ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট ২০০১-২০০২ । D Unit 2001-2002, Dhaka University

বিষয়ঃ বাংলা

১। ‘কুক্কট’ শব্দের অর্থ বের করুন।

(ক) কুকুর

(খ) সারমেয়

(গ) মুরগি

(ঘ) ছারপোকার শব্দ

২। ‘উপস্থিত ভদ্রলোকদের অন্যতম ছিলেন—’ বাক্যটির ঠিক জবাব হতে পারে-

(ক) জনাব করিম

(খ) জনাব করিম ও জনাব রহিম

(গ) জনাব করিম, জনাব রহিম ও শ্রী বিমলচরণ

(ঘ) সর্বজনাব করিম, রহিম ও বিমলচরণ

৩। শুদ্ধ্ব বাক্যটি দেখাও।

(ক) বহু ছাত্রদের উপস্থিত ছিল

(খ) বহু ছাত্ররা উপস্থিতি হয়েছিল

(গ) অনেক ছাত্র এসেছিল

(ঘ) অনেক ছাত্রগণ এসেছিল

৪। ‘তৎসম’ শব্দ কী দিয়ে বোঝানো হয়?

(ক) সংস্কৃত থেকে উৎপন্ন

(খ) তদ্ভব থেকে উৎপন্ন

(গ) পাহাড় সমান

(ঘ) দেশি শব্দ

৫। জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম-

(ক) রূপসী বাংলা

(খ) বনলতা সেন

(গ) ছাড়পত্র

(ঘ) সারা দুপুর

৬। ‘সমভিব্যাহার’ শব্দের উপসর্গ কয়টি?

(ক) ২

(খ) ৩

(গ) ৪

(ঘ) ৫

৭। কোনটি শুদ্ধ?

(ক) শ্বাস্বত

(খ) শ্বাশ্বত

(গ) শ্বাশত

(ঘ) শ্বাসত

৮। ‘Context’ এর অর্থ-

(ক) সংসর্গ

(খ) মূলপাঠ

(গ) উপসংহার

(ঘ) প্রসঙ্গ

৯। ‘উদ্ধত’ শব্দের বিপরীত শব্দ-

(ক) সংযত

(খ) সদালাপী

(গ) মার্জিত

(ঘ) বিনীত

১০। নির্ভুল বানান-

(ক) স্বায়ত্ত্ব

(খ) স্বায়ত্ত

(গ) স্বায়ত্ত্ব

(ঘ) স্বায়ত্ব

১১। ‘জঙ্গম’ এর বিপরীত শব্দ-

(ক) আকাশ

(খ) পাতাল

(গ) নম্বর

(ঘ) স্থাবর

১২। ‘বোম্বেটে’ শব্দটি কোন ভাষা থেকে আগত?

(ক) পর্তুগিজ

(খ) ইংরেজি

(গ) ফরাসি

(ঘ) স্পেনিশ

১৩। ‘উচ্ছৃঙ্খল’ এর সন্ধিবিচ্ছেদ করো।

(ক) উৎ + শৃঙ্খল

(খ) উৎ + শৃঙ্খল

(গ) উৎ + ছৃঙ্খল

(ঘ) উচ্ছ্‌ + খল

১৪। ‘অন্যের অপমান দেখার নেশা বড় নেশা’ উক্তিটি কোন লেখায় পাওয়া যায়?

(ক) সৌদামিনী মালো

(খ) একটি তুলসী গাছের কাহিনী

(গ) হৈমন্তী

(ঘ) বিলাসী

১৫। ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে সীতার সঙ্গে রামচন্দ্রের সম্পর্ককে বেগম রোকেয়া কীভাবে উল্লেখ করেছেন?

(ক) অহির সঙ্গে নকুল

(খ) সোনার সঙ্গে সোহাগা

(গ) স্বামীর সঙ্গে স্ত্রী

(ঘ) পুতুলের সঙ্গে বালকের

১৬। ‘বঙ্গভাষা’ সনেটটি কোন ছন্দে রচিত হয়েছে?

(ক) মুক্তক

(খ) মাত্রাবৃত্ত

(গ) অক্ষরবৃত্ত

(ঘ) স্বরবৃত্ত

১৭। ‘মানুষ পণ করে পণ ভাঙ্গিয়া হাঁফ ছাড়িবার জন্য। অতএব কথা না দেওয়াই সবচেয়ে নিরাপদ।’ এ উক্তিটি কোন লেখায় আছে?

(ক) শকুন্তলা

(খ) হৈমন্তী

(গ) বিলাসী

(ঘ) একটি তুলসী গাছের কাহিনী

১৮। ‘সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলায় আনন্দ উপভোগ করে।’ এ উক্তিটি কোন লেখকের?

(ক) প্রমথ চৌধুরী

(খ) মোতাহের হোসেন চৌধুরী

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) এস. ওয়াজেদ আলী

১৯। ‘ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। হাত দিয়া এতোটুকু স্পর্শ করিতে গেলেই ঝরিয়া পড়িবে।’ এ উক্তি কোন গল্পে আছে?

(ক) বিলাসী

(খ) একুশের গল্প

(গ) সৌদামিনী মালো

(ঘ) একই সমতলে

২০। ‘মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায়।’ এ উক্তিটি কার?

(ক) সুজা

(খ) নজীব

(গ) আবদালী

(ঘ) কার্দি

২১। ‘পদ্মা নদীর মাঝি’র কেন্দ্রীয় চরিত্র কোনটি?

(ক) কপিলা

(খ) হোসেন মিয়া

(গ) কুবের

(ঘ) ধনঞ্জয়

২২। ‘সোনার তরী’ কবিতায় কোন ঋতুর কথা আছে?

(ক) গ্রীষ্ম

(খ) বর্ষা

(গ) শরৎ

(ঘ) বসন্ত

২৩। ‘অন্ধকারটা স্বপ্ন, অলিক। আলোটাই সত্য, আলোটাই স্থায়ী।’ উক্তি করেন-

(ক) জোহরা

(খ) হিরণবালা

(গ) জরিনা

(ঘ) বশির খাঁ

২৪। ‘আর সে তো মিশরের সম্রাট হয়নি।’ ‘সৌদামিনী মালো’ গল্পে কার কথা বলা হয়েছে?

(ক) জগদীশ মালো

(খ) মনোরঞ্জন মালো

(গ) ব্রাদার জন

(ঘ) নাসির মোল্লা

২৫। ‘বড়ো বয়সের মেয়ের সঙ্গে বাবা যে আমার বিবাহ দিলেন’ তাহার কারণ-

(ক) পণের অঙ্কটাও বড়

(খ) যৌতুকের ফর্দটাও দীর্ঘ

(গ) রূপও অতুলনীয়

(ঘ) বংশ মর্যাদা অসাধারণ

উত্তরঃ ১ক ২ক ৩গ ৪ক ৫খ ৬গ ৭খ ৮ঘ ৯ঘ ১০খ ১১ঘ ১২ক ১৩ক ১৪খ ১৫ঘ ১৬গ ১৭খ ১৮ক ১৯ক ২০ক ২১গ ২২খ ২৩ক ২৪ক ২৫ক

বিষয়ঃ ইংরেজি

Read the passage reproduced below carefully and answer ১-৫ :

We are now living in the second great epoch of discovery and invention. Since the seventeenth century, the discovery of steam power, gas, electricity, and radiation have resulted in the invention of innumerable appliances and instruments of the work that have made life easy for us. The new technology, in fact, has transformed the simple agricultural communities of earlier centuries into complex and impersonal societies. The technological revolution has also had a decisive influence on all our habits and thought processes. Moreover, it has led to the spread of capitalism and an increase in the amount of wealth. Machines have also become much more important in our lives because of the technological revolution. Finally, it is true to say, the process has concentrated wealth and power in the hands of those who own the machines, that is to say, the capitalists.

১। A synonym for ‘epoch’ is-

(ক) generation

(খ) society

(গ) era

(ঘ) event

২। Innumerable is used here as a-

(ক) noun

(খ) adjective

(গ) gerund

(ঘ) participle

৩। The new technology has transformed the agricultural communities; in other words, they have been-

(ক) changed partially

(খ) changed completely

(গ) modified

(ঘ) ignored

৪। An antonym of ‘impersonal’ is-

(ক) friendly

(খ) large

(গ) spread out

(ঘ) unfriendly

৫। A suitable title for the passage would be-

(ক) man and machines

(খ) the rise of capitalism

(গ) consequences of the technological revolution

(ঘ) the spread of science

৬। The mariner must tell his story again and again because-

(ক) he is a strange man

(খ) he wants others to learn

(গ) he has been saved

(ঘ) he loves telling stories

৭। ‘To Deffodils’ gives poignat expression to the inescapable- of life on earth-

(ক) permance

(খ) transience

(গ) beauty

(ঘ) sadness

৮। “ The solitary Repar” is a poem about-

(ক) old, unhappy, far-off thin

(খ) a girl singing a sad song

(গ) a poet listening to a girl’s song

(ঘ) some natural sorrow, loss or pain

৯। Della in” the gift if the Mg i” thought their “ these Christmas presents in the world’ because they?

(ক) had cost a lot of money

(খ) showed how much they loved each other

(গ) would be useful for a long time

(ঘ) were unusual presents to give each other

১০। Two bostile countries.

(ক) have friendly relationships

(খ) support each other

(গ) are each other’s enemy

(ঘ) are in good terms with each other

১১। In which of the following pies does the line “She blinked her hinest  spinster’s eyes” occur?

(ক) The gift of the Magi

(খ) Mother in Manville

(গ) The Luncheon

(ঘ) The Ancient Mariner

 

১২। Which word is incorrectly spelled?

(ক) Committee

(খ) Ocassion

(গ) Indecision

(ঘ) Exercise

১৩। Identify the correct sentence.

(ক) I do not know where he lives

(খ) I do not know where does he live

(গ) I did not know where he has been lived

(ঘ) I do not know where he has been lived

১৪। Complete the sentence: Where—-?

(ক) did you cut your hair

(খ) have you cut your hair

(গ) did you have cut your hair

(ঘ) did you have cut your hair

১৫। Complete the sentence. If I were you, I—that shirt. It’s much too expensive.

(ক) won’t buy

(খ) don’t buy

(গ) wouldn’t buy

(ঘ) am not going to buy

১৬। The antonym of ‘hazardous’ is-

(ক) certain

(খ) risky

(গ) safe

(ঘ) dear

১৭। Choose the correct sentence.

(ক) Less people get American visas nowadays

(খ) Less peoples get American visas nowadays

(গ) Few peoples get American visas nowadays

(ঘ) Fewer people get American visas nowadays

১৮। What is the synonym for ‘insular’?

(ক) inferring

(খ) open minded

(গ) helpful

(ঘ) closed

১৯। Choose the correct sentence.

(ক) I don’t like to discuss about politics

(খ) I don’t like to discuss politics

(গ) I don’t like discuss politics

(ঘ) I don’t like discussing in politics

২০। Complete the sentence. I will phone you when I—the news.

(ক) am getting

(খ) get

(গ) will get

(ঘ) will be getting

 

২১। Complete the sentence. Is there any mild in that jug? Not-

(ক) none

(খ) many

(গ) much

(ঘ) some

২২। Complete the sentence. There can be no invention—an inventor.

(ক) except

(খ) nor

(গ) without

(ঘ) before

২৩। We often—a victim to circumstances.

(ক) fallen

(খ) left

(গ) did fall

(ঘ) fall

২৪। Which is the correct translation of-চিঠিটা ডাকে ফেলতে ভুলে যেও না?

(ক) Do not be oblivious of putting the letter to the mail box

(খ) Mail the letter, do not forget

(গ) Remember not to forget mailing the letter

(ঘ) Do not forget to mail the letter

২৫। Which is the correct sentence?

(ক) She and her sister fights everyday

(খ) Everyday she and her sister fights

(গ) She fights with her sister everyday

(ঘ) Both sisters fights each other everyday

উত্তরঃ ১গ ২খ ৩খ ৪ক ৫গ ৬ঘ ৭গ ৮ঘ ৯খ ১০গ ১১খ ১২খ ১৩ক ১৪ঘ ১৫গ ১৬গ ১৭ঘ ১৮ঘ ১৯খ ২০খ ২১গ ২২গ ২৩ঘ ২৪ঘ ২৫গ

বিষয়ঃ বাংলাদেশ বিষয়াবলি

১। যে কারণে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বে সুনাম অর্জন করেছে-

(ক) সামরিক অভ্যুত্থান

(খ) আন্তর্জাতিক শান্তি কার্যক্রম

(গ) স্থলমাইন উদ্ধার

(ঘ) মানব কল্যাণ কার্যক্রম

২। বাংলাদেশ একটি-

(ক) গণপ্রজাতন্ত্রী

(খ) প্রজাতন্ত্র

(গ) ইসলামি প্রজাতন্ত্র

(ঘ) গণতান্ত্রিক প্রজাতন্ত্র

৩। কোন শিল্পী ১০ম দ্বি-বার্ষিক এশীয় চারুকলা প্রদশর্নী ২০০১ -এ শ্রেষ্ঠ পুরষ্কার লাভ করেছেন?

(ক) রফিকুন নবী

(খ) সমরজিৎ রায় চৌধুরী

(গ) মোখলেসুর রহমান

(ঘ) মাহমুদুল হক

৪। কোন বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সপ্তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরষ্কার প্রাপ্ত হয়েছেন?

(ক) কালিঘর

(খ) ঠিকানা

(গ) পরবাসী আমার মন

(ঘ) বিহঙ্গ

৫। কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে?

(ক) ইউনেস্কো

(খ) ইউনিসেফ

(গ) ইউ এন

(ঘ) ইউএনডিপি

৬। কোন জেলা রৌমারি ও বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত?

(ক) নীলফামারী

(খ) কুড়িগ্রাম

(গ) দিনাজপুর

(ঘ) বগুড়া

৭। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে কয়জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন?

(ক) ৩৭

(খ) ৩০

(গ) ২১

(ঘ) ১০

৮। ২০০১ সালে কোন প্রতিষ্ঠানটি বিল গেটস্‌ পদক অর্জন করে?

(ক) আইসিডিডিআরবি

(খ) এটমিক এ্যানার্জি কমিশন

(গ) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল

(ঘ) বিসিএসআইআর

৯। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল?

(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়

(খ) বাংলা একাডেমি

(গ) এশিয়াটিক সোসাইটি

(ঘ) নজরুল ইনস্টিটিউট

১০। বিশেষ ক্ষমতা আইন কোন সালে প্রণীত হয়?

(ক) ১৯৯৮ সালে

(খ) ১৯৯১ সালে

(গ) ১৯৭৫ সালে

(ঘ) ১৯৭৪ সালে

১১। কোন বছর যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে?

(ক) ১৯৫২ সালে

(খ) ১৯৫৪ সালে

(গ) ১৯৫৬ সালে

(ঘ) ১৯৫৮ সালে

১২। ২০০২ সালে জানুয়ারি মাসে বাংলাদেশ ও চীনের মধ্যে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে?

(ক) ৪ টি

(খ) ৭ টি

(গ) ৯ টি

(ঘ) ১০টি

১৩। বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন?

(ক) প্রধানমন্ত্রী

(খ) স্পিকার

(গ) রাষ্ট্রপতি

(ঘ) প্রধান বিচারপতি

১৪। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় কাজ করতেন?

(ক) সেনাবাহিনী

(খ) নৌবাহিনী

(গ) বিমানবাহিনী

(ঘ) ইপিআর

১৫। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

(ক) দশটি

(খ) এগারোটি

(গ) বারটি

(ঘ) তেরটি

১৬। গ্যাস সম্পদ অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশকে কয়টি ব্লকে বিভক্ত করা হয়েছে?

(ক) ১৩ টি

(খ) ২৩ টি

(গ) ১৯ টি

(ঘ) ২৪ টি

১৭। SPARRSO প্রতিষ্ঠানটি কোন মন্ত্রণালয়ের অধীনে?

(ক) বন ও পরিবেশ

(খ) বিজ্ঞান ও প্রযুক্তি

(গ) প্রতিরক্ষা

(ঘ) শিক্ষা

১৮। বাংলাদেশের বর্তমান সংসদে কতটি নারী সংরক্ষিত আসন আছে?

(ক) ৩০ টি

(খ) ৬০ টি

(গ) ২০ টি

(ঘ) ৫০ টি

১৯। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার কত?

(ক) ২.৩%

(খ) ১.২২%

(গ) ১.৪৮%

(ঘ) ২.০%

২০। বাংলাদেশের সংবিধানে মোট কতটি সংশোধনী যোগ করা হয়েছে?

(ক) ১৩ টি

(খ) ১২ টি

(গ) ১৫ টি

(ঘ) ১৬ টি

২১। বাংলাদেশ কতবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?

(ক) ৩

(খ) ১

(গ) ৪

(ঘ) ২

২২। কোন খাত থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি আয় অর্জন করে?

(ক) পাট ও পাটজাত দ্রব্য

(খ) প্রবাসীদের প্রেরিত অর্থ

(গ) পোশাক শিল্প

(ঘ) চামড়াজাত দ্রব্য

২৩। মাওয়া ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত?

(ক) ভৈরব

(খ) মেঘনা

(গ) রূপস

(ঘ) পদ্মা

২৪। সুন্দরবনের মোট আয়তন কত?

(ক) ৫১২৫ বর্গ কিমি

(খ) ৪২২৮ বর্গ কিমি

(গ) ৬৫১৭ বর্গ কিমি

(ঘ) ৫৫৭৫ বর্গ কিমি.

২৫। নোয়াখালীর পূর্বনাম কী ছিল?

(ক) সুজানগর

(খ) নাসিরাবাদ

(গ) পূর্বাশা

(ঘ) সুধারাম

উত্তরঃ ১খ ২ক ৩গ ৪ক ৫ক ৬খ ৭ক ৮ক ৯খ ১০ঘ ১১খ ১২ক ১৩গ ১৪খ ১৫খ ১৬খ ১৭গ ১৮ঘ ১৯খ ২০ঘ ২১ঘ ২২গ ২৩ঘ ২৪গ ২৫ঘ

বিষয়ঃ আন্তর্জাতিক বিষয়াবলি

১। জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস কবে?

(ক) ২৩ অক্টোবর

(খ) ২৩ অক্টোবর

(গ) ১ জানুয়ারি

(ঘ) ২৪ অক্টোবর

২। মধ্য এশিয়ার কোন দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই?

(ক) তুর্কমেনিস্তান

(খ) তাজাকিস্তান

(গ) উজবেকিস্তান

(ঘ) কাজাখাস্তান

৩। জাতিসংঘ শান্তিরক্ষা সেনাদের শিরস্ত্রাণের রং কী?

(ক) লাল

(খ) নীল

(গ) সবুজ

(ঘ) কালো

৪। ‘ইস্তিফাদা’ বলতে কী বুঝায়?

(ক) যুদ্ধ

(খ) শান্তি

(গ) অভ্যুত্থান

(ঘ) কূটনীতি

৫। ‘পানমুনজাম’ কী?

(ক) দুই কোরিয়ার মধ্যে একটি গ্রাম

(খ) আগামী শীতকালীন অলিম্পিকের ভ্যেনু

(গ) আসিয়ানের সদর দপ্তর

(ঘ) তাইওয়ানের রাজধানী

৬। ইয়াসির আরাফাত কে?

(ক) ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট

(খ) ইরাকের প্রেসিডেন্ট

(গ) ওআইসির মহাসচিব

(ঘ) আরব লীগের মহাসচিব

৭। বর্তমান আফগান সংকট উত্তরণের লক্ষ্যে অন্তবর্তীকালীন সরকার গঠনের উদ্দেশ্যে কোন ইউরোপীয় শহরে আলোচনা অনুষ্ঠিত হয়?

(ক) বার্ন

(খ) বন

(গ) ব্রাসেলস

(ঘ) বার্মিংহাম

৮। ‘সাংহাই ফাইভ’ এর প্রধান উদ্দেশ্য কী?

(ক) অস্ত্র নিয়ন্ত্রণ

(খ) সড়ক নির্মাণ

(গ) প্রযুক্তি হস্তান্তর

(ঘ) সীমান্ত বিরোধ নিরসন

৯। কোন দেশ দুটির বিশ্ব বাণিজ্য সংস্থার সাম্প্রতিক সদস্য?

(ক) চীন ও তাইওয়ান

(খ) নেপাল ও কম্বোডি

(গ) বাংলাদেশ ও ভারত

(ঘ) কোনটি নয়

১০। কোন রাষ্ট্রটি ন্যাটো স্থলমাইন নিষেধ সংক্রান্ত চুক্তি সই করেনি?

(ক) যুক্তরাজ্য

(খ) যুক্তরাষ্ট্র

(গ) বাংলাদেশ

(ঘ) দক্ষিণ আফ্রিকা

১১। কোন রাষ্ট্রটি ন্যাটো সদস্যা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের নয়?

(ক) জার্মানি

(খ) ইটালি

(গ) যুক্তরাজ্য

(ঘ) যুক্তরাষ্ট্র

১২। শ্রীলঙ্কার সদ্য অনুষ্ঠিত নির্বাচনে কোন দল জয় লাভ করে?

(ক) ইউনাইটেড ন্যাশনাল

(খ) এলটিটিই

(গ) ইউনাইটেদ ন্যাশনাল ফ্রন্ট

(ঘ) কোনটিই নয়

১৩। আল-জাজিরা কী?

(ক) সন্ত্রাসী সংগঠন

(খ) জীবাণু অস্ত্র

(গ) টিভি নেটওয়ার্ক

(ঘ) বিরোধপূর্ণ ভূখন্ড

১৪। আফগানিস্তানের কয়টি বন্দর আছে?

(ক) একটিও না

(খ) ২ টি

(গ) ১ টি

(ঘ) ৩ টি

১৫। কোন বিতর্কিত ভূমি সিরিয়া ও ইসরাইলের মধ্যে অবস্থিত?

(ক) গাজা

(খ) পশ্চিমতীর

(গ) ব্যেকা উপত্যকা

(ঘ) গোলান মালভূমি

১৬। পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলিত হয় কোথায়?

(ক) নাইজেরিয়া

(খ) দক্ষিণ আফ্রিকা

(গ) মিশর

(ঘ) ইন্দোনেশিয়া

১৭। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) নিউ ইয়র্ক

(খ) জেনেভা

(গ) প্যারিস

(ঘ) জুরিখ

১৮। চে গুয়েভারা কোথায় জন্মগ্রহণ করেন?

(ক) কিউবা

(খ) চিলি

(গ) বিলিভিয়া

(ঘ) আর্জেন্টিনা

১৯। কোন প্রণালি ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে?

(ক) বেরিং

(খ) পক

(গ) সুশিমা

(ঘ) মালাক্কা

২০। ই-কমার্স কী?

(ক) ই-মেইলের মাধ্যমে ব্যবসা

(খ) টেলিফোনের মাধ্যমে ব্যবসা

(গ) টেলেক্সের মাধ্যমে ব্যবসা

(ঘ) বিদেশে বসে ব্যবসা

২১। গণভোটে পূর্ব তিমুরের জনগণ কী রায় দিয়েছে?

(ক) ইন্দোনেশিয়ার সাথে সংযুক্তি

(খ) স্বাধীনতা

(গ) স্বায়ত্ত্বশাসন

(ঘ) বিশেষ মর্যাদা

২২। মায়ানমারের সামরিক জান্তা কী নামে পরিচিত ছিল?

(ক) স্টেট ল এন্ড অর্ডার রেস্টরেশন কাউন্সিল

(খ) স্টেট পিস এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিল

(গ) স্টেট মিলিটারি কাউন্সিল

(ঘ) স্টেট মাইনরিটি এনাইহিলেশল কাউন্সিল

২৩। এশিয়া মহাদেশের আয়তন কত?

(ক) ১,৪৫,২৬,৩১৬ বর্গ কিমি

(খ) ২,৪৫,২৬,৩১৬ বর্গ কিমি

(গ) ৩,৪৫,২৬,৩১৬ বর্গ কিমি

(ঘ) ৪,৪৫,২৬,৩১৬ বর্গ কিমি

২৪। ডব্লিউটিও কখন গঠন করা হয়?

(ক) ১ জানুয়ারি ১৯৯২

(খ) ১ জানুয়ারি ১৯৯৪

(গ) ১ জানুয়ারি ১৯৯৫

(ঘ) ১ জানুয়ারি ১৯৯৬

২৫। কোন প্রণালিটি শ্রীলঙ্কাকে ভারত থেকে আলাদা করেছে?

(ক) বসফরাস

(খ) দার্দানেলিস

(গ) পক

(ঘ) সুয়েজ খাল

উত্তরঃ ১ঘ ২ঘ ৩খ ৪গ ৫ক ৬ক ৭খ ৮ঘ ৯ঘ ১০খ ১১ঘ ১২ঘ ১৩গ ১৪ক ১৫ঘ ১৬খ ১৭খ ১৮ঘ ১৯ঘ ২০ক ২১খ ২২খ ২৩ঘ ২৪গ ২৫গ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *