণটি-

(ক) ক্রিয়াজাত

(খ) অব্যয়জাত

(গ) সর্বনামজাত

(ঘ) সমাসজাত

৭। ফুলকুমারী’ সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য-

(ক) ফুল ও কুমারী

(খ) ফুল যে কুমারী

(গ) ফুল কুমারীর ন্যায়

(ঘ) কুমারী ফুলের ন্যায়

৮। তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও’- এ বাক্যে ‘পুটুস পাটুস’ শব্দটি কোন পদ?

(ক) বিশেষ্য

(খ) বিশেষণ

(গ) অব্যয়

(ঘ) ক্রিয়া

৯। মুহম্মদ ইরিচ খাঁ নবাব সিরাজউদ্দৌলার-

(ক) পিতৃব্য

(খ) কোষাধ্যক্ষ

(গ) শ্বশুর

(ঘ) প্রধান গুপ্তচর

১০। জলকণা’র সমার্থক শব্দ-

(ক) শিশির

(খ) বিন্দু

(গ) শীকর

(ঘ) বুদ্বুদ

১১। কুড়ি’ কোন শ্রেণির শব্দ?

(ক) তৎসম

(খ) তদ্ভব

(গ) দেশি

(ঘ) বিদেশি

১২। চকলেট’ শব্দটি হলো-

(ক) ফরাসি

(খ) মেক্সিকান

(গ) ইংরেজি

(ঘ) পর্তুগিজ

১৩। অহঃ + নিশা’ কোন নিয়মে ‘অহর্নিশ হয়?

(ক) নিপাতনে সিদ্ধ

(খ) দ্বন্দ্ব সমাস

(গ) ব্যঞ্জন সন্ধি

(ঘ) তদ্ধিত প্রত্যয়

১৪। বড্ড’ শব্দটি কীসের উদাহরণ?

(ক) ধ্বন্যাত্মক শব্দ

(খ) দ্বিরুক্ত শব্দ

(গ) ব্যঞ্জনাগম

(ঘ) বর্ণদ্বিত্ব

১৫। মুখ’ শব্দটি কোন বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয় না?

(ক) গালমন্দ

(খ) সম্ভাব

(গ) মর্যাদা

(ঘ) দিক

১৬। কোনটিতে হাইফেন – এর অপ্রয়োজনীয় প্রয়োগ হয়েছে?

(ক) হাসি-হাসি মুখ

(খ) পূর্ব-পশ্চিম

(গ) যে-বই

(ঘ) ধন-দৌলত

১৭। রন্ধ্র’ শব্দের বর্ণমালা-

(ক) র + ন্ + ধ + র্

(খ) র + ণ + ধ + র

(গ) র + ণ + দ + র

(ঘ) র + ন + দ + র

১৮। জঙ্গম’ শব্দের অর্থ-

(ক) যুদ্ধ

(খ) জঙ্গল

(গ) গতিশীল

(ঘ) বিশৃঙ্খল

১৯। কৌস্তুভ-রতন যথা মাধবের বুকে’ মাধব কে?

(ক) রাম

(খ) রাবণ

(গ) শিব

(ঘ) বিষ্ণু

২০। যা তার প্রাপ্তি, তাই তার দান।’ উদ্ধৃতিটি কার?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) মোতাহের হোসেন চৌধুরী

(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) কাজী নজরুল ইসলাম

২১। বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক’ এ বাক্যে ‘বসন্তে বসন্তে’ কোন কারক?

(ক) করণ

(খ) অধিকরণ

(গ) কর্ম

(ঘ) অপাদান

২২। একাকী রাতের ম্লান জুলমাত হেরি।’ ‘জুলমাত’ অর্থ-

(ক) অন্ধকার

(খ) নক্ষত্র

(গ) আকাশ

(ঘ) আলো

২৩। আর, গালিচার উপরে শাড়ির বাঁকা পাড়টির নিচে দুখানি খালি পা’ দুখানি কার?

(ক) বিলাসী

(খ) হৈমন্তী

(গ) আমেনা

(ঘ) জমিলা

২৪। —-লাইব্রেরীখানা নাকি দেখবার মত ছিল’ লাইব্রেরিখানা কার?

(ক) মার্ক টুয়েন

(খ) আদ্রে জিদ

(গ) বার্ট্রান্ড রাসেল

(ঘ) সৈয়দ মুজতবা আলী

২৫। মাছ ধরার সময় কুবের প্রথম কার সঙ্গে কথা বলেছিল?

(ক) গণেশ

(খ) ধনঞ্জয়

(গ) শীতল

(ঘ) যদু

Read the passage below and select appropriate answers ২৬-৩০:

Many people must have been visited by a bat in their drawing  room or bedroom at one time or another, and if they have not been“to scared of it, they will have been fascinated by its swift, skilful flight and the rapid twists and turns with which it avoids all. obstacles, including objects like shoes and towels that are hurled at it. Now despite the old saying. bats are not blind. They have perfectly good eyes, but these are so tiny that they are not easily detected. Their eyes are certainly not good enough for them to perform some of the extraordinary flying, stunts in which they indulge. It was an italian naturalist called Spallanzani. in the eighteenth century who first started to investigate the flight of bats and by the unnecessarily cruel method of blinding several bats. he found that they could still fly about unhampered, avoiding obstacles as though they were uninjured. But how they managed to do this he could not guess.

২৬।This passage is about-

(ক) the injuries done to bats

(খ) the eyesight of bats

(গ) the flying skills of bats

(ঘ) the investigation of bat

২৭। An antonym for ‘obstacles’ is-

(ক) hindrances

(খ) impediments

(গ) hurdles

(ঘ) supports

২৮। The opposite of ‘fascinated’ is-

(ক) distressed

(খ) disinterested

(গ) disappointed

(ঘ) disgusted

২৯। The meaning of ‘hurled’ is-

(ক) thrown

(খ) attacked

(গ) broken

(ঘ) hit

৩০। What part of speech is ‘extraordinary?’

(ক) noun

(খ) verb

(গ) adjective

(ঘ) adverb

৩১। People were surprised that bats-

(ক) could enter a person’s house

(খ) could fly swiftly and skillfully even without the use of their eyes

(গ) had such perfect eyesight that they could avoid things hurled at them

(ঘ) were so skilful in avoiding obstacles when flying

৩২। Finish the following sentence: If I had known you were coming,—-.

(ক) I would go to the station

(খ) I had gone to the station

(গ) I would have gone to the station

(ঘ) I would be going to the station

৩৩। He drives much—-than he used to.

(ক) careful

(খ) carefully

(গ) more careful

(ঘ) more carefully

৩৪। Some people had to escape boats when the river—-its banks.

(ক) overthrew

(খ) overflowed

(গ) overcome

(ঘ) overpowered

৩৫। Choose the correct option: Women had been demanding the right to vote for many years before-

(ক) they finally get it

(খ) they finally gotten it

(গ) they finally got it

(ঘ) they finally gets it

৩৬। Which of the following words is misspelt?

(ক) commodation

(খ) Beginning

(গ) Diligent

(ঘ) Deceive

৩৭। —-is essential when you send a telegram or cablegram; you are charged for every word.

(ক) Gravity

(খ) Brevity

(গ) Clarity

(ঘ) Honesty

৩৮। The ‘Penny-Dreadful’ are stories of-

(ক) poverty

(খ) dead people

(গ) miserly people

(ঘ) fear

৩৯। The driver stopped just—-time to avoid an accident.

(ক) on

(খ) by

(গ) at

(ঘ) in

৪০। Choose the correct option: Even as harvesting was going on-

(ক) the rainy season began

(খ) the rainy season was begun

(গ) the rainy season had begun

(ঘ) the rainy season begins

৪১। Identify the correct translation of the sentence : Most atoms do not possess this property.

(ক) বেশি পরমাণুর হাতে এই সম্পত্তি নেই

(খ) বেশির ভাগ পরমাণুর মালিকানায় সম্পত্তি নেই

(গ) এই সম্পত্তি অধিকারী বেশি পরমাণু নয়

(ঘ) বেশির ভাগ পরমাণুর এই বৈশিষ্ট্যটি নেই

৪২। Identity the correct translation : ‘সত্যিকারের ফুলও হয়তো এর চেয়ে খুব একটা বেশি সুগন্ধি হতো না।’

(ক) Real flowers hardly could have smelt better

(খ) Real flowers could hardly have smelt better

(গ) Real flowers could have smelt better hardl

(ঘ) Real flowers could smelt better hardly

৪৩। Which phrase contains words opposed to each other in meaning?

(ক) hopes and aspirations

(খ) heat and warmth

(গ) reproduction and death

(ঘ) emerged and advanced

৪৪। Choose the correct option :

(ক) Give the work to whichever looks idle

(খ) Give the work to whom looks idle

(গ) Give the work to whomsoever looks idle

(ঘ) Give the work to whoever looks idle

৪৫। Choose the correct option :

(ক) Young and inexperienced, the task seemed easy to me

(খ) Young an inexperienced, it seemed to me an easy task

(গ) Young and inexperienced, it was an easy task for me

(ঘ) Young and inexperienced, I thought the task was easy

৪৬। Choose the word closest in meaning to the italicized word Madam Curie was completely absorbed in her work.

(ক) fatigued

(খ) disturbed

(গ) engrossed

(ঘ) successful

৪৭। Choose the best verb from the options below: A citrus fruit___almost all of the Vitamin C that a person needs in a day.

(ক) repairs

(খ) donates

(গ) supplies

(ঘ) present

৪৮। The mariner—-the wedding guest listen to his story.

(ক) let

(খ) requested

(গ) made

(ঘ) pleaded

৪৯। To daffodils’ gives poignant expression to the inescapable—-of life on earth.

(ক) permanence

(খ) transience

(গ) beauty

(ঘ) sadness

৫০। The orphans ‘A Mother in Mannville’ was drawn to the narrator because-

(ক) she paid him well for this services

(খ) she reminded him of his mother who lived in Mannville

(গ) she made him fell less lonely and forsaken

(ঘ) she had a dog he could paly with

৫১। কোন উপজাতিটি মাতৃতান্ত্রিক নয়?

(ক) সাঁওতাল

(খ) চাকমা

(গ) খাসিয়া

(ঘ) কোনটিই নয়

৫২। নিচের দেশ বা সংস্থাগুলোর মধ্যে কোনটি যমুনা বঙ্গবন্ধু সেতু নির্মাণে অর্থায়ন করেনি?

(ক) এডিবি

(খ) বিশ্বব্যাংক

(গ) জাপান

(ঘ) আইডিবি

৫৩। ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশে?

(ক) আফ্রিকা

(খ) ইউরোপ

(গ) দক্ষিণ আমেরিকা

(ঘ) এশিয়া

৫৪। কোন উপাদানটি একটি দেশের GDP গণনায় ধরা হয় না?

(ক) ভোগ্য দ্রব্য

(খ) গৃহিনীর কাজ

(গ) রপ্তানি

(ঘ) রাজস্ব

৫৫। “বিশ্বনবী” গ্রন্থের রচয়িতা কে?

(ক) মাওলানা আকরাম খাঁ

(খ) গোলাম মোস্তফা

(গ) মোঃ বরকতুল্লাহ

(ঘ) শেখ আবদুর রহিম

৫৬। বৌদ্ধ সভ্যতার বিখ্যাত কেন্দ্র তক্ষশীলা কোথায়?

(ক) ভারতে

(খ) পাকিস্তানে

(গ) নেপালে

(ঘ) ভুটানে

৫৭। স্বাধীনতার জন্য কারেন বিদ্রোহীরা যুদ্ধরত-

(ক) মায়ানমারে

(খ) লাওসে

(গ) কম্পুচিয়ায়

(ঘ) নিকারাগুয়ায়

৫৮। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান হলো-

(ক) ময়নামতি

(খ) পাহাড়পুর

(গ) মহাস্থানগড়

(ঘ) সোনারগাঁও

৫৯। ওসামা বিন লাদেন কোন দেশের নাগরিক?

(ক) লিবিয়া

(খ) সৌদি আরব

(গ) সুদান

(ঘ) আফগানিস্তান

৬০। ইরানের প্রেসিডেন্ট কে?

(ক) আয়াতুল্লা আলী খামেনী

(খ) মোহাম্মদ খাতামী

(গ) আলী আকবর রাফসানজানি

(ঘ) কোনটিই নয়

৬১। কোন সাংবিধানিক সংশোধনী দ্বারা বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?

(ক) পঞ্চম

(খ) দশম

(গ) দ্বাদশ

(ঘ) অষ্টম

৬২। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কোন সালে?

(ক) ১৮৩২ সালে

(খ) ১৯৪৭ সালে

(গ) ১৮৫৮ সালে

(ঘ) ১৯০৯ সালে

৬৩। International Rice Research Institute (IRRI) কোথায় অবস্থিত?

(ক) গাজীপুর

(খ) ব্যাংকক

(গ) মাদারীপুর

(ঘ) ম্যানিলা

৬৪। Tin Drum’ কে রচনা করেছেন?

(ক) এডল্ফ হিটলার

(খ) ঝুম্পা লাহিড়ী

(গ) গুন্টার গ্রাস

(ঘ) অরুন্ধতী রায়

৬৫। স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র কবে পাঠ করা হয়?

(ক) ১৭ এপ্রিল, ১৯৭১

(খ) ২৬ মার্চ, ১৯৭১

(গ) ১০ মে, ১৯৭১

(ঘ) ১০ এপ্রিল, ১৯৭১

৬৬। উদ্বৃত্ত মূল্য তত্ত্ব’টি কার?

(ক) লেনিন

(খ) ম্যাক্স ওয়েবার

(গ) কার্ল মার্কস

(ঘ) অ্যাডাম স্মিথ

৬৭। এডাম্স পিক’ কী এবং কোথায় অবস্থিত?

(ক) সৌদি আরবের পবিত্র গুহা

(খ) উত্তর ইয়েমেনের পর্বত শৃঙ্গ

(গ) শ্রীলঙ্কার পবিত্র পর্বত

(ঘ) জেরুজালেমের সন্নিকটে পর্বত

৬৮। কোন সংস্থাটির পরিবর্তে WTO গঠিত হয়েছে?

(ক) GATT

(খ) UNCTAD

(গ) NATO

(ঘ) WORLD BANK

৬৯। টেকনাফ ও তেঁতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত?

(ক) বান্দরবান ও নীলফামারী

(খ) কক্সবাজার ও দিনাজপুর

(গ) চট্টগ্রাম ও কুড়িগ্রাম

(ঘ) কক্সবাজার ও পঞ্চগড়

৭০। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার নামে ‘বোস চেয়ার’ প্রতিষ্ঠিত হয়েছিল?

(ক) সুভাষ বসু

(খ) সত্যেন বসু

(গ) বুদ্ধদেব বসু

(ঘ) জগদীশচন্দ্র বসু

৭১। বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে?

(ক) মার্শাল ম্যাকলুহান

(খ) উইলবার শ্রাম

(গ) অমর্ত্য সেন

(ঘ) বার্নাড শ

৭২। ওজন স্তর ও ক্লোরো-ফ্লোরো কার্বন এর মধ্যে সম্পর্ক কী?

(ক) তারা পরস্পরকে সহায়তা করে

(খ) পরেরটি প্রথমটির জন্য ক্ষতিকর

(গ) প্রথমটি পরেরটিকে ধ্বংস করে

(ঘ) তাদের মধ্যে কোন সম্পর্ক নেই

৭৩। এ বছর পাঁচটি অস্কার পুরস্কার পেয়েছে-

(ক) বয়েজ ডোন্ট ক্রাই

(খ) দি ম্যাট্রিক্স

(গ) আমেরিকান বিউটি

(ঘ) কোনটিই নয়

৭৪। সার্ক কৃষি কেন্দ্র (SAC) কোথায় অবস্থিত?

(ক) ঢাকা

(খ) নয়া দিল্লি

(গ) কাঠমুন্ডু

(ঘ) ক্যান্ডি

৭৫। ক্রিকেটে কয়টি টেস্ট খেলা আজ পর্যন্ত টাই হয়েছে?

(ক) ২টি

(খ) ১টি

(গ) ৪টি

(ঘ) ৫টি

৭৬। বাংলাদেশের সংবিধান থেকে ‘সমাজ’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ কোন সালে বাদ পড়ে?

(ক) ১৯৭৩ সালে

(খ) ১৯৮৯ সালে

(গ) ১৯৭৮ সালে

(ঘ) ১৯৮৫ সালে

৭৭। ১৯৯৯ সালে সাহিত্যে একুশে পদক দেওয়া হয়?

(ক) নীলিমা ইব্রাহিম

(খ) হাসান আজিজুল হক

(গ) এখলাস উদ্দিন আহমেদ

(ঘ) মোহাম্মদ মনিরুজ্জামান

৭৮। ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয় কোন সালে?

(ক) ১৯০৫ সালে

(খ) ১৯৪৭ সালে

(গ) ১৮৬৪ সালে

(ঘ) ১৯৭২ সালে

৭৯। কোন সনে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি পায়?

(ক) ১৯৪৮ সালে

(খ) ১৯৫২ সালে

(গ) ১৯৫৪ সালে

(ঘ) ১৯৫৬ সালে

৮০। কোন বিষয়ে মহিলারা এখনো নোবেল পুরস্কার পাননি?

(ক) সাহিত্য

(খ) অর্থনীতি

(গ) চিকিৎসা

(ঘ) কোনটিই নয়

৮১। সামাজিক নেতৃত্বের জন্য ১৯৯৯ সালের ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন?

(ক) ড. মুহাম্মদ ইউনূস

(খ) শেখ হাসিনা

(গ) এ্যাঞ্জেলা গোমেজ

(ঘ) ফজলে হাসান আবেদ

৮২। জেনারেল অগাস্তো পিনোশেট এখন অবস্থান করছেন-

(ক) কিউবায়

(খ) ব্রিটেনে

(গ) স্পেনে

(ঘ) চিলিতে

৮৩। www দিয়ে কী বোঝানো হয়?

(ক) ওয়ার্ল্ড উইমেন্স

(খ) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব

(গ) হু হোয়াইট হোয়েন

(ঘ) ওয়ার্ল্ড ওয়াইড ওয়ান্ডারস্

৮৪। বিখ্যাত ভারতীয় ব্রিটিশ সাহিত্যিক নীরদ সি চৌধুরীর পৈতৃক বাসভূমি কোথায়?

(ক) পশ্চিম বাংলার কৃষ্ণনগরে

(খ) পশ্চিম বাংলার কলিকাতায়

(গ) বাংলাদেশের কিশোরগঞ্জে

(ঘ) বাংলাদেশের বিক্রমপুরে

৮৫। শিখদের ধর্মগ্রন্থ-

(ক) ত্রিপিটক

(খ) তাও-তকিং

(গ) গ্রন্থ সাহেব

(ঘ) ভগবত গীতা

৮৬। ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন কোন সংস্থাটির অঙ্গ সংগঠন?

(ক) আন্তর্জাতিক মুদ্রা তহবিল

(খ) বিশ্বব্যাংক

(গ) ইউনেস্কো

(ঘ) ইউএনডিপি

৮৭। বঙ্গভঙ্গ কোন সনে রদ করা হয়?

(ক) ১৯০৫ সালে

(খ) ১৯০৬ সালে

(গ) ১৯১১ সালে

(ঘ) ১৯১৯ সালে

৮৮। পূর্ব তিমুরের স্বাধীনতা সংগ্রামের নেতার নাম-

(ক) জানানা ওসামাও

(খ) আনোয়ার ইব্রাহিম

(গ) আব্দুল ওয়াহিদ

(ঘ) সিতিভেনী রাবুকা

৮৯। গণচীন কখন ম্যাকাওর উপর সার্বভৌমত্ব ফিরে পায়?

(ক) ১৯৯০ সালে

(খ) ১৯৯৬ সালে

(গ) ১৯৯৮ সালে

(ঘ) ১৯৯৯ সালে

৯০। গত বছর বিশ্ববাণিজ্য সংস্থার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

(ক) সিয়াটল

(খ) নিউইয়র্ক

(গ) মন্ট্রিল

(ঘ) কোনটিই নয়

৯১। ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ গতির বলটি করেন কোন ফাস্ট বোলার?

(ক) মাইকেল হোল্ডিং

(খ) জেফ থমসন

(গ) শোয়েব আখতার

(ঘ) ব্রেট লি

৯২। ক্ষমতার বিভাজনতত্ত্বের প্রবক্তা কে ছিলেন?

(ক) ভলতেয়ার

(খ) মন্টেস্কু

(গ) রুশো

(ঘ) এডমান্ড বার্ক

৯৩। জাপানের প্রধানমন্ত্রী কে?

(ক) ইয়োশিরো মোরি

(খ) হিরোহিতো

(গ) ওবুচি

(ঘ) কোনটিই নয়

৯৪। “Imagination is more important than knowledge” কার উক্তি?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) উইনস্টন চার্চিল

(গ) আলবার্ট আইনস্টাইন

(ঘ) অ্যারিস্টটল

৯৫। “আসাদের শার্ট” কবিতাটির রচয়িতা কে?

(ক) শামসুর রাহমান

(খ) আবু জাফর ওবায়দুল্লাহ

(গ) সিকান্দার আবু জাফর

(ঘ) নির্মলেন্দু গুণ

৯৬। কোন দেশে রিক্সার জন্ম?

(ক) বাংলাদেশ

(খ) চীন

(গ) জাপান

(ঘ) ভারত

৯৭। কোনটি মধ্য এশীয় রাষ্ট্র নয়?

(ক) তাজিকিস্তান

(খ) আজারবাইজান

(গ) কাজাকিস্তান

(ঘ) তুর্কমেনিস্তান

৯৮। টাইম সাময়িকী কাকে গত শতাব্দীর শ্রেষ্ঠ মানব নির্বাচিত করেছে?

(ক) আলবার্ট আইনস্টাইন

(খ) পাবলো পিকাসো

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) কার্ল মার্কস

৯৯। আন্তর্জাতিক ক্ষেত্রে সুইজারল্যান্ডের মর্যাদা কী?

(ক) জোট নিরপেক্ষ

(খ) নিরপেক্ষ

(গ) নিরপেক্ষতা

(ঘ) কোনটিই নয়

১০০। টাইটানিক জাহাজটি কোন সালে নিমজ্জিত হয়?

(ক) ১৯১২ সালে

(খ) ১৯১৪ সালে

(গ) ১৯১০ সালে

(ঘ) ১৯২০ সালে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *